ডাব নাকি নারকেলের জল, গরমে শরীর হাইড্রেশনের সেরা কোনটি জানুন

Published:

Green Coconut vs Coconut

প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখ মাস পড়তে না পড়তেই তীব্র গরমে নাজেহাল অবস্থা সকলের। এইসময় কম বেশি অনেকেই তেল ঝাল মশলা যুক্ত খাবার একদমই খেতে চান না। দরকার তখন ঠাণ্ডা জাতীয় খাবার, যা পেটকে যেমন ঠাণ্ডা রাখবে ঠিক তেমনই আবার স্বাস্থ্যের পক্ষেও বেশ উপকারী হবে। সেক্ষেত্রে এই গরমে শরীরকে হাইড্রেট রাখতে ডাবের জল (Green Coconut Water Benefits) পান করা স্বাস্থ্যের (Health Tips) পক্ষে বেশ ভাল। কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগে আদতে ডাবের জল পান করা ভালো নাকি নারকেলের জল (Green Coconut vs Coconut)? চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

ডাবের জল নাকি নারকেলের জল?

গরমের দিনে ডাবের জল পেট ঠান্ডা রাখে। একই সঙ্গে মনকে সতেজ করতেও এই পানীয় উপকারী। যদিও নারকেলও কোনো অংশে কম যায় না। ভাল স্বাস্থ্যের জন্য নারকেলের জল যেমন উপকারী, তেমনই উজ্জ্বল ত্বক ও চুলের জন্যও ভাল নারকেল। এছাড়াও নারকেলের বাইরের শক্ত মালাই থেকে ছিবড়ে সবকিছুই ব্যবহার করা হয় বিভিন্ন কাজে। কিন্তু প্রশ্ন হল সেরা কোনটা। আসলে ডাবের মধ্যে থাকে ইলেক্ট্রোলাইট এবং পটাশিয়াম, সেক্ষেত্রে নারকেলের জলে ক্যালোরি এবং তেলের পরিমাণ বেশি থাকে। যা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়।

ক্যালসিয়ামের মাত্রা বজায় রাখে ডাব

চিকিৎসকদের মতে ডাবের জলে শর্করার পরিমাণ খুব কম থাকে অর্থাৎ এই জল সকলেই খেতে পারে এমনকি ওজনের ভারসাম্য সঠিক রাখে। অন্যদিকে নারকেলের জলে মিষ্টত্ব ও ফ্যাট বেশি থাকে, যত নারকেল পাকবে ততই মিষ্টির পরিমাণ বাড়বে জলে। তাই এই জল সুগারের রোগীদের একদমই খাওয়া উচিত নয়। এছাড়াও ডাবের জলে ক্যালসিয়ামের মাত্রা অনেকটাই বেশি যা হারকে শক্ত এবং মজবুত রাখতে সাহায্য করে। এমন কি কিডনিতে পাথর জমতে দেয় না। কিন্তু নারকেলের মধ্যে কার্যকরী খনিজের পরিমাণ কম তো বটেই তবে অ্যান্টিঅক্সিডেন্ট এর পরিমাণ বেশি থাকে।

আরও পড়ুন: চিংড়ি নয়, আজ ট্রাই করুন লাউ কাঁকড়া, স্বাদ হবে অতুলনীয়, জানুন পদ্ধতি

প্রসঙ্গত, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় গরমে ক্লান্তি দূর করতে এবং শরীরে লবণের ভারসাম্য বজায় রাখতে ডাবের জল এক কথায় ম্যাজিকের মত কাজ করে। এমনকি ডাবের জল পান করলে শরীরে কোলাজেন তৈরির ভারসাম্য বজায় থাকে। ফলে ত্বক আরও আর্দ্র এবং উজ্জ্বল দেখায়। তাই এককথায় বোঝাই যাচ্ছে ডাবের জল হল সেরা পানীয়।