বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশের (Bangladesh) কাছে সমর্থন চেয়েছে ভারত (India)। কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে, বিশ্বব্যাঙ্কের (World Bank) অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংস্থা মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সির নির্বাহী পরিচালক এবং আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাঙ্কের পরিচালক হিসেবে ভারতীয় প্রার্থী নীলকান্ত মিশ্রর জন্য নাকি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে সমর্থন চেয়েছে ভারত। সেই মর্মে, নাকি দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠিতেই আনুষ্ঠানিকভাবে সমর্থন চাওয়া হয়েছে নয়া দিল্লির তরফে।
ঢাকার কাছে সমর্থন সত্যিই চেয়েছে ভারত?
বাংলাদেশের প্রতিবেদন আমার দেশ সহ বেশ কয়েকটি সূত্র সরাসরি দাবি করেছে, অর্থমন্ত্রী নির্মলা চিঠি দিয়ে বাংলাদেশের অর্থমন্ত্রীর কাছে নাকি আবেদন জানিয়েছেন, বিশ্বব্যাঙ্কের সহযোগী সংস্থার গুরুত্বপূর্ণ পদে নীলকান্ত মিশ্রকে যেন আনুষ্ঠানিকভাবে সমর্থন করে বাংলাদেশ। ওই চিঠিতে নাকি এও বলা হয়েছে, গ্রুপের প্রধান অংশ আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাঙ্ক এবং মিগার নির্বাহী পরিচালক, পরিচালক পদের জন্য প্রত্যেক দুই বছর অন্তর অন্তর নির্বাচন হয়। সেই নির্বাচনেই নাকি ভারতীয় প্রার্থীকে সমর্থন করার জন্য বাংলাদেশের কাছে আবেদন জানানো হয়েছে। তবে বাংলাদেশের সংবাদমাধ্যমে এমন দাবি করলেও এই খবরের সত্যতা যাচাই করিনি আমরা। ভারত সরকারের তরফে এ নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণাও আসেনি।
তবে বলে রাখা প্রয়োজন, বিশ্বব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে নীলকান্ত মিশ্রকে এক্সিকিউটিভ অফিসার হিসেবে দেখানো হয়েছে। একই সাথে প্রতিনিধিত্বকারী গোষ্ঠীর জায়গায় উল্লেখ করা হয়েছে ভারত, বাংলাদেশ, ভুটান এবং শ্রীলঙ্কার নাম। তবে বিশ্বব্যাঙ্কের সহযোগী সংস্থা মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সির নির্বাহী পরিচালক, আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাঙ্কের পরিচালক হিসেবে নীলকান্তকে সমর্থনের জন্য ভারত বাংলাদেশের কাছে আবেদন জানিয়েছে কিনা তা নিয়ে আপাতত সরকারিভাবে কিছুই জানায়নি নয়া দিল্লি।
আরও পড়ুন: “আমাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, দয়া করুন” ইন্ডি জোটের বৈঠকে কাতর মমতা
উল্লেখ্য, বিশ্ব ব্যাঙ্ক থেকে শুরু করে সহযোগী সংস্থা আইবিআরডি ও মিগার সদস্য দেশ ভারত। 1945 সালের 27 ডিসেম্বর আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানটির সহযোগী সংস্থা আইবিআরডির সদস্য হয়েছিল ভারত। অন্যদিকে 1994 সালের 6 জানুয়ারি মিগার সদস্যপদ পায় নয়া দিল্লি। জানিয়ে রাখা প্রয়োজন, ভারতের পাশাপাশি বাংলাদেশ, ভুটান ও শ্রীলঙ্কাও বিশ্বব্যাঙ্কের একই কনস্টিটিউন্সির সদস্য।










