সৌভিক মুখার্জী, কলকাতা: সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সঙ্গে আমরা কম বেশি সকলেই পরিচিত। তবে চলতি বছরের ১২ আগস্ট ঘটতে চলেছে এক বিশেষ সূর্যগ্রহণ (Solar Eclipse)। হ্যাঁ, এটিকে ২৭ বছরের মধ্যে ইউরোপ এবং উত্তর মেরু অঞ্চলে দেখা প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেনসহ উত্তর পর্তুগাল এবং রাশিয়ার বেশ কিছু অঞ্চলে এই সূর্যগ্রহণ দেখা যাবে। তবে ভারত থেকে কি দৃশ্যমান হবে এই বিশেষ সূর্যগ্রহণ? জেনে নিন এই সম্পর্কিত দশটি গুরুত্বপূর্ণ তথ্য।
১২ আগস্ট বিশেষ সূর্যগ্রহণ
এই বিশেষ সূর্যগ্রহণ সম্পর্কিত এমন ১০টি তথ্য আজ আপনাদের জানাবো, যেগুলি জানলে সত্যিই অবাক হবেন।
প্রথমত, ২০২৬ সালের আগে শেষবার চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে দিয়েছিল ২০২৪ সালের ৮ এপ্রিল। অর্থাৎ এই দিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল। তবে এটি মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার বেশ কিছু অঞ্চলে দৃশ্যমান হয়েছিল।
দ্বিতীয়ত, ২০২৬ এর ১২ আগস্ট ঘটতে চলা এই সূর্যগ্রহণটি পাঁচটি দেশ থেকে সম্পূর্ণভাবে দেখা যাবে। অর্থাৎ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমানিত হবে। এই পাঁচটি দেশ হল রাশিয়া, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন এবং পর্তুগাল।
তৃতীয়ত, আগামী ১২ আগস্ট ঘটতে চলা এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি প্রায় সমগ্র ইউরোপ জুড়ে আংশিক ভাবে দেখা যাবে। তবে স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানিতে চাঁদ সূর্যের ৯০ শতাংশের বেশি অংশ ঢেকে দেবে বলেই জানাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
চতুর্থত, ১২ আগস্টের সূর্যগ্রহণ উত্তর গোলার্ধের উপরের অংশ থেকেও দেখা যাবে। আইসল্যান্ডের পশ্চিম উপকূলের কাছে প্রায় ২ মিনিট ১৯ সেকেন্ডের জন্য একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমানিত হবে।
পঞ্চমত, ১২ আগস্ট ঘটতে চলা এই সূর্যগ্রহণ উত্তর আমেরিকার দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় আংশিকভাবে দেখা যাবে। এটি ১২ আগস্ট দুপুর ১:৫৪ মিনিটে নিউইয়র্ক থেকে দেখা যাবে।
ষষ্ঠত, আগামী ২৩ মাসে তিনটি বড় বড় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে গোটা বিশ্বজুড়ে। তবে ১২ আগস্ট এর পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি হবে এগুলির মধ্যে প্রথম। দ্বিতীয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি দেখা যাবে ২০২৭ এর ২ আগস্ট, তৃতীয়টি দেখা যাবে ২০২৮ সালের ২২ জুলাই।
সপ্তমত, ১২ আগস্ট ২০২৬ এর এই সূর্যগ্রহণটি ভারতীয় দর্শকদের জন্য নয়। অর্থাৎ ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। কারণ ভারতীয় সময় অনুযায়ী এই সূর্যগ্রহণটি ঘটবে রাতে।
আরও পড়ুন: বাচ্চাদের পাশাপাশি বয়স্কদের জন্যও ব্যান করা হোক সোশ্যাল মিডিয়া, দাবি শ্রীধর ভেম্বুর
অষ্টমত, যেহেতু সূর্যগ্রহণ সব সময় অমাবস্যার সময় ঘটে, তাই এটিরও ব্যাতিক্রম হবে না। তবে সবথেকে বড় ব্যাপার, আগামী ১২ বা ১৩ আগস্ট উল্কা বৃষ্টি ঘটতে পারে।
নবমত, আগামী ১২ আগস্ট দীর্ঘ ২৭ বছর পর ইউরোপ একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকতে চলেছে। শেষবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল ১৯৯৯ সালের ১১ আগস্ট।
দশমত, ২০২৬ সালের ১২ আগস্ট যে অঞ্চলগুলিতে এই সূর্যগ্রহণ দেখা যাবে সেখানকার মোট জনসংখ্যা প্রায় ১ বিলিয়নেরও বেশি। তবে যেহেতু ভারত থেকে এই সূর্যগ্রহণ দৃশ্যমানিত হবে না, তাই অযথা এটি নিয়ে গুজব ছড়ানোর কোনও প্রয়োজন নেই বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।










