এবার ভারতে ব্যান হচ্ছে ওল্ড মঙ্ক, রয়্যাল চ্যালেঞ্জের মতো মদ!

Published:

Alcohol

সৌভিক মুখার্জী, কলকাতা: কম দামি মদের (Alcohol) মধ্যে ওল্ড মঙ্ক, রয়্যাল চ্যালেঞ্জ ইত্যাদি ব্র্যান্ডকেই বেশি প্রাধান্য দেয় ভারতীয়রা। স্বাদেও যেমন অসাধারণ, দামও বাজেটের মধ্যেই। তবে এবার এই সমস্ত ব্র্যান্ডগুলি বন্ধ হতে চলেছে ভারতে! আসলে সম্প্রতি এক পরিসংখ্যানে উঠে এসেছে, এই মদগুলিতে স্বাদ এবং সুগন্ধ আরও বাড়ানোর জন্য কৃত্রিম ফ্লেভার মেশানো হচ্ছে। সেই কারণে খাদ্য সুরক্ষা দফতর স্পষ্টভাবে জানিয়েছে, ডিয়াজিও ইন্ডিয়ার ইউনাইটেড স্পিরিটস, ইনব্রু বেভারেজের তৈরি বেশ কিছু মদে এরকম ভেজাল মেশানোর কারণে ভারতে নিষেধাজ্ঞা জারি করা হবে।

ভারতে ব্যান হচ্ছে জনপ্রিয় ব্র্যান্ডের মদ

ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া স্পষ্ট জানিয়েছে, মধ্যপ্রদেশের প্রস্তুতকারী সংস্থা ইউনাইটেড স্পিরিটের অ্যান্টিকুইট ব্লু হুইস্কি থেকে শুরু করে রয়্যাল চ্যালেঞ্জ, ডিলাক্স হুইস্কি এবং মহারাষ্ট্রের প্রস্তুতকারী সংস্থা মোহন রকি স্প্রিং ওয়াটারের ওল্ড মঙ্কের মোট তিনটি ভেরিয়েন্টের উপর এবার নিষেধাজ্ঞা জারি করা হবে। অর্থাৎ ভারতে আর এই ব্র্যান্ডগুলি বিক্রি করা যাবে না। তবে হ্যাঁ, এই নিষেধাজ্ঞা শুধুমাত্র নির্দিষ্ট কারখানার পণ্যগুলির উপর বলবৎ থাকবে নাকি অন্য কোনও উৎপাদিত একই ব্র্যান্ডের পণ্যের উপর প্রযোজ্য হবে সেই সম্পর্কে কোন নির্দিষ্ট ধারণা দেওয়া হয়নি।

ওই সংস্থার দাবি অনুযায়ী, খাদ্য নিরাপত্তা আইনের বাইরে গিয়ে অ্যালকোহলের স্বাদ এবং সুগন্ধ বাড়ানোর জন্য কৃত্রিম রাসায়নিক পদার্থ মেশানো হচ্ছে। এমনকি ল্যাবরেটরি টেস্টে ধরা পড়েছে, কিছু কিছু প্রস্তুতকারক সংস্থা মদের যে নিজস্ব ফ্লেভার রয়েছে, তা না মিশিয়ে আলাদাভাবে ফ্লেভার মেশাচ্ছে। এমনকি হুইস্কির মধ্যে রামের ফ্লেভার মেশানোর মতো অভিযোগ পর্যন্ত সামনে আসছে। আর এক্ষেত্রে সনাক্ত করা পণ্যগুলি অনেক নিম্নমানের বলেই দাবি সংস্থার।

আরও পড়ুন: মন্ত্রী উমেশ রাইয়ের ছেলেকে অপহরণের ছক, STF-র জালে জঙ্গি হামিম ঘনিষ্ঠ আদিত্য

যেহেতু ভারত বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালকোহল বাজার, সেই কারণে ব্র্যান্ডের গুণগতমান বজায় রাখা জরুরী। কিন্তু এই সমস্ত ব্র্যান্ডগুলি দিনের পর দিন ভেজাল মিশিয়ে তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ দিকে ঠেলে দিচ্ছিল। আর সবথেকে বড় ব্যাপার, ওই ফ্লেভারগুলি ভারতীয় নিয়মকানুন বা আইনের বাইরে। তাই এই ব্র্যান্ডগুলি এখন দেশজুড়ে ব্যান হওয়ার সম্ভাবনা তুঙ্গে। যদিও এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কিন্তু এগুলি ব্যান হলে যে সাধারণ সূরাপ্রেমীদের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে তা বলার অপেক্ষা রাখে না।