সহেলি মিত্র, কলকাতা: দুয়ারে কড়া নাড়ছে দুর্গাপুজো (Durga Puja 2026)। এই পুজোকে ঘিরে সকলের প্রস্তুতি তুঙ্গে। কেউ শপিং করছেন তো কেউ কোথাও ঘুরতে যাওয়ার জন্য ট্রেন, বাস বা বিমানের টিকিট কাটছেন। কারোর গন্তব্য সমুদ্র, তো কারোর গন্তব্য হবে পাহাড় বা জঙ্গল। তবে আপনি ককি এই পুজোয় একদম কোলাহলহীন, দু’দিন নিরিবিলিতে কাটানো যায় এমন জায়গার সন্ধান করছেন, পাহাড়ি কোনও জায়গায় যাবেন বলে ভাবছেন অথচ অপশন পাচ্ছেন না? তাহলে আজ আপনার সেই দুশ্চিন্তা দূর হবে। আজকের এই আর্টিকেলে আপনাদের এমন এক পাহাড়ি জায়গার সন্ধান দেব যার নাম না আপানি কখনো শুনেছেন বা গিয়েছেন। আজ কথা হবে সিকিমের (Sikkim Offbeat) ‘মেঘেদের ঘর ‘দারাপ’ (Darap) নিয়ে।
পুজোয় ঘুরে আসুন সিকিমের অফবিট ‘দারাপ’ থেকে
দারাপ হল সিকিমের একদম অফবিট জায়গা। সিকিমের পশ্চিম প্রান্তে পেলিং, কাঞ্চনজঙ্ঘা ফলস, বা ইয়াকসম-ই বেশিরভাগ মানুষ ঘুরে আসেন। কিন্তু অনেকেই দুই জায়গার মাঝেই আছে দারুন একটা অফবিট জায়গা দারাপ যাননি বা জায়গাটি সম্পর্কে জানেন না। ছবির মতো সুন্দরে একটা গ্রাম, পেলিং থেকে মোটামুটি ১০ কিমি, তবে পাহাড়ের এমন শান্ত প্রকৃতি যে মনে হবে আপনি পাহাড়ের মধ্যেও যেন অনেক দূর কোনো জায়গায় আছেন। মনেই হবে না আপনি সিকিমের কোনও জায়গায় আছেন।
কী কী দেখবেন?
এখানে আপনি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন। শান্ত, রংবাহারি ফুলের গাছ দিয়ে সাজানো বাড়ি, সামনে সুন্দর বাগান, ধীরগতির গ্রাম্য জীবন আর মানুষের সরল হাসিমুখে আতিথেয়তা আপনার মনে দাগ কেটে যাবে। শুধুই পাহাড় আর পাহাড়ি সংস্কৃতিকে খুব ভালোভাবে দেখতে চান, এর চেয়ে ভালো জায়গা কমই আছে। এখানে দেখার মতো অনেক কিছুই আছে। যেমন পেলিং, এছাড়াও রিম্বি জলপ্রপাত রয়েছে। সেইসঙ্গে ইয়াকসাম এবং খেচিওপালরি হ্রদ রয়েছে, যার মনোরম দৃশ্য আপনার রাতের ঘুম উড়িয়ে দিতে যথেষ্ট।
আরও পড়ুনঃ দীঘা-মন্দারমণির অদূরেই সাদা বালির সমুদ্র সৈকত, পুজোয় ঘুরে আসুন ‘কাসাফল’ বিচ থেকে
কীভাবে যাবেন?
এখন নিশ্চয়ই ভাবছেন কীভাবে যাবেন? সেক্ষেত্রে আপনাকে ট্রেনে করে এনজেপি পৌঁছাতে হবে। এরপর সেখান থেকে একটি গাড়ি রিজার্ভ করে আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে হবে।










