প্রীতি পোদ্দার, কলকাতা: হিন্দু রীতি অনুযায়ী, আগামীকাল, সোমবার, দেশজুড়ে সাড়ম্বরে পালিত হতে চলেছে গণেশ পুজো (Ganesh Puja)। বিগত কয়েক দশকে এই পুজো কেবল পারিবারিক বা ব্যবসায়িক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে সার্বজনীন উৎসবের রূপ নিয়েছে। শাস্ত্র (Vastu Tips) মতে, এদিন যদি বাড়িতে গণপতিকে এনে, নিয়ম নীতি মেনে তাঁর পুজো করা হয় তাহলে নাকি কেটে যায় সমস্ত বিপদ। কিন্তু অনেকেই ভুল জায়গায় রাখেন গণেশ ঠাকুরের মূর্তি, আর তাতেই বাড়ে বিপদ। তাই আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন কোন দিকে গণেশ ঠাকুরের মূর্তি প্রতিস্থাপন করা উচিত।
যেখানে সেখানে গণেশের মূর্তি রাখা উচিত নয়
হিন্দু শাস্ত্র অনুযায়ী (Vastu Tips) ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে গণেশ পুজো হয়ে থাকে। বুদ্ধি ও জ্ঞানের দেবতা বলা হয়ে থাকে সিদ্ধিদাতা গণেশকে। বঙ্গীয় হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুযায়ী বলা হয় যেকোনো বড় পূজা বা ধর্মীয় আচার অনুষ্ঠানের সূচনায় সর্বপ্রথমে ভগবান গণেশের পূজা করা বাধ্যতামূলক। তাতে নাকি সমস্ত বিপদ কেটে যায়। তবে নিজের খেয়াল খুশি মতো যেখানে ইচ্ছে গণেশ ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা না করাই ভালো। তাই কোনদিকে গণপতি বাপ্পার মূর্তি রাখা শুভ বিস্তারিত জেনে নিন।
দক্ষিণ দিক এড়িয়ে চলুন
বাস্তুবিদদের মতে, ঘরের উত্তর, পশ্চিম এবং উত্তর-পূর্ব দিকে গণেশের মূর্তি রাখলে তা বেশ ফলদায়ক হতে পারে। তাই ভুলেও বাড়ির দক্ষিণের দেওয়ালে গণেশের ছবি বা মূর্তি রাখবেন না। এতে খুব একটা শুভ ফল হয় না। নেতিবাচক এনার্জিতে ভোট যায় ঘর। বাস্তু মতে বরং উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে মুখ করে গণেশের মূর্তি রাখলে সেটাই বেশি ভাল। এতে পরিবারে শান্তি বজায় থাকে। অর্থলাভও হয়।
শোওয়ার ঘরে রাখবেন না
শোওয়ার ঘরে অর্থাৎ বেডরুমে গণেশের মূর্তি না রাখাই ভাল। এছাড়াও বাড়িতে সিঁড়ির নীচে, জামাকাপড় রাখার জায়গাতেও গণেশ মূর্তি রাখা উচিত নয়। এতে অনেক নেতিবাচক শক্তি গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে গণেশ ঠাকুর যেহেতু বুদ্ধির প্রতীক তাই পড়ার টেবিলে রাখতে পারেন, এতে পড়াশুনোয় মনোযোগ বাড়ে। পাশাপাশি বাথরুমের পাশে এই মূর্তি রাখা উচিত নয়।
আরও পড়ুন: এসির জল কি সত্যিই গাছে ব্যবহার করা যায়? জানুন আসল সত্য
দুই-তিনটি মূর্তি একসঙ্গে রাখা উচিত না
পূজার ঘরে একই দেবতার একাধিক মূর্তি স্থাপন করা উচিত নয়। অর্থাৎ বাড়িতে যদি পূজোর ঘরে গণেশের দুটি মূর্তি থাকে তাহলে সেগুলি বিভিন্ন স্থানে স্থাপন করা যেতে পারে। যেমন একটি প্রবেশদ্বারের মুখে রাখতে পারেন এবং অপরটি একটি পূজা ঘরে। তবে ভুলেও ভাঙা মূর্তি বা ছবি মন্দিরে রাখা উচিত নয়। এতে পুজোয় মনোনিবেশ নষ্ট হয়।
মূর্তির আকার গুরুত্বপূর্ণ
বাস্তু মতে বাড়িতে গণেশ পুজো করলে সব সময় বসা গণেশ মূর্তি আনাই ভালো। বলা হয় এতে নাকি পরিবারের মধ্যে সুস্থ সম্পর্ক বজায় থাকে। বাড়িতে যদি অর্থ এবং সম্পদের নানা তানা পড়েন লেগে থাকে তাহলে গণেশের সাদা মূর্তি পুজো করাও বেশ ভালো। এছাড়াও হেলান দেওয়া গণেশ মূর্তি শুভ বলে মনে করা হয়।










