ফের অশনি সংকেত! দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতা: আবহাওয়া নিয়ে ফের একবার অশনি সংকেত! একটা দুর্যোগ কাটতে না কাটতেই আরও একটি দুর্যোগের পূর্বাভাস জারি করল আবহাওয়া অফিস। সুস্পষ্ট নিম্নচাপ এলাকা উত্তর ছত্তিশগড় ও সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশে নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। এদিকে দক্ষিণ আন্দামান সাগর ও আশেপাশের এলাকায় নিম্নচাপের এলাকা তৈরি হচ্ছে বলে খবর। যার প্রভাবে নতুন করে বৃষ্টির পূর্বাভাস জারি করা হল দিকে দিকে। আজ শনিবার থেকে আগামী কয়েকদিন বাংলার একাধিক জেলায় বৃষ্টির (Weather Today) সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শনিবার হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়।

অন্যদিকে আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে সংলগ্ন বঙ্গোপসাগরে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ও আন্দামান সাগর এলাকায় এই নিম্নচাপের অবস্থান। নিম্নচাপে পরিণত হবে। ক্রমশ পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তবে এটির প্রভাব কোথাও বেশি পড়বে সেটা এখনও জোর দিয়ে বলতে পারছেন না আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে বিষয়ে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার,কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ।

আরও পড়ুনঃ মোদি জামানাতেই ভারতে হু হু করে কমেছে দারিদ্র্য, বিশ্বব্যাঙ্কের রিপোর্টে উজ্জ্বল দেশের মুখ

আগামীকালের আবহাওয়া

রবিবার অর্থাৎ মাসের শুরুতেই কেমন থাকবে বাংলার আবহাওয়া? উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার,কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কথা বললে, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

google button
TRENDING সবচেয়ে বেশি পড়া ← বাদিকে স্ক্রল করুন