গরমে ফ্রিজ ছাড়াই বোতলের জল থাকবে বরফের মতো ঠান্ডা! রইল ৫টি উপায়

Published:

Water Cooling Tips

সৌভিক মুখার্জী, কলকাতা: দিন যত গড়াচ্ছে তত গরমের (Summer) দাপট হাড়ে হাড়ে টের পাচ্ছে সাধারণ মানুষ। আর এই গরমের দিনে বাইরে যেমন রোদ্দুরের ঝলকানি, ঘরের ভেতরেও গুমোট ভাব। তবে এই চাঁদিফাটা গরমে স্বস্তি পাওয়ার জন্য সবাই ঘন ঘন ঠান্ডা জলই খোঁজে। কারণ, সাময়িকভাবে শান্তি মেলে ঠান্ডা জলে। তবে সমস্যা হবে দাঁড়ায়—অনেকের বাড়িতে ছোট ফ্রিজ থাকার কারণে জলের বোতল রাখার জায়গা হয় না বা অনেকের বাড়িতে ফ্রিজ নেই। সেক্ষেত্রে ফ্রিজ ছাড়া কীভাবে জল ঠান্ডা রাখবেন সেই উপায় জানাবো এই প্রতিবেদনে (Water Cooling Tips)।

ফ্রিজ ছাড়াই রাখুন জল ঠান্ডা

যদি আপনি ফ্রিজ ছাড়া জল ঠান্ডা রাখতে চান তাহলে আমরা আপনাকে কয়েকটি ট্রিক্স দিচ্ছি। সেগুলি মানলেই হাতেনাতে ফল পাবেন—

১) ফ্রিজ ছাড়া যদি বোতলের জল ঠান্ডা রাখতে চান, সেক্ষেত্রে বরফের সাহায্য নিতে পারেন। এর জন্য আপনাকে বোতলে জল ভরে তার ভিতরে ছোট ছোট বরফের টুকরো দিয়ে দিতে হবে। আর বরফ গলে গেলেও দীর্ঘ সময় ধরেই জল ঠান্ডা থাকবে। এতে সাময়িক হলেও স্বস্তি পাবেন।

২) অনেকে ঠান্ডা জলের বালতি বা গামলার ভেতরে জলের বোতল ডুবিয়ে রাখেন যাতে জল ঠান্ডা থাকে। তবে এতে খুব একটা লাভ হয় না। কারণ, ওই বালতির জল উল্টে গরম হয়ে যায়। তবে বালতির জলে যদি খানিকটা নুন মিশিয়ে দেন তাহলেই কেল্লাফতে। সেক্ষেত্রে অনেকক্ষণ জল ঠান্ডা থাকবে।

৩) গরমকালে জল ঠান্ডা রাখার সবথেকে বড় উপায় হল মাটির কলসি। যদি আপনার বাড়িতে বড় মাপের কোনও কলসি থাকে তাহলে তো ভালো। আর যদি না থাকে তাহলে বাজার থেকে একটি বড় মাপের কলসি কিনে আনুন। দাম খুব একটা বেশি না। তারপর সেটা জলে ভিজিয়ে রাখুন। এরপর কলসিতে জল ভরে উপর দিয়ে ঢাকা দিয়ে দিন। তবে মনে রাখবেন, কলসিটি যদি ভেজা কাপড় দিয়ে জড়িয়ে রাখতে পারেন তাহলে আরও ভালো ফলাফল পাবেন।

আরও পড়ুন: অ্যান্টিলিয়াতে প্রতিদিন বানানো হয় ৪০০০ রুটি, আম্বানি পরিবারের খাবারের মেনু জানেন?

৪) যদি অতিরিক্ত খাবারদাবার বা অন্য কিছুতে ফ্রিজ ভর্তি থাকে তাহলে চিন্তার কারণ নেই। এর জন্য আপনাকে একটি কুলার বাক্স কিনতে হবে। হ্যাঁ, কুলার বাক্সের ভিতর যদি বোতলগুলো রাখেন তাহলে আর কোনও অসুবিধা হবে না। এতে জল ঠান্ডা থাকবে।

৫) যদি আপনি জলের বোতলের গায়ে কাপড় ভিজিয়ে মুড়িয়ে রাখতে পারেন তাহলে ভালো ফলাফল পাবেন। কারণ, অনেকেই আগে এভাবে বোতল ঠান্ডা রাখত। এমনকি এতে দীর্ঘ সময় পর্যন্ত ঠান্ডা থাকে জলের বোতল। তাই আজই অবলম্বন করুন এই ট্রিক্স।