মে মাসে ১২ দিন ব্যাঙ্ক ছুটি, দেখে নিন RBI-র হলিডে লিস্ট

Published:

Bank holiday

সহেলি মিত্র, কলকাতা: ব্যাঙ্ক গ্রাহকদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। আপনারও কি পাহাড় প্রমাণ ব্যাঙ্ক সংক্রান্ত কাজ আছে? মে মাসে করবেন বলে ভেবে রেখেছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। এপ্রিল মাস প্রায় শেষ, আর মাত্র কয়েকদিন পরেই মে মাস শুরু হবে। আসলে মে মাসে একটানা বহু দিন ব্যাঙ্ক বন্ধ (Bank holiday) থাকবে। ফলে গ্রাহকরা সমস্যায় পড়তে পারেন। হয়রানির হাত থেকে বাঁচতে চলুন বিশদে জেনে নেওয়া যাক।

মে মাসে কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?

নতুন মাসের পরিকল্পনা করার পাশাপাশি যদি আপনার ব্যাঙ্ক-সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে, তবে প্রথমে ছুটির তালিকাটি দেখে নেওয়া অত্যন্ত জরুরি। অন্যথায়, আপনি নিশ্চিতভাবেই ব্যাঙ্কের দরজা বন্ধ পাবেন। উৎসব, বার্ষিকী এবং সপ্তাহান্তসহ মে মাসে বেশ কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এছাড়াও, স্থানীয় গুরুত্বের উপর নির্ভর করে রাজ্যভেদে ছুটির দিনগুলি ভিন্ন হতে পারে। আরবিআই-এর তালিকা অনুযায়ী, মে মাসে টানা ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। কোনো অসুবিধা এড়াতে, ব্যাঙ্কে যাওয়ার আগে আরবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে আপনার রাজ্যের ছুটির তালিকা দেখে নিন।

এক নজরে ছুটির তালিকা

  • ১ মে- ১লা মে ছুটির মধ্য দিয়ে মাসটি শুরু হবে। বুদ্ধ পূর্ণিমা ও মে দিবস উপলক্ষে মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৩ মে – রবিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় সারা দেশের সকল সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৪ মে- তামিলনাড়ু, কেরালা, আসাম, পুদুচেরি এবং পশ্চিমবঙ্গের মতো নির্বাচনী রাজ্যগুলিতে এবং উপনির্বাচনগুলিতে ভোট গণনা চলছে, যা স্থানীয় ব্যাঙ্কগুলিকে প্রভাবিত করতে পারে।
  • ৯ মে – মাসের দ্বিতীয় শনিবার এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী – সারাদেশের সকল সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১০ মে – রবিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় সারাদেশের সকল সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১৬ মে- রাজ্য দিবস উপলক্ষে ১৬ই মে কিছু রাজ্যে ব্যাঙ্কিং পরিষেবা প্রভাবিত হবে, যদিও এই ছুটি সব জায়গায় প্রযোজ্য হবে না।
  • ১৭ মে – রবিবার সাপ্তাহিক ছুটি – সারাদেশের সকল সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২৩ মে – মাসের চতুর্থ শনিবার – সারাদেশে সকল বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২৪ মে – রবিবার সাপ্তাহিক ছুটি থাকায় সারাদেশের সকল বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২৬ মে- মাসের শেষে কাজী নজরুল ইসলাম জয়ন্তী উপলক্ষে কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২৭ মে- ঈদুল আযহা অর্থাৎ বকরিদ উপলক্ষে দেশের বেশিরভাগ অংশে ব্যাঙ্ক বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে, যদিও কিছু রাজ্যে ব্যাঙ্ক খোলা থাকতে পারে।
  • ৩১ মে – রবিবার সাপ্তাহিক ছুটি থাকায় সারাদেশের সকল সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ ‘গেট অফ প্যারাডাইস’, এই রেল রুটে মেঘের উপর দিয়ে যায় শিয়ালদা, কলকাতার ট্রেন!

এই পরিষেবাগুলি চালু থাকবে

জানিয়ে রাখি, ছুটির দিনে ব্যাঙ্কের শাখাগুলো বন্ধ থাকলেও, ডিজিটাল ব্যাংকিংয়ের এই যুগে আপনার গুরুত্বপূর্ণ আর্থিক কাজগুলো থেমে থাকবে না। আপনি দিনে ২৪ ঘণ্টাই এটিএম থেকে নগদ টাকা তুলতে বা ব্যালেন্স চেক করতে পারেন। অন্যদিকে, ইউপিআই এবং নেট ব্যাংকিং, যেমন গুগল পে, ফোনপে বা মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে যে কাউকে টাকা পাঠানো সহজ হয়। এছাড়াও, এনইএফটি, আরটিজিএস এবং আইএমপিএস-এর মতো অনলাইন ট্রান্সফার পরিষেবাগুলো ছুটির দিনেও চালু থাকবে।