সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, ইউনিয়ন ব্যাঙ্কের তরফ থেকে এবার নিয়োগের (Union Bank Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে প্রায় ২০০০ শূন্যপদ রয়েছে। সবথেকে বড় ব্যাপার, এখানে শুরুতেই প্রতি মাসে মোটা অংকের বেতন দেওয়া হবে, আর অনলাইনে আবেদন চলছে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
ইউনিয়ন ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। মোট শূন্যপদ আছে ১৮৬৫টি। তবে পশ্চিমবঙ্গের জন্য শূন্যপদ পাওয়া যাবে ৫৬টি, আর প্রতিবন্ধীদের জন্য রয়েছে অতিরিক্ত ৩টি শূন্যপদ।
শিক্ষাগত যোগ্যতা কী দরকার?
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমত যে কোনও অনুমোদিত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। দ্বিতীয়ত, ভারতীয় নাগরিক হতে হবে এবং তৃতীয়ত স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।
বয়স সীমা কত লাগবে?
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ২০ থেকে ২৮ বছর পর্যন্ত বয়সসীমা চাওয়া হয়েছে। তার পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো
এরপরে চাকরি পেলে গ্রামীণ বা আধা শহুরে অঞ্চলের ক্ষেত্রে প্রতি মাসে ১৫,০০০ টাকা বেতন দেওয়া হবে। শহুরে অঞ্চলের ক্ষেত্রে প্রতি মাসে ১৮,০০০ টাকা এবং মেট্রো অঞ্চলের ক্ষেত্রে প্রতিমাসে ২০,০০০ টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
এই পদে প্রার্থীদের অনলাইন পরীক্ষা এবং স্থানীয় ভাষায় দক্ষতার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: গণপতি বাপ্পার কৃপায় ভাগ্যরথ ছুটবে ৫ রাশির! আজকের রাশিফল, ৫ মে
আবেদন পদ্ধতি
চাকরিপ্রার্থীরা এখানে খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন—
- সর্বপ্রথম ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- এরপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি ব্যবহার করুন।
- এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
- এরপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
- তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে আবেদন সেরে নিন।
না বললেই নয়, এখানে আবেদন শুরু হয়েছে ২৯ এপ্রিল থেকে এবং আবেদন চলবে আগামী ১৯ মে পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সেরে নেবেন।
Union Bank of India Official Notification: Download Now
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।










