🎓 মাধ্যমিক রেজাল্ট দেখতে ক্লিক করুন
Click Now

দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য, সিকিমের এই হিল স্টেশনের নাম শুনেছেন?

Published:

Rinchenpong

সহেলি মিত্র, কলকাতাঃ আর ভোট, হিংসা, শহরের ভিড় ভালো লাগছে না? কোথাও ঘুরে আসলে ভালো হয় ভাবছেন? তাহলে আপনার জন্য রইল আজকের এই প্রতিবেদনটি। আজকের এই আর্টিকেলে আপনাদের এমন এক জায়গার সন্ধান দেব যেখানে আপনি না কখনও গিয়েছেন না জায়গাটি সম্পর্কে শুনেছেন। যারা ভিড়ভাট্টা এড়িয়ে কাঞ্চনজঙ্ঘার (Kangchenjunga) রূপ দুচোখ ভরে উপভোগ করতে চান তাঁদের জন্য একদম আদর্শ জায়গা হল রিনচেনপং (Rinchenpong)। এখন নিশ্চয়ই ভাবছেন এই রিনচেনপং কোথায়? জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

রিনচেনপং…পশ্চিম সিকিমের (Sikkim) একটি মনোমুগ্ধকর জায়গা। এটি গ্যাংটক থেকে প্রায় ৪০ কিমি পশ্চিমে, গ্যালশিং থেকে ১০ কিমি সরাসরি দক্ষিণে এবং কালুক শহরের কাছে অবস্থিত। এটি ৫৫৭৬ ফুট (১,৭০০ মিটার) উচ্চতায় অবস্থিত। এটি রিগসাম মঠ এবং এর ট্রেকিং রুটের জন্য সবথেকে পরিচিত। পশ্চিম সিকিমের দর্শনীয় স্থানগুলোর রিনচেনপং হল অন্যতম। এই স্থানটি কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার চমৎকার দৃশ্যের জন্য সুপরিচিত। এখানে আপনি জনপ্রিয় ভার্সে রোডোডেনড্রন অভয়ারণ্য দেখতে পাবেন।

কী কী দেখবেন?

রিনচেনপং শুধু তার চমৎকার অবস্থান এবং শান্ত আবহাওয়ার জন্যই পরিচিত নয়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য দেখা যায় বলে পর্যটকরা এই জায়গার প্রতি আকৃষ্ট হন। যদি আপনিও শহরের কোলাহল নিয়ে বিরক্ত হয়ে থাকেন তাহলে তা এড়িয়ে এর সৌন্দর্য উপভোগ করার জন্য রিনচেনপং আপনার জন্য একটি আদর্শ গন্তব্য। রিনচেনপং তার কাঞ্চনজঙ্গা পর্বতের মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত। রিনচেনপং ভৌগোলিকভাবে কাঞ্চনজঙ্গা পর্বতমালার নিকটবর্তী এবং এখান থেকে কাঞ্চনজঙ্গার চূড়া ও পার্শ্ববর্তী পর্বতমালা, যেমন নরসিংহ পর্বত ইত্যাদির অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। এখান থেকে হোটেলের ঘরে বসেই দেখা যায় সারাদিন মেঘে ঢাকা পাহাড় আর তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা। এই দৃশ্য দেখার পর আপনার অন্য কোনও জায়গায় যাওয়ার ইচ্ছা থাকবে না। জায়গাটা এতটাই সুন্দর।

আরও পড়ুনঃ ভারতের বাসুকি নয়, বিশ্বের সবথেকে দীর্ঘতম ট্রেন এটি

আপনি ১৭০০ খ্রিষ্টাব্দের দিকে নির্মিত রিনচেনপং মনেস্ট্রি ঘুরে আসতে পারেন। এই মঠটি সিকিমের অন্যতম প্রাচীন মঠ। এখানে বুদ্ধদেবের একটি বিরল মূর্তিও রয়েছে যা আপনাকে অবাক করবেই। এরপর রয়েছে পয়জন লেক। মঠের কাছেই অবস্থিত একটি ছোট জলাশয়। ঘুরে আসতে পারেন কুলুক। পাইন ও রডোডেনড্রন বনের মাঝ দিয়ে ট্রেক করে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার অভিজ্ঞতা দারুণ।

কীভাবে পৌঁছাবেন?

এবার জেনে নেওয়া যাক আপনি রিনচেনপং কীভাবে পৌঁছাবেন? শিলিগুড়ি বা এনজেপি থেকে রিনচেনপং-এর দূরত্ব প্রায় ১২৫ কিলোমিটার। আপনি ট্রেনে করে কলকাতা বা যে কোনও শহর থেকে শিলিগুড়ি কিংবা এনজেপি আসুন, এরপর সেখান থেকে গাড়ি ভাড়া করে জোড়থাং হয়ে সেখানে পৌঁছাতে সময় লাগে প্রায় ৫-৬ ঘণ্টা।