বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত হোক কিংবা অন্য কোনও দেশ, সব ক্ষেত্রেই ট্রেন যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম (World’s Longest Train)। অল্প খরচে এই ট্রেনে চেপেই এক স্থান থেকে দূরের গন্তব্যে পৌঁছতে পারেন যাত্রীরা। এই মুহূর্তে ভারত সহ দেড়শোর বেশি দেশে রয়েছে রেল ব্যবস্থা। কিন্তু অনেকেই জানেন না, বর্তমানে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ট্রেন কোনটি! হ্যাঁ, বিশ্বের সবচেয়ে লম্বা ট্রেন সম্পর্কে ধারণা রয়েছে খুব কম মানুষেরই। এ নিয়ে প্রশ্ন করা হলে অনেকেই তুলে আনেন ভারতের সুপার বাসুকীর প্রসঙ্গ। কিন্তু না, বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ট্রেন রয়েছে অস্ট্রেলিয়ায়।
বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ট্রেন কোনটি?
প্রায় 99.99 শতাংশ মানুষ আজও জানেন না, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ট্রেনের রেকর্ড ধরে রেখেছে অস্ট্রেলিয়ার বিএইচপি আয়রন ওর। বলে রাখি এই ট্রেনটির দৈর্ঘ্য প্রায় 7.3 কিলোমিটার। এই ট্রেনে রয়েছে মোট 682টি বগি। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ট্রেন হওয়ায় এতে রয়েছে 8টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন। যা 682টি বগিকে চালনা করে। বলাই বাহুল্য, অস্ট্রেলিয়ার এই দীর্ঘতম ট্রেনটি কিন্তু যাত্রীবাহী ট্রেন নয় বরং একটি মালগাড়ি। যাতে করে প্রত্যেক ট্রিপে 82,000 টন বা তারও বেশি লোহা, আকরিক সহ অন্যান্য পণ্য নিয়ে যাওয়া হয়।
বিশেষজ্ঞদের বক্তব্য, এই ট্রেনটির মাথা থেকে শেষ প্রান্তে হেঁটে যেতে অনেকটাই সময় লেগে যায়। তাহলেই বোঝা যাচ্ছে এই ট্রেনের দৈর্ঘ্য কতটা! তবে এটিকে যদি ভারতের সবচেয়ে লম্বা বা দীর্ঘতম ট্রেন বাসুকীর সাথে তুলনা করা হয় সেক্ষেত্রে ভারতের এই ট্রেনটি সবদিক থেকে পিছিয়ে পড়বে। কারণ অস্ট্রেলিয়ার বিএইচপি আয়রন ওরে যেমন 8টি ইঞ্জিন ও 682টি বগি রয়েছে সেখানে ভারতের সবচেয়ে দীর্ঘতম ট্রেনে রয়েছে মাত্র 6টি ইঞ্জিন এবং 96টি বগি। 2022 সালের 15 আগস্ট চালু হওয়া সুপার বাসুকী ট্রেনটি দক্ষিণ-পূর্ব মধ্য রেলের আওতায় চলাচল করে।
অবশ্যই পড়ুন: মাসে কত কিমি করে বুলেট ট্রেনের ট্র্যাক তৈরি? জানালেন রেলমন্ত্রী
না বললেই নয়, 3.6 কিলোমিটার দীর্ঘ এই বাসুকী ট্রেনটিও যাত্রীবাহী ট্রেন নয় বরং এটি একটি মালগাড়ি। ফলে আর পাঁচটা মাল গাড়ির মতোই এতে করে নানান পণ্য যেমন লোহা, অন্যান্য আকরিক, কয়লা সহ বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে যাওয়া হয়। এই ট্রেনটি প্রত্যেকটি ট্রিপে 9,000 টন কয়লা বহন করতে সক্ষম। সবচেয়ে বড় কথা, 25,962 টন ওজনের এই ট্রেনটি 267 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় নেয় 11 ঘন্টা 20 মিনিট।










