রান্নায় বেশি নুন পড়ে গেছে? চিন্তা নেই, জেনে নিন খাবারের নোনতা ভাব কমানোর কিছু সহজ উপায়

Published:

Reducing Saltiness

অনন্যা সরকার, কলকাতা: রোজকার রান্না করতে করতে পরিমাণের আন্দাজ বেশিরভাগ রাঁধুনিরই হয়ে যায়। তবে মাঝে মধ্যে ভুলবশত ডাল বা তরকারিতে বেশি নুন পড়ে যাওয়া খুবই সাধারণ ব্যাপার। কিন্তু এমনটা হলে অনেকেই ভাবেন তাদের সমস্ত পরিশ্রমটাই মাটি হল, খাবারটা আর মুখে তোলাই যাবে না। কিন্তু জানেন কি কিছু সহজ উপায়েই রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে খাবারের লবণাক্ত ভাব (Saltiness) কমানো সম্ভব? যদি তরকারিতে খুব বেশি নুন পড়ে যায়, তবে কয়েকটি সহজ পদ্ধতিতে এর সমাধান করতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই কৌশলগুলো কী কী।

ময়দার মণ্ড

ময়দা দ্রুত খাবারের লবণাক্ততা শুষে নিতে পারে। তাই তরকারিতে বেশি নুন থাকলে, মাখা ময়দার মণ্ডটি দিয়ে মাঝারি আকারের বল তৈরি করে তরকারির মধ্যে ফেলে দিতে হবে। এভাবে ৫ থেকে ৭ মিনিট এটাকে সেদ্ধ করতে হবে এবং পরিবেশনের আগে ময়দার বলগুলো তুলে ফেলতে হবে। এভাবে অনেকটাই নোনতাভাব কমানো নয়।

কাঁচা আলু

অতিরিক্ত নুন শুষে নেওয়ার জন্য কাঁচা আলু খুবই কার্যকরী উপায়। একটা বা দু’টো কাঁচা আলুর খোসা ছাড়িয়ে, সেগুলোকে বড় টুকরো করে কেটে রান্নার মধ্যে দিয়ে দিতে হবে এবং ১০-১৫ মিনিট এভাবে রান্না হতে দিতে হবে। আলু রান্নার অতিরিক্ত নুন শুষে নেবে।  পরিবেশনের সময় আলুর টুকরোগুলো তুলেও ফেলতে পারে।

আরও পড়ুন: বাড়ি থেকে ইঁদুর-ছুঁচো তাড়ানোর সহজ উপায়

দই বা ক্রিম

যদি কোনও গ্রেভি-যুক্ত পদে নুন কমানোর প্রয়োজন হয়, তাহলে দই বা ক্রিম যোগ করা যেতে পারে। খাবারের পদে ২-৩ টেবিল চামচ টক দই বা ক্রিম যোগ করে কম আঁচে ৪-৫ মিনিট রান্না করতে হবে, এতে লবণাক্ত ভাব কমার পাশাপাশি গ্রেভিও বেশ খানিকটা ঘন হবে।

ভাজা বেসন

তরকারি যদি বেশি নোনতা হয়ে যায়, তবে এক বা দুই টেবিল চামচ বেসন হালকা করে ভেজে গ্রেভিতে যোগ করা যেতে পারে। এটিও গ্রেভিকে ঘন করে  ও লবণের পরিমাণ কমায়।

সামান্য ঘি বা মাখন

ঘি ও মাখনের ফ্যাট লবণাক্ততা কমাতে সাহায্য করে। রান্নার ওপর দুই টেবিল চামচ ঘি বা মাখন (নুন ছাড়া) দিতে পারেন। এটি নোনতা ভাব কমিয়ে দেবে এবং ডাল বা তরকারির স্বাদ আরও বাড়িয়ে তুলবে।

আরও পড়ুন: আয় হবে মোটা টাকা, ছাদের টবেই ফলান টমেটো, রইল সহজ পদ্ধতি

লেবুর রস বা আমচুর গুঁড়ো

যদি শুকনো ভাজা বা সবজিতে বেশি নুন হয়ে যায়, তাহলে এতে সামান্য লেবুর রস বা আমচুর গুঁড়ো যোগ করা যেতে পারে। লেবুর টকভাব নোনতা স্বাদের সাথে ভারসাম্য বজায় করে।

সবজি যোগ করা

শুকনো তরকারিতে বেশি নুন পড়লে কিছু সেদ্ধ আলু চটকে বা ছোট ছোট টুকরো করে কেটে আরও কিছুটা সবজি যোগ করতে পারেন। আলু ছাড়াও পনির, মটর, বা অন্য কোনও সেদ্ধ সবজি যোগ করে রান্নার পরিমাণ বাড়ালে নোনতা ভাবের সাথে ভারসাম্য আনা যায়।

আরও Easy Hacks Saltiness