৮ মাসে ৩৪০ জন বাংলাদেশিকে ‘তাড়াল’ কানাডা, ভারতীয়দের সংখ্যাটা ৪,২২৭

Published:

Canada Deports

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একের পর এক বাংলাদেশিকে দেশ থেকে ‘তাড়াচ্ছে’ কানাডা (Canada) প্রশাসন। হাতে আসা রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে অন্তত 340 জন বাংলাদেশিকে বহিষ্কার (Canada Deportation) করেছে সে দেশের সরকার। শুধু তাই নয়, দেশটির অপসারণ প্রক্রিয়ায় রয়েছে আরও 1368 জন বাংলাদেশি নাগরিকের নাম। আর এর নেপথ্যে রয়েছে কানাডার অভিবাসন সংক্রান্ত আইন অমান্য করার বিষয়টি। কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির তথ্য অনুযায়ী, গত আগস্ট মাস পর্যন্ত কানাডা প্রশাসন সব মিলিয়ে মোট প্রায় 14 হাজার 900 জন বিদেশিকে দেশ থেকে বহিষ্কার করেছে। তাতে ভারতীয়দের সংখ্যাটা চমকে দেওয়ার মতো।

বাংলাদেশকেও ছাপিয়ে গেল ভারত

সিবিএসএর তরফে প্রকাশিত তথ্য বলছে, চলতি বছরের প্রথম আট মাসে অর্থাৎ জানুয়ারি থেকে গত 31 আগস্ট পর্যন্ত কানাডা যে প্রায় 13 হাজার 900 জন বিদেশিকে বহিষ্কার করেছে সেই তালিকায় সবচেয়ে বেশি নাম রয়েছে ভারতীয়দের। গত 8 মাসে বাংলাদেশের 340 জনকে তাড়ালেও ভারতের 4 হাজার 227 জন নাগরিককে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে কানাডার সরকার।

তালিকার সবার উপরে ভারতের জায়গা হলেও দ্বিতীয় স্থানে নাম রয়েছে জনপ্রিয় দেশ মেক্সিকোর। বিশেষ করে ফুটবলের জন্য পরিচিত এই দেশটির 2 হাজার 282 জন নাগরিককে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে কানাডা। এরপরই তালিকার তিন নম্বরে নাম রয়েছে আমেরিকার। ডোনাল্ড ট্রাম্পের দেশের 601 জনকে কানাডা থেকে বাধ্য হয়ে নিজ দেশে ফিরতে হয়েছে। এছাড়াও তালিকার চার নম্বরে কলম্বিয়া (580 জন), পাঁচ নম্বরে হাইতি (535 জন), ছয় নম্বরে রোমানিয়া (433) এবং সাত নম্বরে বাংলাদেশ (340)।

আরও পড়ুন: ‘রাহুল না মমতা?’ প্রধানমন্ত্রী কে হবে প্রশ্নে চটলেন তৃণমূল নেত্রী! সাংবাদিককে বললেন ‘আপনি হবেন..’

কানাডা প্রশাসনের কয়েকটি সূত্র মারফত জানা গেছে, মূলত কানাডার অভিবাসন নীতি অমান্য করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড বা বিদ্বেষমূলক তথ্য ছড়ানোর কারণেই বিদেশি নাগরিকদের নিজেদের দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে কানাডা প্রশাসন। 31 আগস্ট পর্যন্ত হিসেব অনুযায়ী, কানাডা থেকে অপসারণ প্রক্রিয়ায় ছিলেন 49 হাজার 536 জন বিদেশি। সেই তালিকায় ভারতীয় নাগরিকদের সংখ্যা 10 হাজার 295 হলেও বাংলাদেশের 1 হাজার 368।

আরও Bangladesh Canada India
google button