সারাজীবন চাকরি করেও গোছাতে পারবেন না, বৈভবের দৈনিক আয় প্রায় ২ কোটি টাকা!

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটের উদীয়মান নক্ষত্র বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তাঁকে চেনেন না এমন ক্রিকেট পাগল মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে উত্থান হওয়ার পর আজকের দিনে দাঁড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে বেড়াচ্ছেন বৈভব। বিহারের 15 বছর বয়সী এই ক্রিকেটারের সাফল্য ঢেকে দিয়েছে এক সময়কার বহু তাবড় তাবড় প্লেয়ারকে! বর্তমানে টিম ইন্ডিয়ায় সুযোগ পান না মহম্মদ শামির মতো খেলোয়াড়! সেখানে ভারতীয় দলের একপ্রকার নিয়মিত সদস্য বৈভব। কিন্তু যাঁকে নিয়ে এত আলোচনা, সেই সূর্যবংশীর দৈনিক আয় (Vaibhav Income) প্রায় 2 কোটি টাকা!

বৈভবের দৈনিক আয়ে সারা জীবন চলে যাবে আপনার!

চলতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করার দৌলতে বিহারের সমস্তিপুরের বাসিন্দা বৈভবকে এখন আর পিছনে ফিরে তাকাতে হয় না। ভারতীয় ক্রিকেট বোর্ডের সদস্য হওয়ার দৌলতে নির্দিষ্ট বেতন থেকে শুরু করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে পাওয়া অর্থ ও অন্যান্য বিজ্ঞাপন মিলিয়ে বর্তমানে মোটা টাকা আয় করেন বৈভব সূর্যবংশী।

বলাই বাহুল্য, প্রথমবারের মতো বৈঠক সূর্যবংশীকে 1 কোটি 10 লাখ টাকা দিয়ে কিনেছিল রাজস্থান রয়্যালস। তবে সেখান থেকে নিজের ব্যাটিং উন্নত করে বর্তমানে শিরোনামে রয়েছেন তিনি। সময়ের সাথে সাথে বদলেছে আর্থিক পরিস্থিতিও। কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে, এত অল্প বয়সে জনপ্রিয়তা এবং আর্থিক প্রতিপত্তির দিক থেকে সচিন তেন্ডুলকরকেও নাকি ছাপিয়ে গিয়েছেন বৈভব! কারণ এত অল্প বয়সে সচিনও এত জনপ্রিয়তা এবং অর্থ পাননি।

 

আরও পড়ুন: ব্রাজিলকে গোল খাওয়ানো প্রথম এবং একমাত্র ভারতীয় ফুটবলার ইনিই, চেনেন না নিশ্চয়ই?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই মুহূর্তে বেশ কিছু বিজ্ঞাপন সংস্থার সাথে জড়িত রয়েছেন বৈভব। সেখান থেকে আসে মোটা টাকা। তাছাড়াও বর্তমানে কোনও ব্র্যান্ডের অনুষ্ঠানে যোগ দিতে প্রায় 2 কোটি টাকা নেন 15 বছর বয়সী। সেই সূত্র ধরেই এখন নাকি দৈনিক বৈভবের আয় দেড় থেকে 2 কোটি টাকা। এই অর্থ থাকলে অনেকের গোটা জীবন চলে যাবে। অনেকের তো আবার চাকরি থেকে সারা জীবনের রোজগারও নেই এই টাকা। যদিও ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেরই প্রশ্ন, এত অল্প বয়সে বিপুল জনপ্রিয়তা এবং এত অর্থ দেখে শেষ পর্যন্ত বিগড়ে যাবে না তো 15 বছরের কিশোর প্রতিভা? সেই চিন্তাটা রয়েছে দল রাজস্থান রয়্যালসেরও।