তিনটি সহজ উপায়ে দূর করুন জুতো মোজার দুর্গন্ধ

Published:

Shoe and Sock odor

অনন্যা সরকার, কলকাতা: বাতাসে যত আর্দ্রতা বাড়ে শরীর থেকে ঘামও বেশি নির্গত হয়। তাই বর্ষা ও গ্রীষ্মকালে জুতো এবং মোজায় দুর্গন্ধ (Shoe And Sock odor) হওয়া একটা খুবই সাধারণ বিষয় হয়ে ওঠে। তবে এর জন্য বিব্রতকর পরিস্থিতি পড়তে হয় অনেককে। সারাদিন জুতো পরে থাকার ফলে পায়ে ঘাম হয় ও ব্যাকটেরিয়া জন্মায়, যার ফলে দুর্গন্ধ সৃষ্টি হয়। নিয়মিত জুতো ও মোজা ধুয়ে পরিষ্কার করলেও এই দুর্গন্ধের সমস্য দূর করা সম্ভব হয় না। তবে রয়েছে কিছু সহজ উপায়, যা মোজার দুর্গন্ধ দূর করতে সাহায্য করতে পারে। আজ এরকম তিনটি সহজ উপায় জানাবো, যা ঘন ঘন জুতো ও মোজা ধোয়ার প্রয়োজনীয়তা দূর করবে এবং এর সতেজতা ধরে রাখবে।

১. ট্যালকম পাউডারের ব্যবহার

জুতো মোজার দুর্গন্ধ কমাতে বা নিয়ন্ত্রণ করতে এই পদ্ধতিটি সাহায্য করবে। মোজা পরার আগে পায়ের তলায় ট্যালকম পাউডার লাগান। মনে করা হয় এভাবে ঘাম হওয়া কমে। ফলে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির ঝুঁকি কমানোর পাশাপাশি দুর্গন্ধও দূর হয়।

২. ভিনিগার ব্যবহার করুন

যদি প্রায়শই মোজায় খুব দুর্গন্ধ হয়ে এবং বারবার ধোয়ার পরেও তা দূর না হয়, তাহলে ভিনিগার ব্যবহার করে দেখতে পারেন। মোজায় ভিনেগার স্প্রে করে কিছুক্ষণ রেখে দিতে হবে। এটি দুর্গন্ধ দূর করবে এবং সেগুলি পরিধানযোগ্য করে তুলবে।

আরও পড়ুন: বাজার থেকে কেনার দিন শেষ, বাড়িতেই লাগিয়ে ফেলুন ‘সাবান গাছ’, রইল প্রসেস

৩. রোদে শুকানো 

যদি মোজা থেকে প্রায়ই দুর্গন্ধ বের হয়, তবে এই কৌশলটি চেষ্টা করে দেখতে পারেন। মোজাগুলোকে খোলা হাওয়ায় এবং উজ্জ্বল রোদে শুকোতে দিন। এতে দুর্গন্ধ দূর হবে এবং সতেজতা ফিরে আসবে। এর ফলে আপনাকে ঘন ঘন মোজা ধুতেও হবে না।

আরও কয়েকটি জিনিস মাথায় রাখলে জুতো মোজায় হওয়া দুর্গন্ধের হাত থেকে বাঁচা যায়। যেমন – যদি পায়ে বেশি ঘাম হয় সবসময় সুতির মোজা পরার চেষ্টা করুন, সিন্থেটিক কাপড়ের মোজা পরা এড়িয়ে চলুন। প্রতি ৩ থেকে ৪ মাস পর পর মোজা বদলানো দরকার এবং দুর্গন্ধ দূর করতে মোজা নিয়মিত ভালোভাবে কাচা দরকার।

আরও Shoes Sock