প্রীতি পোদ্দার, কলকাতা: পুজো আসতে আর কয়েক দিন বাকি, তাই এখন থেকেই ঘর বাড়ি গোছানোর তাড়া লেগে গিয়েছে। দেওয়ালে পড়ছে নয়া রঙের প্রলেপ, কিন্তু নজর আটকে গেল সুইচ বোর্ডগুলিতে (Switch Board)। ধবধবে সাদা সুইচ বোর্ডগুলিও কেমন যেন নোংরা কালো ছোপছোপ পড়ে যাচ্ছে। তেলচিটে ভাব, আসলে বাড়ি সাফ হলেও ওই সুইচবোর্ড পরিষ্কার (Cleaning Tips) করার কথা মাথায় থাকে না অনেকেরই। এদিকে জল-সাবান ছোঁয়াও যাবে না। তবে চিন্তা নেই, আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে সুইচবোর্ড পরিষ্কার করার কিছু টিপস দেওয়া হল।
বাড়িঘর ঝকঝকে পরিষ্কার করার ভাবা হলেও সুইচবোর্ডকে এড়িয়ে চলে অনেকেই। বেশিরভাগ সবাই বিদ্যুতের ভয়ে হাত গুটিয়ে নেন কেউ কেউ। যদি কারেন্টের শক খায়, তাই ভুলেও কেউ ঝুঁকি নিতে চায় না। কিন্তু ঘরোয়া কিছু ম্যাজিকেই সুইচবোর্ড দেখা যাবে একদম নতুন, তাহলে চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
বেকিং সোডা
সুইচ বোর্ডের কালো ভাব দূর করতে হলে বেকিং সোডা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন ব্যবহার করতে পারেন। এজন্য একটি পাত্রে দুই-তিন চা চামচ বেকিং সোডায় অর্ধেকটা লেবু ছেঁকে নিতে হবে, তারপর এই মিশ্রণটি সুইচ বোর্ডে লাগিয়ে নিতে হবে ১০-১৫ মিনিটের জন্য। এরপর একটি শুকনো কাপড় দিয়ে মুছে বোর্ড পরিষ্কার করে নিতে হবে। দেখবেন সুইচ বোর্ড থেকে ময়লা দূর হবে এবং বোর্ড হবে নতুনের মতো উজ্জ্বল এবং ঝকঝকে।
ভিনিগার
রান্নাঘরের সুইচ বোর্ডে তেল ও মশলার হলুদ দাগ দূর করতে ভিনিগারও বেশ ভালো। এর জন্য এক কাপ জলে দুই টেবিল চামচ ভিনিগার এবং এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিতে হবে ভালো করে। তারপর একটি সুতির কাপড়ের মধ্যে এই মিশ্রণে ডুবিয়ে ভাল করে ছেঁকে নিতে হবে। তারপর এই মিশ্রণ দিয়ে সুইচ বোর্ড পরিষ্কার করে নিতে হবে। এতে সুইচ বোর্ডর হলুদ ছোপ দূর হবে।
আরও পড়ুন: আর পোহাতে হবে না কষ্ট, মাত্র ২টি জিনিস দিয়েই খুব সহজে বের করা যাবে তালের ক্বাথ
কটন বাড
সুইচ চারপাশের একাধিক ময়লা জমে থাকে সেগুলোর ক্ষেত্রে, এমন জায়গায় ময়লা জমে যেখানে কাপড় পৌঁছয় না, এক্ষেত্রে কটন বাড বেশ ভালো। যে কোনও ক্লিনিং সলিউশনে কটন বাড ডুবিয়ে নিন। অতিরিক্ত জল নিংড়ে বের করে নিন। তার পরে সেটা দিয়ে সুইচগুলো পরিষ্কার করে নিন। এখানে চাইলে পুরোনো টুথব্রাশও ব্যবহার করতে পারেন। তবে কটন বাড এক্ষেত্রে বেশি ভালো হবে।










