দিঘার অদূরে নির্জন সমুদ্র সৈকতের ঠিকানা, শীতে ঘুরে আসুন শ্রীবাস বিচ

Published:

সহেলি মিত্র, কলকাতা: অনেক তো হল দিঘা, মন্দারমণি, এবার কি একটু অফবিট সমুদ্র সৈকতে ঘুরতে যেতে ইচ্ছা করছে? কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না? তাহলে এই শীতে ঘুরে আসতে পারেন দিঘার অদূরে থাকা ‘শ্রীবাস বিচ’? (Sribash Beach) থেকে। এই সমুদ্র সৈকতটি খুবই নির্জন। ঠিক কোথায় রয়েছে এই নির্জন জায়গাটি? আজকের এই আর্টিকেলে সেটাই আলোচনা হবে।

দুদিনের ছুটিতে ঘুরে আসুন শ্রীবাস বিচ

বর্তমান সময়ে একটি নির্জন সি বিচ খুঁজে পাওয়া মুশকিল। সব জায়গাতেই পর্যটকদের উপচে পড়া ভিড় চোখে পড়ে। কিন্তু শঙ্করপুরের শ্রীবাস বিচ একদমই ব্যতিক্রমী। এখানে এলে বুঝতে পারবেন, আসলে নির্জন সমুদ্র সৈকত কাকে বলে বা কেমন দেখতে হয়। ভাবতে বাধ্য হবেন, জায়গাটি দিঘার এত কাছে হয়েও কীভাবে এখনো এত নির্জন রয়েছে।

হাতে দুদিনের ছুটি থাকলে অনেকেই বারবার দিঘা ছুটে যান। কিন্তু একই জায়গায় বারবার যেতে কারই বা ভালো লাগে।  আপনি যদি একই জায়গায় একাধিকবার গিয়ে বিরক্ত হয়ে থাকেন, তাহলে শঙ্করপুরের শ্রীবাস বিচে একবার হলেও পাড়ি জমাতে পারেন। তবে এখানে যদি এসে কিন্তু দেদার শপিং করবেন, ভরপেট খাবেন, এসব ভেবে থাকেন তাহলে কিন্তু হতাশ হবেন। কারণ এই বিচে আপনি সেসব পাবে না। বড়জোড় হয়তো গুমটি চায়ের দোকান দেখতে পারেন। তার বেশি কিছু নয়। শঙ্করপুর হল পশ্চিমবঙ্গের প্রাচীনতম মৎস্য বন্দর। এরকম একটি জায়গায় এত সুন্দর যে এত বিচ থাকতে পারে তা আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না।

আরও পড়ুন: শীতে ঘুরে আসুন বাঁকি বাঁধ থেকে, পাহাড়-জল-প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হবেন আপনিও

কীভাবে যাবেন?

এখন নিশ্চয়ই ভাবছেন কীভাবে যাবেন? সেক্ষেত্রে হাওড়া থেকে দিঘাগামী ট্রেনে উঠতে হবে। এরপর সেখান থেকে শঙ্করপুর যাওয়ার অটো বা টোটো ধরতে হবে। অথবা একটি গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন নিজের গন্তব্যে।

google button