সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) গ্রাহক? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। নিজেদের ১৮ কোটি গ্রাহকদের চমক দিয়ে রাষ্ট্রীয় PNB, ফিনটেক কোম্পানি কিউই (Kiwi)-এর সহযোগিতায় একটি UPI-সংযুক্ত, RuPay-ভিত্তিক ক্রেডিট কার্ড চালু করেছে। এই কো-ব্র্যান্ডেড “PNB Kiwi Credit Card”-এর মাধ্যমে গ্রাহকরা অনলাইন কার্ড ব্যবহারের মতো চালু থাকা পদ্ধতির পাশাপাশি ইউপিআই ব্যবহার করে সরাসরি তাদের ক্রেডিট লাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
UPI এর মাধ্যমে ক্রেডিট কার্ড পেমেন্ট
সারাদেশে ডিজিটাল পেমেন্ট এবং ক্রেডিট কার্ডের বিস্তার ঘটাতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় ১৮ কোটি গ্রাহক সহজেই এই ক্রেডিট কার্ডটি ব্যবহার করতে পারবেন। এটি একটি সম্পূর্ণ ডিজিটাল ক্রেডিট কার্ড। যেহেতু এটি ইউপিআই-এর সঙ্গে সংযুক্ত, তাই শুধু একটি কিউআর কোড স্ক্যান করেই অনায়াসে পেমেন্ট করা যাবে। এর ফলে মানুষ ক্যাশ টাকা বহন না করেও বা ডেবিট অ্যাকাউন্টে ব্যালেন্স না রেখেও পেমেন্ট করার সুবিধা পাবেন গ্রাহকরা।
অনলাইনে এভাবে আবেদন করুন
আপনাদের জানিয়ে রাখি, এই কার্ডটি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ইস্যু করা হয়। ব্যবহারকারীরা ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারেন। কোনো বিস্তারিত কাগজপত্র ছাড়াই এই কার্ডটি পাওয়া যায়। এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এই কার্ডে কোনো অতিরিক্ত ফি বা বার্ষিক চার্জ আরোপ করা হয় না। ফলে সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য করে তোলে।
পিএনবি আশাবাদী যে এই উদ্যোগটি বিশেষ করে ছোট শহর এবং গ্রামীণ এলাকার মানুষের উপকারে আসবে। সারা দেশে ব্যাঙ্কটির ১০,০০০-এরও বেশি শাখা রয়েছে, যার একটি উল্লেখযোগ্য অংশ ছোট শহর ও বড় শহরগুলিতে অবস্থিত। ফলে, এই কার্ডটি সেইসব মানুষদের ণ পাওয়ার সুযোগ করে দেবে, যারা আগে প্রচলিত ক্রেডিট কার্ডের নাগালের বাইরে ছিলেন। তাহলে আর দেরি না করে আপনিও এই বিশেষ ক্রেডিট কার্ডটি পেতে আবেদন করুন।










