শীতের আগেই Amazon-র অফারে কিনুন পছন্দসই গিজার, রইল তিনটি সেরা বিকল্পের খোঁজ

Published:

Geyser

অনন্যা সরকার, কলকাতা: নভেম্বর মাস আসতেই হিমেল হাওয়ার স্পর্শ অনুভূত হতে শুরু করেছে। কয়েক সপ্তাহের  মধ্যেই জাঁকিয়ে শীত পড়তে চলেছে। তাই শীত আসার আগে গরম জলের সুবন্দোবস্ত করতে গিজার (Geyser) কেনার এটাই ভালো সময়। অ্যামাজনে (Amazon) হ্যাভেলস (Havells), ক্রম্পটন (Crompton) ও বাজাজ (Bajaj)-এর মতো ব্র্যান্ডের গিজারে ছাড় ও এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে, তাই ৫-স্টার এনার্জি রেটেড ১৫–২৫ লিটার গিজার কম দামে কেনার সুযোগ রয়েছে। আসুন তাহলে এই মুহূর্তে তিনটি সেরা গিজারের বিকল্প সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক। 

১. Orient Electric Enamour Classic Pro

ওরিয়েন্ট ইলেকট্রিক এনামোর ক্লাসিক প্রো ১৫ লিটার একটি ভালো মানের শক্তি-সাশ্রয়ী স্টোরেজ ওয়াটার হিটার। হুইর্লফ্লো টেকনোলজির কারণে এটি ২০ শতাংশ বেশি গরম জল সরবরাহ করতে পারে এবং এর পি ইউএফ ইনসুলেশন তাপ ধরে রাখতে সাহায্য করে।

স্পেসিফিকেশন সম্পর্কে বললে, এই গিজারটির ধারণক্ষমতা ১৫ লিটার এবং শক্তি ২,০০০ ওয়াট। এতে বিইই (BEE) ৫-স্টার এনার্জি রেটিং রয়েছে। এছাড়াও, এতে মিলবে হাই প্রেশার ইপোক্সি বা এইচপিই কোটিংযুক্ত ট্যাঙ্ক, IPX2 স্প্ল্যাশ-প্রুফ বডি, থার্মোস্ট্যাট এবং মাল্টি-ফাংশন ভালভ। এই ওয়াটার হিটারটির পরিমাপ ৩৪ সেমি  (প্রস্থ) × ৪৭ সেমি (উচ্চতা)। অ্যামাজনে বর্তমানে এর দাম ৫,৩৯৯ টাকা। 

আরও পড়ুন: কন্যা সন্তান জন্মাতেই খুলল ভাগ্য! ২০০ টাকার লটারির টিকিটে ১.৫ কোটি জিতল গরীব পরিবার

২. AO Smith Geyser 15 Litre

এও স্মিথের ১৫-লিটার স্টোরেজ গিজারটি শীতকালে ভারতীয় পরিবারগুলির গরম জলের চাহিদা মেটানোর ক্ষেত্রে কার্যকরী হবে। এতে ব্লু ডায়মন্ড গ্লাস ট্যাঙ্ক প্রযুক্তি রয়েছে, যা ২ গুণ বেশি ক্ষয়-প্রতিরোধ করে এবং খড় জলেও ট্যাঙ্কের আয়ু বাড়ায়।

স্পেসিফিকেশন সম্পর্কে বললে, ১৫ লিটার ধারণক্ষমতার এই গিজারে বিইই ৫-স্টার এনার্জি রেটিং রয়েছে। ২০০০ ওয়াট বা ২ কিলোওয়াটের হিটিং এলিমেন্টের সাথে এতে রয়েছে গ্লাস-কোটেড এলিমেন্ট, ৮ বারের (8 Bar) প্রেশার রেটিং, এবিএস প্লাস্টিক বডি এবং ব্লু ডায়মন্ড গ্লাস ট্যাঙ্ক। এই ওয়াটার হিটারের সাথে ট্যাঙ্কে ৫ বছর, এলিমেন্টে ২ বছর এবং ২ বছরের কম্প্রিহেনসিভ ওয়ারেন্টি মিলবে। এই মুহূর্তে এও স্মিথের এই গিজারটি অ্যামাজনে পাওয়া যাচ্ছে ৬৯৯৯ টাকায়। 

৩. Bajaj Shield Series New Shakti 15L

১৫ লিটারের বাজাজ শিল্ড সিরিজ নিউ শক্তি হল একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য ৫-স্টার রেটেড স্টোরেজ গিজার। এতে মেরিন-গ্রেড গ্লাসলাইন কোটিংযুক্ত ডুরাএস ট্যাঙ্ক এবং নন-স্টিক ডুরাকোট হিটিং এলিমেন্ট রয়েছে, যা লবণাক্ত জল ও ক্ষয় থেকে দীর্ঘস্থায়ী সুরক্ষা দেয়।

এই ২০০০ ওয়াট ক্ষমতার ১৫ লিটারের হিটারটির এনার্জি রেটিং হল বিইই ৫-স্টার। এতে ৮ বার প্রেশার রেটিং-সহ মেরিন-গ্রেড গ্লাসলাইন কোটিংযুক্ত ডুরাএস ট্যাঙ্ক রয়েছে। এটি সোয়ার্লফ্লো প্রযুক্তিতে চলে, যা ২০ শতাংশ বেশি গরম জল সরবরাহ করে। অ্যামাজনে এই বাজাজের ওয়াটার হিটারটির দাম ৬,৪৯৯ টাকা।

আরওAmazonGeyser
google button