‘রাহুল না মমতা?’ প্রধানমন্ত্রী কে হবে প্রশ্নে চটলেন তৃণমূল নেত্রী! সাংবাদিককে বললেন ‘আপনি হবেন..’

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: “2029 এ রাহুল গান্ধীই (Rahul Gandhi) হবেন দেশের নতুন প্রধানমন্ত্রী”, বছরের পর বছর ধরে যখন এমন দাবি জানিয়ে আসছেন কংগ্রেসের নেতা থেকে শুরু করে সমর্থকরা, সেই পর্বে বিরোধী দলনেতার প্রধানমন্ত্রী হওয়ার কথা শুনতেই কার্যত রেগে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রীকে সাংবাদিকের প্রশ্ন ছিল, “2029 সালে বিরোধী দলের প্রধানমন্ত্রী (2029 PM) পদপ্রার্থী কি রাহুল গান্ধী না মমতা ব্যানার্জী?” এ কথা শুনেই একেবারে চটে গেলেন মমতা। সাংবাদিককে বললেন, “আপনি হবেন আপনি..”

রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হোক চাইছেন না মমতা?

মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারকে সরাতে একজোট হয়েছে বিরোধীরা। দিল্লিতে 21 বিরোধী দলের বৈঠকে অংশ নিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেখানে গিয়েই জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার, বিনাশ কুমার বলে কটাক্ষ করেছেন তিনি। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের সিংহাসন থেকে তাঁকে সরাতে বিরোধীদের একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্রী। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রশ্ন করা হয়েছিল 2029 সালে বিরোধী জোট থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন?

দিল্লিতে বিরোধী জোটের বৈঠক শেষ করে গাড়িতে উঠে যাচ্ছিলেন মমতা, ঠিক সেই সময় তাঁকে ছেঁকে ধরেছিলেন সাংবাদিকরা। করা হচ্ছিল একের পর এক প্রশ্ন। মমতার উদ্দেশ্যে এক সাংবাদিকের প্রশ্ন ছিল, “2029 সালে বিরোধী জোট থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন রাহুল গান্ধী না মমতা ব্যানার্জী?” সাংবাদিকের প্রশ্নের উত্তর প্রথমে দেননি তৃণমূল নেত্রী। এদিন এমন প্রশ্ন শুনে খানিকটা অপ্রস্তুতই হয়েছিলেন মমতা। রেগে গিয়েই শেষে সাংবাদিককে বলে দিলেন, “আপনি হবেন আপনি..”

 

আরও পড়ুন: এই এক ব্যক্তির জন্য বাংলাদেশের কাছে সমর্থন চাইতে হল ভারতকে, দাবি রিপোর্টের

প্রধানমন্ত্রী পদপ্রার্থী প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যের পরই প্রশ্ন উঠছে, তাহলে কি রাহুল গান্ধীকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না ইন্ডি জোটের অন্যতম শরিক মমতা? এও প্রশ্ন উঠছে, তাহলে কি নিজেকেই ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী? সব মিলিয়ে, মমতার মন্তব্যে বেড়েছে রাজনৈতিক চাপানউতোর।

google button