২০২৬-এ দেড় লাখ, ১৯৪৭-র স্বাধীনতার বছরে ১০ গ্রাম সোনার দাম কত ছিল জানেন?

Published:

Gold

সৌভিক মুখার্জী, কলকাতা: বিগত বছর এই সময় যেখানে সোনার (Gold) ভরি ৯০ হাজার টাকার কাছাকাছি ছিল, এখন তা ১ লক্ষ ৪০ হাজার টাকা পেরিয়েছে। বলতে গেলে বিগত ২ বছরে প্রায় তিনগুণ দাম বেড়েছে হলুদ ধাতুর। বিশেষ করে বিগত বছর পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হু হু করে বাড়ছে সোনা, রুপোর দাম। এদিকে আজ দেশেজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। তবে আপনি কি ভেবে দেখেছেন, ১৯৪৭ সালে অর্থাৎ দাদু-ঠাকুমার আমলে সোনার দাম কীরকম ছিল?

সোনার দাম নিয়ে ঐতিহাসিক তথ্য

স্বাধীনতার পর থেকেই ভারতের অর্থনীতিতে এসেছে আমূল পরিবর্তন। এমনকি মানুষের আয় দিনের পর দিন বৃদ্ধি পেয়েছে। তখন যদি মানুষ মাসে ১০০ টাকা আয় করত, এখন সেই আয় দাঁড়িয়েছে ৫০,০০০ টাকায়। অন্যদিকে জিনিসপত্রের দাম কয়েকশ গুণ বেড়েছে। আজ দেশের ৮০ তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। তবে ৭৯ বছর আগে অর্থাৎ ১৯৪৭ সালে ১০ গ্রাম সোনার দাম ঠিক কত ছিল? এমনকি টাকার দামই বা কত ছিল তখন?

বেশ কিছু তথ্য ঘেঁটে জানা গেল, স্বাধীনতার বছরে তখন ১০ গ্রাম সোনা পাওয়া যেত মাত্র ৮৮.৬২ টাকায়। আর আজ সেই সোনা পাওয়া যাচ্ছে ১.৫ লক্ষ টাকায়। সেই সূত্র ধরে ১৯৪৭ সালে যদি কোনও ব্যক্তি ১০০০ টাকার সোনা কিনতেন, তাহলে আজ সেই সোনার দাম দাঁড়াত ১৭.১ লক্ষ টাকা আনুমানিক। এমনকি এটি শুধুমাত্র দাম বৃদ্ধির হিসাব। এর মধ্যে আবার কর, মেকিং চার্জ ইত্যাদি যুক্ত। ফলে তার দাম প্রায় ২০ লক্ষ টাকা পর্যন্ত ছুঁয়ে যাবে। এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট, মুদ্রাস্ফীতি দিনের পর দিন ঠিক কী হারে বেড়েছে।

আরও পড়ুন: জাতীয় পতাকার উপরে পার্টির ফ্ল্যাগ, স্বাধীনতা দিবসে CPIM-র বিরুদ্ধে গুরুতর অভিযোগ

তবে এক্ষেত্রে উল্লেখ করতে হয়, এখন যেমন টানা সোনার দাম বাড়ছে, সেই সময় কিন্তু প্রতি বছর একই হারে দাম বাড়েনি। বরং ১৯৫০ সালে ১০ গ্রাম সোনার দাম ছিল ৯৯ টাকা। ১৯৬৪ সালে আবার দাম কমে ৬৩ টাকায় দাঁড়ায়। এরপর ১৯৮০ সালে দাম বেড়ে দাঁড়ায় ১৩৩০ টাকা। ২০০০ সালে দাম ছিল ৪৪৭৩ টাকা। ২০১০ সালে দাম ছিল ১৯,২২৭ টাকা। ২০২০ সালের দিকে দাম দাঁড়িয়েছিল ৪৮,৭২৩ টাকায়। আর ২০২৪ সালে যেখানে ৭৫ হাজার টাকা মতো দাম ছিল, সেখানে ২০২৬-এ এসে তা দাঁড়িয়েছে ১.৫ লক্ষ টাকায়। অর্থাৎ ২০২০ সাল থেকে কীভাবে সোনার দাম লাফ মেরেছে, তা পরিসংখ্যান না দেখলে বিশ্বাস করতে পারবে না কেউ।