বন্ধ হতে পারে রেশন! বাড়িতে বসে এভাবে ৫ মিনিটে করে নিন রেশন কার্ডের EKYC

Published:

Ration EKYC

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি রান্নার গ্যাসের নিরবিচ্ছিন্ন পরিষেবা বজায় রাখতে সরকারি নির্দেশের পরই EKYC করতে হয়েছিল LPG গ্রাহকদের। আসলে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে সঠিক ব্যক্তিই পরিষেবা পাচ্ছেন কিনা, সেটাই যাচাই করে থাকে সরকার। একই নিয়ম প্রযোজ্য হতে পারে রেশন কার্ডের ক্ষেত্রেও (Ration Card)। নিজের আধার কার্ডের নম্বর দিয়েই রেশন কার্ডের EKYC করে নেওয়া যায়। তাও আর বাড়িতে বসেই (Ration Card EKYC)। বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, এই EKYC না করা থাকলে ভবিষ্যতে রেশনের যাবতীয় সামগ্রী পেতে সমস্যা হতে পারে। কাজেই এখনই ফ্রিতে ঘরে বসে নিজের মোবাইল ফোন থেকেই করে ফেলুন রেশন কার্ডের EKYC। কীভাবে করবেন? দেখে নিন ধাপে ধাপে।

কীভাবে রেশন কার্ডের EKYC করবেন?

LPG সিলিন্ডারের মতোই রেশন কার্ডের ক্ষেত্রেও রয়েছে EKYC-র নিয়ম। একটি সরকারি সূত্র বলছে, যেসব গ্রাহকদের রেশন কার্ডের EKYC সম্পূর্ণ করা নেই তারা ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন! নাও মিলতে পারে রেশন সামগ্রী! যদিও এ নিয়ে সরকারের তরফে এখনই কিছু জানানো হয়নি তবে আগেভাগে রেশন কার্ডের EKYC করে নেওয়া ভাল। এক্ষেত্রে অনেকেরই আগে থেকে EKYC করা থাকে। অনেকের আবার নতুন করে করতে হয়। আপনার EKYC করা রয়েছে কিনা সেটাও জেনে নিতে পারবেন নিজের ফোন থেকেই। কীভাবে চেক করবেন?

আরও পড়ুন: কয়লা নেই ৫০ শতাংশও, চলবে আর মাত্র ৯ দিন, বড়সড় বিদ্যুৎ সংকটের মুখে ভারত!

  • রেশন কার্ডের EKYC করা রয়েছে কিনা চেক করতে প্রথমেই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন দুটি অ্যাপ। প্রথমটি Mera EKYC এবং দ্বিতীয়টি আধার ফেস আর ডি।
  • দুটি অ্যাপ ডাউনলোড করার পর প্রথমে Mera EKYC অ্যাপটি ওপেন করুন। অ্যাপ ওপেন হয়ে গেলে সবকিছু Allow করে পরবর্তী ধাপে এগিয়ে যান।
  • সামনে আসা লগ ইন ইন্টার ফেস থেকে দুটি স্টেটের বক্সে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে প্রসিড অপশনে ক্লিক করে দিন।
  • এবার যাঁর রেশন কার্ডের EKYC করতে চাইছেন তাঁর আধার নম্বর বসিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করুন।
  • পরের ধাপে ফোনে আসা ওটিপি বসিয়ে নিচে ক্যাপচা দিয়ে সাবমিট করুন।
  • সাবমিট অপশনে ক্লিক করার পরই পরের পেজে খুলে যাবে রেশন কার্ড হোল্ডারের যাবতীয় ডিটেইলস। সেখানেই একেবারে নিচে EKYC স্ট্যাটাস অপশনের পাশে যদি ফাঁকা থাকে কিংবা N লেখা থাকে তাহলে বুঝতে হবে EKYC করা নেই। তবে যদি Y লেখা থাকে তাহলে বুঝতে হবে KYC করা আছে।
  • EKYC না করা থাকলে নিচে থাকা ফেস EKYC অপশনটিতে ক্লিক করে অ্যাকসেপ্ট অপশনটি বেছে নিন এবং আধার ফেস আরডি অ্যাপের অপশনটিতে ক্লিক করে অলওয়েস অপশনে ক্লিক করুন।
  • এবার আপনার সামনে যে ফেস সার্কেল আসবে সেখানে নিজের মুখ বসিয়ে স্ক্যান করে নিলেই সম্পন্ন হবে EKYC প্রক্রিয়া। পরবর্তীতে ওই অ্যাপেই আপনার EKYC হয়েছে কিনা সেটা দেখা যাবে।