সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি বরাবরই নতুন নতুন জায়গায় ঘুরতে এবং অচেনা স্থান এক্সপ্লোর করতে ভালোবাসেন? এই শীতেও ঘোরার জন্য কোনও অফবিট জায়গা খুঁজছেন? তাহলে এবার পাড়ি জমাতে পারেন ঝাড়খণ্ডের জামশেদপুরের ‘ছোট বাঁকি বাঁধ (Chhota Banki Dam)। চারপাশের প্রাকৃতিক পরিবেশ, পাহাড়ের দৃশ্য আর শান্ত আবহাওয়া মিলিয়ে জায়গাটি প্রকৃতিপ্রেমীদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।
এই শীতে ঘুরে আসুন ‘ছোট বাঁকি বাঁধ’
শহরের কোলাহল থেকে দূরে কিছুটা সময় কাটাতে চাইলে বাঁকি বাঁধ হতে পারে সুন্দর একটি গন্তব্য হিসেবে প্রমাণিত হতে পারে। পাহাড়ঘেরা এই এলাকায় ঘুরে বেড়ানো, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা এবং মনোরম দৃশ্যের ছবি তোলার সুযোগ রয়েছে। পিকনিক, ট্রেকিং, ক্যাম্পিং ও ফটোগ্রাফির জন্যও জায়গাটি পর্যটকদের আকর্ষণ করে। বন্ধুদের সঙ্গে ছোট্ট আউটিং হোক কিংবা পরিবারের সঙ্গে নিরিবিলি পরিবেশে সময় কাটানো—প্রকৃতির কাছাকাছি থাকার জন্য এই জায়গাটি ঘুরে দেখতে পারেন।
ছোটা বাঁকি বাঁধ পাহাড় আর স্বচ্ছ জলের সাথে মনোমুগ্ধকর দৃশ্যপট প্রদান করে। শীতে পরিবারের এবং বন্ধুদের সঙ্গে পিকনিকের জন্য একটি উপযুক্ত স্থান হিসেবে প্রমাণিত হবে। বাঁধ, নদী ও আশেপাশের সবুজ প্রকৃতি আপনার সব স্ট্রেস নিমিষে ভুলিয়ে দেবে। সব মিলিয়ে, জামশেদপুরের আশপাশে একটু অন্যরকম প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে চাইলে বাঁকি বাঁধ ঘুরে দেখার পরিকল্পনা করতে পারেন।
আরও পড়ুন: নোবেলের থেকে তিনগুণ বেশি ! বিজ্ঞানের অস্কার জিতে কত পেলেন বাঙালি অধ্যাপক অশোক সেন?
কীভাবে যাবেন?
বাঁকি বাঁধ জামশেদপুরের হুরলুং রোডের কাছে অবস্থিত। দেওয়া তথ্য অনুযায়ী, টাটানগর রেলওয়ে স্টেশন থেকে এর দূরত্ব প্রায় ২০ কিলোমিটার এবং টেলকো কলোনি থেকে প্রায় ১২ কিলোমিটার। পাশাপাশি, দুয়ারসিনি থেকে প্রায় ৩৫ কিলোমিটার এবং ঘাটশিলা থেকে প্রায় ৩৯ কিলোমিটার দূরে এই গন্তব্যের অবস্থান।










