চেরি ব্লসম দেখতে আর যেতে হবে না জাপান, বাংলার পাশেই মিলবে অপূর্ব নিদর্শন

Published:

Sikkim Cherry Blossom

সহেলি মিত্র, কলকাতাঃ চেরি ব্লসম (Sikkim Cherry Blossom) দেখতে ইচ্ছুক? কিন্তু জাপানে যাওয়ার মতো বাজেট নেই? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। চেরি ব্লসম দেখতে আর আপনাকে জাপান যেতে হবে না, সামান্য কিছু খরচ করে সিকিম (Sikkim) গেলেই হবে। দক্ষিণ সিকিমের জনপ্রিয় গন্তব্যস্থল টেমি টি গার্ডেন, এখানেই রাজ্যের একমাত্র চা বাগানটি অবস্থিত। অঞ্চলটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে প্রচার করার লক্ষ্যে ১৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সিকিম চেরি উৎসবের আয়োজন করা হবে।

জাপান অতীত, এবার সিকিমেই দেখতে পাবেন চেরি ব্লসম

জানা গিয়েছে, টেমি-তারকু পর্যটন উন্নয়ন কমিটি (টিটিটিডিসি) এবং টেমি চা বাগানের (Temi Tea Garden) যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে প্রস্ফুটিত চেরি গাছগুলোকে উদযাপন করা হবে। আয়োজকরা এই প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটকদের আকর্ষণ করতে, স্থানীয় বাসিন্দাদের জন্য ব্যবসায়িক সুযোগ তৈরি করতে এবং সিকিমের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে আশা করছেন। এই চেরি ব্লসম দেখতে এতটাই সুন্দর যে আপনি ভারতের কোনও রাজ্যে আছেন নাকি জাপানে গুলিয়ে ফেলবেন।

সূত্রের খবর, প্রয়াত লেফটেন্যান্ট কর্মা পালজোর ভুটিয়ার স্মরণে এই কর্মসূচিতে একটি পুষ্প প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী সামাজিক পোশাক ও জাতিগত ঐতিহ্যের প্রদর্শনী এবং পুরুষ প্রবীণ যোদ্ধাদের একটি প্রদর্শনী ম্যাচ অন্তর্ভুক্ত থাকবে। জেলা প্রশাসন, পুলিশ, পঞ্চায়েত, পর্যটন সংশ্লিষ্ট পক্ষ এবং আয়োজক কমিটির প্রতিনিধিরা সম্প্রতি তেমির ব্লক প্রশাসনিক কেন্দ্রে একটি প্রস্তুতিমূলক সমন্বয় সভা করেছেন।

আরও পড়ুন: পছন্দের স্কুল, অনুমতি ছাড়া বদলিতে না! টিচার ট্রান্সফার নীতি বদলের পথে বিকাশ ভবন

হকারদের কিছু বিষয় মাথায় রাখতে হবে

দর্শনার্থীরা চেরি ব্লসম দেখার পাশাপাশি বেশ কিছু জিনিসও কিনতে পারবেন। যদিও উৎসব চলাকালীন স্টলগুলোর জন্য অস্থায়ী হকার লাইসেন্স বাধ্যতামূলক হবে। টেমি-র ব্লক উন্নয়ন কর্মকর্তা রোশন রাই বলেন, শুধুমাত্র অঞ্চলের পরিচয়পত্রধারী আবেদনকারীদেরই লাইসেন্স দেওয়া হবে। এই লাইসেন্সিং প্রক্রিয়ার উদ্দেশ্য হলো অস্থায়ী বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করা এবং একই সাথে স্থানীয় বাসিন্দাদের উৎসবের অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া।

সিকিম সঙ্গীত, নাটক, নৃত্য ও চলচ্চিত্র বোর্ডের সভাপতি তাশি শেরিং ভুটিয়া বড় তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘এই উৎসবটি শুধু মানুষের জন্য স্বল্পমেয়াদী অর্থনৈতিক সুযোগ তৈরি করবে না, বরং টেমিকে একটি বিশিষ্ট পর্যটন কেন্দ্র হিসেবেও প্রতিষ্ঠা করবে।’ রোমাঞ্চপ্রেমীরা তেনডং হিলে হাইকিং, ঘোড়ায় চড়া, জিপ-লাইনিং, এটিভি রাইড এবং অন্যান্য বিনোদনমূলক কার্যকলাপ থাকবে। আয়োজকরা টেমি চা বাগান এবং অন্যান্য স্থানীয় অংশীদারদের বিদ্যমান উদ্যোগগুলোকে একটি উৎসবের আওতায় এনে সেটিকে সরকারি রাজ্য উৎসবের মর্যাদা দেওয়ার পরিকল্পনাও করছেন।

google button