🎓 মাধ্যমিক রেজাল্ট দেখতে ক্লিক করুন
Click Now

অবসর জীবনে প্রতি মাসে মিলবে ৫০ হাজার টাকা, এভাবে করুন বিনিয়োগ

Published:

Investment

সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন যে হারে মুদ্রাস্ফীতি বাড়ছে, তাতে অবসর জীবনের জন্য মোটা অংকের তহবিল না করে রাখলে সংসার চালানো দায় হয়ে পড়বে। কিন্তু সঠিক উপায় অবলম্বন না করলে প্রতি মাসে নিশ্চিত রিটার্ন পাওয়া যাবে না। এবার যদি আপনার প্রতি মাসে ৫০,০০০ টাকা আয় করার লক্ষ্যমাত্রা থাকে অর্থাৎ বছরে ৬ লক্ষ টাকা আয় করতে চান, তাহলে কীভাবে বিনিয়োগ (Investment) করবেন? সেই উপায় জানাবো আজ এই প্রতিবেদনে।

প্রসঙ্গত, নিরাপদ বিনিয়োগের জন্য সবসময় ফিক্সড ডিপোজিটকেই (Fixed Deposit) প্রাধান্য দিয়ে থাকে সাধারণ মানুষ। কারণ, এখানে টাকার সুরক্ষাও থাকে। পাশাপাশি নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। এর পাশাপাশি সরকার সমর্থিত বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প এবং ঋণদানকারী প্রতিষ্ঠানগুলোতে স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট করতে পারেন। সেখানেও মোটা অঙ্কের রিটার্ন মেলে। কিন্তু কোন বিনিয়োগের মাধ্যম বর্তমানে কত হারে সুদ দিচ্ছে?

ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে সর্বশেষ সুদের হার

৬ মে ২০২৬ এর রিপোর্ট অনুযায়ী, বর্তমানে প্রবীণ নাগরিকদের সঞ্চয় প্রকল্পে মিলছে ৮.২% সুদ, পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্প মিলছে ৭.৪% সুদ, পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে মিলছে ৭.৫% সুদ, জাতীয় সঞ্চয় সার্টিফিকেটে মিলছে ৭.৭% সুদ, পাবলিক প্রভিডেন্ট ফান্ডে মিলছে ৭.১% সুদ। আর বেশিরভাগ ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটে ৬.৮ থেকে ৭.৫% এর মধ্যেই সুদ দিচ্ছে।

বিনিয়োগ করুন এভাবে

ধরুন, আপনি প্রতি মাসে ৫০ হাজার টাকা আয় করতে চাইছেন। সেক্ষেত্রে আপনার অবশ্যই ৮০ থেকে ৯০ লক্ষ টাকার একটা তহবিল দরকার। তবে সব টাকা এক জায়গায় জমা রাখলে হবে না। ভাগ ভাগ করে বিনিয়োগ করতে হবে। তাহলেই মিলবে সঠিক রিটার্ন। সেক্ষেত্রে আপনি প্রবীণ নাগরিক সঞ্চয় প্রকল্পে ৩০ লাখ টাকা বিনিয়োগ করতে পারেন। সেখানে ৮.২% সুদ মিলবে। তারপর পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্পে ২০ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। সেখানে ৭.৪% রিটার্ন পাবেন। এরপর ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে ২৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। সেখানে আনুমানিক ৭.৫% রিটার্ন পেয়ে যাবেন। আর বাকি ১০ লক্ষ টাকা পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করুন। সেখানে আনুমানিক ৭.৫% রিটার্ন চলে আসবে।

এবার যদি এই হারে বিনিয়োগ করেন, তাহলে আপনি প্রবীণ নাগরিক সঞ্চয় প্রকল্প থেকে মাসিক ২০ হাজার টাকা রিটার্ন এমনিতেই পাবেন। এরপর পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্পে মিলবে ১২ হাজার টাকা মাসিক রিটার্ন। ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে প্রতি মাসে ১৫ হাজার টাকা থেকে ১৬ হাজার টাকা হামেশাই রিটার্ন পাওয়া যাবে। সর্বমোট প্রতি মাসে আপনার ৪৭ থেকে ৫২ হাজার টাকা রিটার্ন আসবে।

আরও পড়ুন: ভারতের বাসুকি নয়, বিশ্বের সবথেকে দীর্ঘতম ট্রেন এটি

কিন্তু এক্ষেত্রে উল্লেখ না করলে নয়। যেহেতু এই প্রকল্পগুলিকে নিরাপদ বলে মনে করা হয়, তাই অবশ্যই কিছু বিষয়ের মাথায় রাখতে হবে। প্রথমত, এই স্কিমগুলির মাধ্যমে অর্জিত আয় আয়কর আইন অনুযায়ী করযোগ্য। দ্বিতীয়ত, প্রবীণ নাগরিক সঞ্চয় প্রকল্প এবং পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্পে লক-ইন পিরিয়ড থাকে। অর্থাৎ, আপনি হঠাৎ করে টাকা তুলে নিতে পারবেন না। তৃতীয়ত, রিটার্ন অনুমানযোগ্য স্থিতিশীল। তাই হঠাৎ করে যদি টাকার দরকার পড়ে তাহলে সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই অবশ্যই বিনিয়োগের সময় বিশিষ্ট আর্থিক উপদেষ্টার পরামর্শ নিয়েই সিদ্ধান্তের পথে হাঁটুন।