সন্ধ্যার জলখাবারে রাখুন কাঁচা আমের চপ, টক ঝাল স্বাদে মন মজবে সকলের

Published:

Mango Pakora

প্রীতি পোদ্দার, কলকাতা: সন্ধে হলেই কিছু চটপটে মশলাদার খাবার খেতে মন চায়। কিন্তু গরমের (Summer) দিনে খাবার খাবার উচ্চতায় প্রায় চলে যায়। আর এই সময় তো আমেরই রাজত্ব চলে। তবে কাঁচা আম (Mango) যে শুধু চাটনি, শরবত করতেই ব্যবহার হয়, তা কিন্তু নয়। এই কাঁচা আম দিয়ে একাধিক সুস্বাদু পদও রান্না হয়। আজকে তেমনি আরেকটি পদের হদিস রইল আপনাদের জন্য, আর সেটি হল কাঁচা আমের চপ (Mango Pakora)। কীভাবে এই সুস্বাদু রেসিপি বানাবেন জেনে নিন ঝটপট।

উপকরণ

আমের চপ বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল – কাঁচা আম,জিরে গুঁড়ো, গোটা জিরে, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, বাদাম গুঁড়ো, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, আলু সিদ্ধ, আম কুচি, আদা কুচি, ভাজা মশলা, ব্যাসন, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

আমের চপের তরকারি বানানোর জন্য প্রথমে কাঁচা আমের খোসা ছাড়িয়ে ক্বাথ বানিয়ে নিতে হবে। এবং ওই আমের থেকে কিছু টুকরো কেটে নিতে হবে। এবার ওভেনে একটি কড়াই বসিয়ে ওর মধ্যে সামান্য সর্ষের তেল নিয়ে ওর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর দিয়ে দিতে হবে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, বাদাম গুঁড়ো। ভালো করে সবকিছু মিশিয়ে নেওয়ার পর এবার নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে।

আরও পড়ুন: জামাইকে খুশি করতে গরমে বানিয়ে নিন মুখরোচক আম-ভেটকি পাতুরি, রইল রেসিপি

মশলা গুলো কষিয়ে নেওয়ার পর এবার আমের ক্বাথটা দিয়ে দিতে হবে, আর সঙ্গে ধনে গুঁড়ো, চিনি, আলু সিদ্ধ মাখিয়ে নিতে হবে। ৫-৬ মিনিট পর চপের পুর নামানোর আগে মিশিয়ে নিতে হবে আম কুচি, আদা কুচি এবং ভাজা মশলা। এবার একটি পাত্রে সামান্য ব্যাসন গুঁড়ো এবং জল নিয়ে একটি বেটার বানিয়ে নিতে হবে। চপের পুরগুলোকে এক একটি আকৃতি দিয়ে বেটারের মধ্যে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে। ব্যাস তাহলেই তৈরি আমের চপ। সন্ধ্যেবেলায় সামান্য কাসুন্দি একটু স্যালাড দিয়ে এই আমের চপ খেতে লাগবে বেশ।

আরও Mango Snack Summer