পুজোর ছুটিতে জঙ্গল সাফারিতে যাচ্ছেন? এই জরুরি বিষয়গুলি মাথায় রাখবেন

Published:

Jungle Safari Rules

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর সময়ে অনেকেই টানা ছুটি পান, আর তখনই বেশ কয়েক জায়গায় ভ্রমণের পরিকল্পনা করে থাকেন। কারোর যেমন পাহাড়ে যাওয়ার পরিকল্পনা থাকে তো কারোর আবার সমুদ্রে। তবে এসব বাদ দিয়ে অনেকে আবার জঙ্গল সাফারিতে (Jungle Safari) যেতে চান। কিন্তু সেখানে যাওয়ার জন্য আবার আলাদা করে অনেক ধরনের প্রস্তুতি নিতে হয়, থাকে বেশ কিছু কঠোর নিয়ম (Jungle Safari Rules), যেগুলি সম্পর্কে না জানলে মাঝপথে হতে পারে ভয়ংকর বিপদ। তাহলে চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক জঙ্গল সাফারির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস।

সাফারির সময় মানতে হয় একাধিক নিয়ম

অনেকে মনে করেন, শুধু বন্যপ্রাণী দেখার জন্যই জঙ্গল সাফারি করা হয়। কিন্তু না, অনেকে আবার পশু, পাখি, গাছ এবং পরিবেশকে আরও গভীর ভাবে জানার চেষ্টা করে, তাই সাফারিতে যাওয়ার আগে যে অভয়ারণ্য বা জাতীয় উদ্যানে আপনি যাচ্ছেন, তা সম্পর্কে কিছুটা জেনে নেওয়া খুব জরুরি। মনে রাখতে হবে অরণ্যের নিজস্ব একটা ছন্দ আছে। কারণ সেই স্থান হল বন্যপ্রাণের বিচরণক্ষেত্র। আর সেখানে গিয়ে যদি সাধারণ জায়গার মতো অতি উৎসাহ বা অতি সাহস দেখাতে জন তাহলে রয়েছে প্রাণ সংশয়। তাই অবশ্যই জঙ্গল সাফারি করার সময় মেনে চলতে হবে কিছু বিশেষ নিয়ম।

গাইডের পরামর্শ মানা উচিত

অভয়ারণ্য, জাতীয় উদ্যান, ম্যানগ্রোভের জঙ্গল এই জায়গাগুলোতে জঙ্গল সাফারির সময় গাইডরা কখনও গাড়িতে, আবার কখনও নৌকোয় করে চারদিক ঘোরান। তাই সেক্ষেত্রে অবশ্যই গাইডের কথা মেনে চলা উচিত। কখনোই উৎসাহের বশে গাড়ি বা নৌকো থেকে নেমে যাওয়া উচিত নয়। নইলে ঘটতে পারে ভয়ংকর বিপদ।

পোশাক পরিধানে সতর্কতা

অনেকেই বেড়াতে গেলে রংচঙে পোশাক পরতে পছন্দ করেন। কিন্তু জঙ্গল সাফারিতে এই ধরনের পোশাক পরার ক্ষেত্রে তফাত রয়েছে। এমন পোশাক পরা উচিত, যা জঙ্গলের পরিবেশ এবং রঙের সঙ্গে মিশে যেতে পারে, যেমন অলিভ গ্রিন, খাকি, ছাই রঙের জামাকাপড়। তাই যত পারবেন সাফারির সময় উজ্জ্বল রংয়ের পোশাক এড়িয়ে চলবেন।

আরও পড়ুন: পিতৃপক্ষ চলাকালীন নতুন পোশাক কেনা কি অশুভ? জানুন বিস্তারিত

দরকারি নথি রাখতে হবে

অনেকেই সাফারির সময় পশু, পাখি এবং গাছের ছবি তোলেন। কিন্তু ক্যামেরার ফ্ল্যাশ বন্যপ্রাণীদের চমকে দেয় এবং আক্রমণাত্মক করে তুলতে পারে। তাই ক্যামেরা বা ফোনের ফ্ল্যাশ সব সময় বন্ধ রাখুন। এছাড়াও সাফারির গেটে বুকিং স্লিপের সঙ্গে আসল পরিচয়পত্র আধার, ভোটার আইডি বা পাসপোর্ট দেখতে চায়, তাই অবশ্যই এই দরকারি নথিগুলোকে নিয়ে যেতে হবে।

আরও Jungle Safari Travel
google button