সহেলি মিত্র, কলকাতাঃ পাহাড় মানেই সবার প্রথমে সকলের মাথায় আসে হয় দার্জিলিং নয়তো সিকিম। কিন্তু অনেকেই হয়তো জানেন না উত্তরবঙ্গের বুকে রয়েছে এমন আরও কিছু জায়গা যেখানে গেলে আপনার মন প্রাণ অপার শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠতে বাধ্য। নাম চেনা কিন্তু এখানেও রয়েছে এমন কিছু কিছু জায়গা যা আপনাকে প্রকৃতির প্রেমে পাগল করে তুলবে। গ্রীষ্ম হোক বা শীতকাল, কিংবা বর্ষাকাল ডুয়ার্সের রূপ সবসময় সুন্দর। ডুয়ার্স মানেই কি শুধু চা বাগান! অনেক ক্ষেত্রে হয়তো তাই তো আবার অনেক ক্ষেত্রে নয়। কারণ এই ডুয়ার্সে আপনি পাহাড়, নদী, জঙ্গল সবকিছুর মেলবন্ধ একসঙ্গে দেখার সৌভাগ্য লাভ করবেন।
গরমের ছুটিতে ঘুরে আসুন ‘রঙ্গো’ থেকে
আজ কথা হচ্ছে ডুয়ার্সের (Dooars) একটি ছোট্টো গ্ৰাম হল রঙ্গো। এই জায়গাটি গড়ে উঠেছে নদীর ধারে। ভূটানঘাট পাহাড়ের নিচে এই অফবিট ডেস্টিনেশনে গেলে আপনি রীতিমতো মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। নিরিবিলি যদি পছন্দ করে থাকেন এবং শহরের কোলাহল, ডেডলাইন থেকে কয়েকদিনের ব্রেক চান তাহলে এই রঙ্গো আপনার জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন হিসেবে প্রমাণিত হতে পারে।
কী কী দেখবেন?
এই গরমের ছুটিতে (Summer Vacation) দিন কয়েক কাটিয়ে আসতেই পারেন এই নির্জন পাহাড়ি গ্ৰামে। নানান ধরনের পাখি দেখতে পাবেন, সেইসঙ্গে ময়ূরের কলতান শুনতে পাবেন। হাতে যদি আরও একটু বেশি সময়ে থাকে তাহলে এখান থেকে আপনি জলঢাকা, বিন্দু, সাঁওতাল খোলা, রকি আইল্যান্ড, জলদাপাড়া ফরেস্ট, বক্সা, জয়ন্তি পাহাড় ঘুরে আসতে পারেন। সেইসঙ্গে তো জঙ্গল সাফারি রয়েইছেই। আপনি ঘুরে দেখতে পারেন রঙ্গো গোম্ফা। এছাড়া পাহাড়ি পথে আপনি ট্রেকিং করতে পারেন।
আরও পড়ুনঃ আজ থেকেই খেলা ঘুরবে আবহাওয়ার? তাপপ্রবাহের মধ্যে দক্ষিণবঙ্গের ৫ জেলায় তেড়ে বৃষ্টি
কীভাবে রঙ্গো পৌঁছাবেন?
রঙ্গোর সবথেকে কাছের রেলস্টেশন হল নিউ মাল জংশন। শিয়ালদহ থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস যায় সেটায় করে আপনাকে আগে নিউ মাল জংশন নামতে হবে, চালসা বাস স্ট্যান্ড থেকে সকাল ১০.০৫ এ গাড়ি ছাড়ে। ভাড়া ১২০ টাকা পার হেড। রিজার্ভ করে গেলে ছোটো গাড়ি ভাড়া মোটামুটি ২০০০-২৫০০ টাকা।










