ভাত রান্নার সময় মেনে চলুন এই ঘরোয়া টিপস, থাকবে একদম ঝরঝরে

Published:

Cooking Tips

প্রীতি পোদ্দার, কলকাতা: দারুণ দারুণ নিত্যনতুন রেসিপি ট্রাই করলেই মুশকিলে পড়তে হয় ভাত (Rice) রান্না করতে গিয়ে। কারণ ভাত বানাতে গেলে দেখা যায় কিছুতেই ভাত ঝরঝরে (Cooking Tips) হয় না। উল্টে চালগুলো গলে পায়েস হয়ে যায়। আর এমন চটচটে আঠালো ভাত খাওয়াটাও স্বাস্থ্যের জন্য ঠিক নয়। কারণ এতে স্টার্চের পরিমাণ বেশি থাকে। এতে রক্তে সুগার বাড়ে, ওজন বাড়ে এবং চেহারা ফুলে যায়। তবে চিন্তা নেই, আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে কয়েকটি ঘরোয়া টিপস যাতে ভাত রান্না করার পর বেশ ঝরঝরে (Rice Cooking Tips) থাকবে।

আঠালো থেকে যায় ভাত

অনেকের কাছে ভাত রান্না করা সবচেয়ে সহজ কাজ হলেও আদতে তা কিন্তু নয়। কারণ ভাত রান্না করতে গিয়ে ভাতের মাড় ফেলা নিয়ে নানা সমস্যায় পড়তে হয়। যদিও কোনো কোনো সময়ে ভাত নামালে কিংবা ফ্যান ঝরালে একেবারে ঝরঝরে হয় ঠিকই কিন্তু পরেরদিন সেই আঠালো থাকে। এদিকে ভাত ঝরঝরে না হলে তার কোনও স্বাদ পাওয়া যায় না। খুব শক্ত ভাত যেমন খাওয়া ঠিক নয় তেমনই একদম গলা ভাতও ঠিক নয়। তাহলে চলুন জেনে নেই ভাত ঝরঝরে রাখার কিছু সহজ উপায়।

ভাত ঝরঝরে রাখার সহজ টিপস

  • নুন, ভাত ঝরঝরে রাখতে বেশ কার্যকরী। এর জন্য প্রথমে ভাতের ফ্যান ঝরিয়ে নিয়ে সেই পাত্রে একটি ছোট বাটি করে নুন রেখে পাত্রটির মুখ ঢেকে দিতে হবে। এরফলে ভাতের মধ্যে থাকা অতিরিক্ত জল শুষে নেবে নুন। ভাত হয়ে যাবে একেবারে ঝরঝরে।
  • পাউরুটি দিতেও অতিরিক্ত ভাতের ফ্যান শুষে নেওয়া যায়। এর জন্য ভাতের ফ্যান ঝরিয়ে নিয়ে তার উপর তিন-চারটি পাউরুটি টুকরো করে সাজিয়ে দিন। এ বার ঢাকা বন্ধ করে পাত্রটি আবার গ্যাসের উপর রেখে মিনিট দুয়েক রেখে নিন। ভাতের মধ্যে থাকা অতিরিক্ত জল পাউরুটি শুষে নেবে। এবং ভাত ঝরঝরে হবে।

আরও পড়ুন: গণেশ মূর্তি রাখার আগে সাবধান! ভুলেও এসব জায়গায় রাখবেন না বাপ্পাকে, রইল জরুরি টিপস

  • খুব বেশি আঁচে ভাত রান্না করবেন না, হালকা আঁচে করুন। যখন চাল ফুটাবেন তখন ভুলেও অনেক জল দেবেন না। যত চাল তার দ্বিগুণ জল দেবেন মাপ করে। কারণ বেশি জল অনেক সময়ে ভাত জ্বলজ্বলে করে দেয়। তাই মাপ অনুযায়ী জল দিলে ভাত ভাল ঝুরঝুরে হবে। লেগে লেগে থাকবে না।
  • ভাত রান্নার আগে চালগুলো অন্তত ৩০ মিনিট আগে পরিষ্কার জলে ভিজিয়ে রাখুন। এতে চাল নরম হয় এবং দ্রুত সিদ্ধ হয়, ফলে ভাত আঠালো হয় না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল চাল অন্তত ৩-৪ বার ভালো করে ধুয়ে নিন যতক্ষণ না পরিষ্কার জল বেরোয়। এতে চালের অতিরিক্ত স্টার্চ কমে যায় এবং ভাত ঝরঝরে থাকে।
আরও Cooking Tips Rice