একঘেয়ে মাংস আর নয়, বানিয়ে নিন ‘চিকেন সুন্দরী’, রইল সহজ রেসিপি

Published:

Chicken Sundari Recipe

প্রীতি পোদ্দার, কলকাতা: বাড়িতে মুরগির মাংস আসলেই হয় কষা মাংস রান্না হয় নতুবা হয় চিলিচিকেন। তবে রোজ রোজ একই চিকেনের (Chicken) রান্না খেতে একদমই মন চায় না। ছুটির দিনে চিকেনের নানা সুস্বাদু রেসিপি খেতে সকলেরই ইচ্ছে করে। তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক লোভনীয় এবং নতুন চিকেনের রেসিপি নিয়ে। আর সেটি হল চিকেন সুন্দরী (Chicken Sundari Recipe)।

চিকেন সুন্দরী বানানোর পদ্ধতি

মুরগির মাংসের নানা পদই বাড়িতে রান্না হয়। কিন্তু অনেকেই বলেন, বাড়ির কষা মাংস বা চিকেন কারি সুস্বাদু হলেও, কিছু একটা যেন ফাঁক রয়েই যায়। তাই সেক্ষেত্রে যদি রেস্তোরাঁ স্টাইলে এক নতুন পদ বাড়িতেই রান্না করা যায়, তাহলে মন্দ হয় না। স্বাদের ক্ষেত্রে যেমন লাজবাব ঠিক তেমনই স্বাস্থ্যের ক্ষেত্রেও বেশ ভালো। তাই আর দেরি না করে চলুন এই সুস্বাদু চিকেন সুন্দরী রেসিপি বানিয়ে নেওয়া যাক।

উপকরণ

চিকেন সুন্দরী বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল মুরগির মাংস, সাদা জিরে, আদা, রসুন, কাজু বাটা, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, ভিনিগার, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা, মাখন।

পদ্ধতি

চিকেন সুন্দরী বানানোর জন্য প্রথমে একটি মিক্সির মধ্যে আদা কুচি রসুন কুচি সাদা জিরে ভালো করে মিক্স করে একটি মশলা বানিয়ে নিতে হবে। এরপর বাজার থেকে আনা চিকেনগুলো ভালো করে ধুয়ে ওর মধ্যে ভিনিগার, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, বানানো মশলা এবং কয়েকটি কারি পাতা দিয়ে ভালো করে মেখে ঢেকে রেখে দেব। এরপর একটি কড়াইতে সামান্য তেল নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম কুচি মাঝারি আঁচে বাদামী আভার মত করে ভেজে নেব।

আরও পড়ুন: ডাব নাকি নারকেলের জল, গরমে শরীর হাইড্রেশনের সেরা কোনটি জানুন

ভাজা পেঁয়াজ এবং ক্যাপসিকামের মধ্যেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ঢেলে দেব। ভালো করে মাখিয়ে নিতে হবে। ৫-৬ মিনিট পর ওই মাংসের মধ্যে দিয়ে দিতে হবে কাজু বাটা। ভালো করে মাখিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে। সবশেষে একটি মাখন এবং গরম মশলা দিয়ে ভালো করে মেখে নামিয়ে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল চিকেন সুন্দরী। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপি খেতে বেশ লাগবে।