বিক্রম ব্যানার্জী, কলকাতা: মধ্যপ্রাচ্যের অস্থিরতার মাঝে গোটা বিশ্বে অপরিশোধিত তেল নিয়ে যখন চিন্তা বাড়ছে সেই পর্বে বড় ঘোষণা করল ভারতের বন্ধু দেশ সৌদি আরব (Saudi Arabia)। জানা যাচ্ছে, তেলের সম্রাট হিসেবে সৌদির মদিনায় পাওয়া গিয়েছে “গুপ্তধন’ অর্থাৎ বিপুল ইউরেনিয়াম-সমৃদ্ধ আকরিক (Saudi Arabia Treasury)। সৌদি আরবের সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, মদিনার জাবাল সায়িদ প্রকল্পে প্রায় 11 কোটি টন আকরিকের সন্ধান পেয়েছেন তারা। সেই আকরিকের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ইউরেনিয়াম ও অন্যান্য বিরল খনিজ।
দীর্ঘদিনের অনুসন্ধানই মিললো সাফল্য
সম্প্রতি খবর পাওয়া গিয়েছিল তেল সমৃদ্ধ সৌদি আরবের তেলের একটি পাইপলাইন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে সৌদি সরকার। এর নেপথ্যে রয়েছে ক্রমাগত ড্রোন হামলা। আর এই খবর ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছিল তাহলে কি এবার গোটা বিশ্বের তেল সরবরাহে বিরূপ প্রভাব পড়তে চলেছে? সৌদি আরবের তেলের পাইপ লাইন বন্ধ হওয়া নিয়ে যখন চারিদিকে আলোচনা চলছে সেই পর্বে মদিনার জাবাল সায়িদে ইউরেনিয়াম এবং অন্যান্য বিরল খনিজ সম্পদ পাওয়া গেল।
সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের রিপোর্ট অনুযায়ী, একটা দীর্ঘ সময় ধরে মদিনার ওই অংশে অনুসন্ধান এবং ভূতাত্বিক সমীক্ষা চলছিল। সেই সূত্র ধরেই অবশেষে জাবাল সায়িদ প্রকল্পে পাওয়া গেল ইউরেনিয়ামের মতো সমৃদ্ধ আকরিক। এই খবর নিশ্চিত করেছেন সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সলমন। তিনি জানিয়েছেন, সৌদি সরকার জাবাল সায়িদে 11 কোটি টন ইউরেনিয়াম এবং অন্যান্য ভারী বিরল খনিজ পদার্থের সন্ধান পেয়েছে। সৌদি সরকারের মন্ত্রীর কথায়, এই আবিষ্কার দেশের অর্থনীতিতে বড়সড় অবদান রাখতে চলেছে!
আরও পড়ুন: সারাজীবন চাকরি করেও গোছাতে পারবেন না, বৈভবের দৈনিক আয় প্রায় ২ কোটি টাকা!
এই আবিষ্কার সৌদি আরবের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ?
প্রথমত বলে রাখি, সাম্প্রতিক সময়ে সৌদি আরব তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে দেশের অর্থনৈতিক ক্ষেত্রকে আরও অন্যান্য দিকে প্রসারিত করতে চাইছে। সেই পরিকল্পনার কথা আগেই জানিয়ে দিয়েছেন সৌদি আরবের প্রিন্স। তিনি বলেছিলেন, “ভিশন 2030 এর অন্যতম বড় লক্ষ্য দেশের অর্থনীতিকে আরও প্রসারিত এবং বৈচিত্র্যময় করে তোলা। সৌদি আরব শুধুমাত্র তেলের উপর নির্ভর করে থাকতে চায় না। আর এই লক্ষ্য থেকে সৌদি আরবকে সরাতে পারবে না কেউ!” এবার সেই পরিকল্পনার অংশ হিসেবেই খনিজ এবং পরমাণু শক্তির উপর গুরুত্ব দিচ্ছে রিয়াদ।










