পোড়া কড়াইয়ের জেদি দাগ উঠবে খুব সহজেই, মেনে চলুন এই ৩ টিপস

Published:

Pora Karai Cleaning Tips

প্রীতি পোদ্দার, কলকাতা: স্বাদে চমক আনতে আমরা কম বেশি সকলেই নতুন নতুন রেসিপি ট্রাই করতে বেশ ভালোবাসি। কিন্তু আসল ঝঞ্ঝাট শুরু হয় রান্নার পরে। আর সেটি হল পোড়া কড়াই পরিষ্কার (Pora Karai Cleaning Tips) করা। অনেকেই বাসন মাজার সাবান দিয়ে ঘষে মাজলেও পোড়া দাগ সহজে উঠতে চায় না, আর তাতেই সমস্যা শুরু হয়। তবে নো চিন্তা, আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে এমন কিছু ঘরোয়া টিপস (Cleaning Tips) যার মাধ্যমে সহজেই কড়াইয়ের পোড়া দাগ উঠে যাবে।

পোড়া কড়াই পরিষ্কারের ঝক্কি

রান্না করতে গিয়ে কড়াই পুড়ে যাওয়ার ঘটনা নতুন নয়। কিন্তু তাই বলে রান্না বন্ধ করে রাখা যাবে না। আর তার জন্য দরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস। আসলে কড়াইয়ের দাগ যতটা জেদি বলে মনে হয়, আদৌ কিন্তু ততটা নয়। বিশেষ করে, কড়াইয়ের বাইরের তলায় জমা হওয়া কালো স্তরটি এটিকে পুরানো এবং নোংরা দেখায়। তাহলে চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।

লেবু

লেবু যে কোনও ধরনের দাগ তুলতে সহায়তা করে। তাই কড়াইয়ের পোড়া দাগ তুলতে এটি অত্যন্ত কার্যকরী উপাদান। এর জন্য পোড়া কড়াইতে জল নিয়ে লেবু সেদ্ধ করতে হবে। অর্থাৎ লেবু এতটাই ফোটাতে হবে যে, কড়াইতে লেগে থাকা খাবারের উপাদানগুলো যেন ভেসে ওঠে। কিছুক্ষণ রেখে দিতে হবে, এ বার বাসন মাজার সাবান দিয়ে পরিষ্কার করে নিলেই দেখবেন অনেক পোড়া দাগ উঠে গিয়েছে।

গরম জল

পোড়া দাগ দূর করার সবচেয়ে সহজ উপায় হল গরম জল। এর জন্য পুড়ে যাওয়া কড়াইতে গরম জল দিয়ে ফোটাতে হবে। এর ফলে কড়াইতে লেগে থাকা খাবারের দাগ একটু নরম হবে, তারপর সহজেই বাসন মাজার সাবান ব্যবহার করে দাগ তুলে নিতে পারবেন। আর এই পদ্ধতি প্রতিদিন করলে একদিকে যেমন কড়াইতে তেল জমবে না ঠিক তেমনি আবার পোড়া দাগও থাকবে না।

আরও পড়ুন: ফ্রিজের নীচে জমছে জল? মেকানিক না ডেকে নিজেই এই উপায়ে করুন ঠিক

ভিনিগার

পোড়া কড়াইতে ১ কাপ জলের মধ্যে ১ কাপ ভিনেগার মিশিয়ে জলটা ফুটিয়ে নিন। এরপর জল যখন ফুটে উঠবে তখন গ্যাস বন্ধ করে তাতে ২ চামচ বেকিং সোডা দিয়ে দিলেই দেখবেন ফেনা হয়ে যাবে। এই অবস্থায় ১৫ মিনিট রেখে দিন। তারপর সাধারণ স্ক্রাবার দিয়ে হালকা ঘষলেই পোড়া অংশ উঠে আসবে।

আরও Kitchen Tips Pan