সোনা, রুপোর দামে আবারও ভালো পতন, দেখুন আজকের রেট

Published:

Gold Price

সৌভিক মুখার্জী, কলকাতা: গোটা বিশ্ববাজারে মার্কিন ডলারের শক্তি বৃদ্ধি আর বিনিয়োগকারীদের মুনাফা তোলার জেরে ঘরোয়া বাজারে আবারও সোনা, রুপোর দামে বিরাট পতন। মধ্যবিত্তদের সুখবর শুনিয়ে হুরমুরিয়ে কমল হলুদ ধাতুর বাজার দর (Gold Price)। পাশাপাশি পাল্লা দিয়ে একধাক্কায় ১১ হাজার টাকার বেশি পতন হয়েছে রুপোর দাম। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—

২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৫,৫৫০ টাকায় (-২৪৫০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪০,০০০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪০,১৫০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪০,০৫০ টাকায়।

২৪ ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৩,১০০ টাকায় (-২৫৫০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫২,৭৩০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৫,৯১০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৫,৮১০ টাকায়।

১৮ ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৪,৫৫০ টাকায়।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৪,৫৫০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৬,৯৯০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৬,৮৯০ টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৪৭,৪৫০ টাকায় (-১১,১০০)।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৭০,০০০ টাকায়।

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৬৫,০০০ টাকায়।

আরও পড়ুন: এবার পুরুষ অন্নপূর্ণা! মেয়ের বদলে বাবার অ্যাকাউন্টে ঢুকল ৩০০০ টাকা

সোনা রুপোর দামে বিরাট পতন

গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪৭ হাজার ৯৫০ টাকা। তবে আজ ২৪৫০ টাকা দাম কমে নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৫৫০ টাকা। গতকাল ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৫৫ হাজার ৬৫০ টাকায়। কিন্তু আজ দাম কমেছে ২৫৫০ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৩ হাজার ১০০ টাকা। এর পাশাপাশি গতকাল কলকাতার বাজারে রুপোর দাম ছিল প্রতি কেজি ২ লক্ষ ৫৮ হাজার ৫৫০ টাকা। কিন্তু আজ ১১,১০০ টাকা দাম কমে নতুন রেট দাঁড়িয়েছে ২ লক্ষ ৪৭ হাজার ৪৫০ টাকা।

বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।