মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে দাম কমল LPG ও অটো গ্যাসের!

Published:

LPG Price Cut

সৌভিক মুখার্জী, কলকাতা: মধ্যবিত্তদের হেঁসেলে স্বস্তি। নিত্যদিনের রান্নার খরচ অনেকটাই কমতে চলেছে সাধারণ মানুষের। ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম একধাক্কায় অনেকটাই কমানো হল বলে খবর (LPG Price Cut)। এমনকি সবথেকে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম আগের তুলনায় ৫৫ টাকা কমানো হয়েছে। এরই মধ্যে এ বিষয়ে নতুন বিক্রি মূল্য তালিকা জারি করা হয়েছে, যা গতকাল সন্ধ্যা ছ’টা থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে।

দাম কমল গ্যাসের

আসলে এই ঘোষণা করা হয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশনের তরফ থেকে। জানা গিয়েছে, এবার ১২ কেজি সিলিন্ডারের দাম আগের তুলনায় ৫৫ টাকা কমানো হয়েছে এবং নতুন রেট দাঁড়িয়েছে ১৮৮৫ টাকা। মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হলেও গত এপ্রিল মাসে দুই দফায় বাড়ানো হয়েছিল দাম। প্রথমে ২ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ১৭২৮ টাকা করা হয়। আর পরবর্তীতে আবার ১৯ এপ্রিল আরও বাড়িয়ে তা ১৯৪০ টাকা করা হয়। তবে জুন মাসের এই মূল্যপতন সাধারণ মানুষের জন্য যে বিরাট স্বস্তির খবর হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দামও অনেকটাই কমানো হয়েছে। জানা গিয়েছে, এবার প্রতি লিটার অটো গ্যাসের দাম ২ টাকা ৫৭ পয়সা কমিয়ে নতুন রেট নির্ধারণ করা হয়েছে ৮৩ টাকা ৯৩ পয়সা, যা বিগত মে মাসে ছিল ৮৯ টাকা ৫০ পয়সা। যার কারণে এবার অটো ভাড়া কমতে পারে বলেই মত ওয়াকিবহাল মহলের।

আরও পড়ুন: ভ্যাপসা গরম থেকে স্বস্তি! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, আগামীকালের আবহাওয়া

কীভাবে নির্ধারিত হয় এই দাম?

জানিয়ে রাখি, ২০২১ সালের এপ্রিল মাস থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ওপার বাংলায় নিয়মিত এলপিজির দাম নির্ধারণ করে থাকে সংস্থা। আর এলপিজির মূল দুটি উপাদান হল প্রপেন এবং বিউটেন, যেটি বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে আমদানি করে থাকে। প্রতিমাসে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত কোম্পানি আরামকো এই দুটি উপাদানের যে দাম নির্ধারণ করে থাকে সেটিকেই মূলত ভিত্তিমূল্য ধরা হয়। তারপর আমদানিকারক কোম্পানিগুলি চালান মূল্যের গড় আর পুরো মাসের ডলারের বিনিময়ে হার হিসাব করে প্রতি মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম পুননির্ধারণ করা হয়।