বর্ষায় নুন গলে জল হয়ে যাচ্ছে? শুকনো ঝরঝরে রাখতে দেখে নিন কয়েকটি সহজ উপায়

Published:

Keep Salt Dry in the Monsoon

অনন্যা সরকার, কলকাতা: প্রবাদ বাক্যে যেমন বলে “সর্বঘটে কাঁঠালি কলা”, তেমনই হল নুন (Salt)। সর্বপদে অপরিহার্য। কিন্তু বর্ষাকাল (Monsoon) এলেই গৃহস্থ বাড়ির রান্নাঘরে দেখা দেয় এক গভীর সমস্যা। আর্দ্রতার কারণে পাত্রে রাখা নুন প্রায়ই দলা পাকিয়ে যায়। অনেকসময় টানা বৃষ্টি চললে পাত্রের নুন গলে জল হয়ে যাওয়ার ঘটনাও খুব একটা বিরল নয়। কীভাবে এড়াবেন এই সমস্যা? আসুন তাহলে বর্ষাতেও নুনকে শুকনো ঝরঝরে রাখার কয়েকটি সহজ উপায় (Kitchen Tips) জেনে নেওয়া যাক। 

বর্ষায় নুনকে আর্দ্রতা থেকে বাঁচানোর উপায়

১. কোন পাত্রে নুন রাখছেন, তার ওপর নুনের শুকনো থাকা অনেকটাই নির্ভর করে। ধাতব পাত্রের পরিবর্তে কাঁচ বা চীনামাটির পাত্রে নুন রাখলে নুন নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি অনেকটাই কম থাকে। বর্ষাকালে নুন গলে যে আর্দ্রতা তৈরি হয়, তার ফলে ধাতব পাত্রে মরচে পড়ার সম্ভাবনাও থেকে যায়। 

আরও পড়ুনঃ মিড ডে মিল ডাইনিং হল যেন বিলাসবহুল রেস্তরাঁ, হাওড়ার স্কুলে খুশির হাওয়া

২. নুনকে আর্দ্রতামুক্ত রাখতে পাত্রের মধ্যে কিছুটা শুকনো চাল রেখে দিতে পারেন। চালে আর্দ্রতা শোষণ করার ক্ষমতা রয়েছে, তাই এটি খুবই কার্যকরী প্রতিকার। এক্ষেত্রে লম্বা দানার চাল সবচেয়ে ভালো কাজ করে। তবে সাদা নুনের সাথে চাল মিশে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই চালের বিকল্প হিসেবে, পাত্রের নীচে কয়েকটি লবঙ্গ রেখে তার উপর নুন ঢেলে রাখলেও আর্দ্রতা থেকে বাঁচানো যায়।

আরও পড়ুন: সাদা জামায় কালির দাগ? ঝটফট মুছে ফেলুন এই উপায়ে

৩. নুন বায়ুরোধী (Airtight) পাত্রে রাখলেও শুষ্ক থাকে। এতে বাতাস প্রবেশ করতে পারে না বলে,   নুন গলে যাওয়ার ঝুঁকি কম হয়। প্রতিদিনের প্রয়োজনীয় নুন এয়ারটাইট কৌটো থেকে একটি পাত্রে ঢেলে ব্যবহার করলে আর্দ্রতা এড়ানো যায়।

 ৪. নুনের পাত্রকে রান্নাঘরের উনুনের তাপ থেকে দূরে রাখা প্রয়োজন। ওভেনের কাছে রাখলে, অতিরিক্ত তাপে নুন তাড়াতাড়ি গলে যেতে পারে। একই কারণে, নুনের পাত্রকে সরাসরি সূর্যের আলোতে রাখা উচিত নয়।

আরও Salt Wet Season