মশার উপদ্রবে অতিষ্ঠ, ডেঙ্গু থেকে বাঁচতে মেনে চলুন এই টিপসগুলো

Published:

Health Tips

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্ষায় বাড়ছে মশার (Mosquito) উপদ্রব, আর তাতেই রাজ্য জুড়ে ডেঙ্গির (Dengue) প্রকোপ বাড়ছে। তাইতো চিকিৎসকেরা মশা কামরের হাত থেকে বাঁচার জন্য মশারির ব্যবহার করতে বলছেন এবং ফুল স্লিভ জমা কাপড় পড়ার পরামর্শ দিচ্ছে। কিন্তু তাতেও মশার কামড় থেকে বাঁচা সম্ভব হচ্ছে না। তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে বেশ কিছু টিপস (Health Tips) যা ব্যবহার করলে মশার কামড় থেকে সুরক্ষিত থাকা যাবে।

বাড়ছে মশার উপদ্রব

ঘরে মশা তাড়ানোর জন্য অনেকেই ব্যবহার করেন ধূপ, কয়েল, আবার মশা তাড়ানোর যন্ত্র। এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও একপ্রকার বাধ্য হয়েই এগুলি ব্যবহার করতে হয়। আবার অনেকে দিন রাত দরজা-জানলা সারাক্ষণ বন্ধ করে রাখে মশা যাতে না আসে। কিন্তু তা সত্ত্বেও মশার কামড় থেকে নিস্তার নেই। তবে চিন্তা নেই বাড়িতে এই কয়েকটি উপকরণ থাকলেই খুব সহজে মশা তাড়ানো যাবে।

গাছ

ঘরে মশার উপদ্রব কমাতে চাইলে বারান্দায় লাগাতে পারেন গাছ। ঘরের অভ্যন্তরেও গাছ লাগালে একদিকে যেমন বাড়ির শোভা বাড়ে ঠিক তেমনই বেশ কয়েকটি নির্দিষ্ট গাছ লাগালে মশার উপদ্রব কমে। সেক্ষেত্রে গাঁদা, ল্যাভেন্ডার, রোজমেরি, ও পুদিনার মতো গাছ ঘরে রাখলে মশার আনাগোনা অনেকটাই কমবে।

পিপারমেন্ট অয়েল

মশা তাড়ানোর জন্য আরও একটি কার্যকরী উপাদান হল পিপারমেন্ট অয়েল। এর জন্য ঘরের কোনায় কোনায় যেখানে মশার উপদ্রব বেশি বলে মনে হবে সেখানে পিপারমেন্ট অয়েলযুক্ত সুগন্ধি মোম জ্বালানো যায়। এতে মশা আসবে না। আবার এই তেলটি গায়েও মাখতে পারেন এতে মশার কামড় থেকে বাঁচতে পারবেন। তবে যাদের ত্বকের সমস্যা রয়েছে তাঁদের সরাসরি পিপারমেন্ট অয়েল গায়ে না লাগানোই ভালো।

আরও পড়ুন: চায়ের ছাঁকনিতে জীবনেও জমবে না নোংরা, মেনে চলুন এই ৪ উপায়

কর্পূর

মশার হাত থেকে বাঁচতে ব্যবহার করতে পারেন কর্পূর। কারণ এর গন্ধ মশাদের কাছে বিষের সমান। তাই ঘরের কোণে কর্পূর রাখতে পারেন। যারা মশার ধূপের গন্ধ সহ্য করতে পারেন না তারা কর্পূর ব্যবহার করতে পারেন। এর গন্ধ ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসবে।

ক্যাটনিপ অয়েল

মশা তাড়াতে দারুণ কাজ করে ক্যাটনিপ অয়েল। আসলেএই তেল সাধারণত বিড়ালের জন্য ব্যবহার করা হয়। তবে মশা তাড়াতেও এই তেল দারুণ কার্যকরী। এর জন্য ঘরের চার কোণে ছড়িয়ে দিলে বা গায়ে লাগালে আর মশার কামড় খাবেন না। তবে ত্বকের ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

আরও Dengue Health Mosquito