নদীর সৌন্দর্য থেকে ঐতিহাসিক ফোর্ট, কলকাতার ২ ঘন্টা দূরেই রয়েছে এক সুন্দর জায়গা

Published:

Raichak

সহেলি মিত্র, কলকাতা: পুজো আসতে আর বেশি দেরি নেই। তারপরেই চলে আসবে আবার শীত। সব মিলিয়ে ভ্রমণপিপাসুদের জন্য আদৰ্শ সময় আসতে চলেছে। তবে ছুটি হাতে থাকলেও বা ঘুরতে যাওয়া ইচ্ছা থাকলেও ডেস্টিনেশন নিয়ে ভাবনার শেষ থাকে না। কেউ যান সেই চিরাচরিত চেনা জায়গায় তো আবার কেউ যেতে চান নতুন জায়গায়। আপনিও কি এই পুজোর সময় ভিড়কে পাশে রেখে কোনও নতুন জায়গায় ঘুরতে যেতে চাইছেন? অথচ বুঝতে পারছেন না কোথায় যাওয়া যায়? সেক্ষেত্রে এবারে ভ্রমণের তালিকায় রাখতে পারেন নদী তীরবর্তী জায়গা ‘রায়চক’-কে (Raichak)। বাংলায় এমন খুব কমই রিভারসাইড জায়গা আছে রায়চকের মতো। ডে ট্রিপ হোক বা দুদিনের ছুটি, অনায়াসেই এখানে কাটিয়ে দিতে পারেন।

পুজোয় গন্ধ গায়ে মেখে ঘুরে আসুন রায়চক

শহরের বাইরে একটু পুজোর ভাইব বা শীতের আমেজ নিতে রবিবারের সকালে পালিয়ে গেলাম রায়চক এ। সঙ্গে যদি সবথেকে প্রিয় মানুষেরা থাকে তাহলে ভ্রমণের আনন্দ কয়েকশো গুণ বাড়ে। রায়চক (Raichak) পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার হুগলি নদীর তীরে অবস্থিত একটি সুন্দর পর্যটন কেন্দ্র। এটি কলকাতা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। রায়চক মূলত তার প্রাকৃতিক সৌন্দর্য, নদীর তীরবর্তী ভিউ এবং ঐতিহাসিক রায়চক ফোর্টের (Raichak Fort) জন্য পরিচিত। রায়চক ফোর্টটি ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল এবং বর্তমানে এটি একটি বিলাসবহুল হোটেল হিসেবে ব্যবহৃত হয়।

কী কী দেখবেন?

এখানে এমন অনেক জায়গা রয়েছে যেখানে ঘুরলে আপনার শরীর ও মন দুইই ভালো হয়ে যেতে বাধ্যতামূলক। রায়চক ফোর্ট এ সারাদিন দাপিয়ে বেড়িয়ে, গলা অবধি পেটপুজো সেরে আর বিকালের হুগলি নদীর দর্শন সে এক আলাদাই অনুভূতি। যারা যাননি তাঁরা এ ইমোশনটি বুঝবেন না।  ব্রিটিশ আমলের ঐতিহাসিক দুর্গ, যা এখন একটি বিলাসবহুল রিসর্টে রূপান্তরিত হয়েছে। হুগলি নদীতে নৌকাভ্রমণ আপনার ট্রিপকে আরো সুন্দর করে তুলবে।

আরও পড়ুনঃ কলকল করে বয়ে চলেছে দাবাইখোলা নদী, পুজোর ছুটিতে ঘুরে আসুন পালাতোদে

এছাড়াও, রায়চকে বোটিং, ফিশিং এবং নদীর ধারে হেঁটে বেড়ানোর মতো কার্যকলাপও পর্যটকদের কাছে জনপ্রিয়। এটি একটি নিরিবিলি স্থান হওয়ায় শহরের কোলাহল থেকে মুক্তি পেতে আদর্শ। আশেপাশের গ্রামগুলো ঘুরে দেখতে পারেন এবং স্থানীয় সংস্কৃতি উপভোগ করতে পারেন। রামকৃষ্ণ মিশনের আশ্রম রয়েছে। এটি রায়চকের একটি জনপ্রিয় তীর্থস্থান। ডায়মন্ড হারবরে কাছাকাছি অবস্থিত, রামকৃষ্ণ মিশনের আশ্রম তার মনোরম পরিবেশের কারণে সেইসব পর্যটকদের জন্য উপযুক্ত স্থান হয়ে উঠেছে। রয়েছে জয়নগর এটি রায়চকের নিকটে অবস্থিত একটি মনোরম বসতি। জয়নগর বিখ্যাত ১১তম এবং ১২শ শতকের প্রাচীন বস্তু সংরক্ষণের জন্য। দর্শনার্থীরা জয়নগরে ঘুরে ঘুরে প্রাচীন পাণ্ডুলিপি, মাটির ছোট ছোট মূর্তি এবং অনেক দেবতার কালো পাথরের ছবি দেখতে পারেন।

কীভাবে যাবেন?

কলকাতা রায়চক আপনি বেশ কিছু উপায়ে যেতে পারেন। চার চাকা বা দু চাকায় গেলে ডায়মন্ড হারবার রোড ধরে গাড়িতে প্রায় ২ ঘন্টা লাগে। এছাড়াও ফেরি রয়েছে।  কলকাতা থেকে ফেরিতেও যেতে পারেন। এটি আরও রোমাঞ্চকর হতে পারে।