প্রায় প্রতি ঘরেই যমজ সন্তান! ভারতের এই ‘টুইন টাউন’ হার মানিয়েছে বিজ্ঞানকেও

Published:

Twin Town of India

অনন্যা সরকার, কলকাতা: কেরালার এক ছোট্ট শান্ত গ্রাম, নাম কোডিনহি (Kodinhi)। বাইরে থেকে দেখলে, দক্ষিণ-পশ্চিম উপকূলের রাজ্যটির আর পাঁচটা গ্রামের মতোই লাগে। কিন্তু যখন আপনি এই গ্রামের মধ্যে ঢুকবেন, তখন এই বাসিন্দারা আপনাকে অবাক করে দেবে। যেদিকেই তাকাবেন সেদিকেই যমজ মানুষের ছড়াছড়ি। এই বিশেষ বৈশিষ্ট্যের জন্য সারা দেশ কোডিনহিকে চেনে ‘টুইন টাউন’ (Twin Town) নামে। এখানে যমজ শিশুর জন্মের হার জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি, যার এখনও কোনো সুস্পষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা সামনে আসেনি। তাই কেরালার মাল্লাপুরম জেলায় এই গ্রামের মানুষগুলি আজও রহস্যাবৃত হয়েই রয়েছেন।

অ্যাড ক্যাম্পেইন থেকে প্রচারের আলোয় কোডিনহি

কয়েকমাস আগে ফ্লিপকার্টের ফ্ল্যাগশিপ সামার সেলের দ্বিতীয় সংস্করণ ‘সাসা লেলে’ (SASA LELE) ক্যাম্পেইনের পর এই গ্রামটিকে নিয়ে জনমানসে কৌতূহলের সৃষ্টি হয়। এই ই-কমার্স প্ল্যাটফর্মটি তখন ‘সেল পে সেল’ (Sale Ps Sale) কনসেপ্টকে কাজে লাগিয়ে ক্রেতাদের শুধু অফারই নয়, বরং দ্বিগুণ লাভ দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিল। আর এই ক্যাম্পেইনটি ‘টুইন টাউন’ কোডিনহি থেকে অনুপ্রেরণা নেয় এবং সৃজনশীলভাবে ‘দ্বিগুণ’ শব্দটির ওপর জোর দিয়ে দ্বিগুণ আনন্দ ও দ্বিগুণ অফারের কথা জানিয়ে এক মজাদার বিজ্ঞাপন উপস্থাপন করে।

আরও পড়ুন: অবসরপ্রাপ্ত কর্মী হয়ে ছেলেকে পড়ালেন বিদেশে, অভিজিতের বাবার বিরুদ্ধে তদন্ত

প্রসঙ্গত, কেরালার মাল্লাপুরম জেলায় অবস্থিত কোডিনহির জনসংখ্যা প্রায় ২০০০, কিন্তু যত দিন যাচ্ছে এই গ্রামে যমজ সন্তানের সংখ্যায় এক অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। জার্নাল অফ অ্যাপ্লায়েড ডেন্টাল অ্যান্ড মেডিকেল সায়েন্সেস-এ প্রকাশিত একটি গবেষণা অনুসারে, কোডিনহিতে জন্ম নেওয়া প্রতি ১,০০০টি শিশুর মধ্যে প্রায় ৩৫ জন যমজ শিশুর জন্ম হয়। যেখানে ভারতের বাকি অংশে এই হার প্রতি ১,০০০ জনে মাত্র ৪ জন এবং বিশ্বে প্রায় ৮ জন। এই গ্রামে ২০১১-২০১৬ সালের মধ্যে, অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে ষাট জোড়া যমজ শিশুর জন্মগ্রহন করেছিল এবং এখানে যমজ জন্মের হার প্রতি বছর বেড়েই চলেছে।

সাম্প্রতিক একটি প্রতিবেদন অনুসারে, গ্রামের যেসমস্ত মহিলারা গ্রামের বাইরে বিয়ে করেন এবং যে পুরুষরা বাইরের থেকে এসে কোডিনহির কোনো মহিলাকে বিয়ে করেন, তাহলেও তাঁদের কখনও কখনও যমজ সন্তান হয়, যা এই যমজ সন্তান জন্মদানের পুরো বিষয়টিকে আরও জটিল ও ধোঁয়াশাপূর্ণ করে তুলেছে।

আরও পড়ুন: ভারতে প্রথম গঙ্গার উপর কাঁচের কেবল ব্রিজ, কোথায় আছে জানুন

তবে স্থানীয়দের বিশ্বাস, যমজ সন্তান জন্মের এই উচ্চ হারের পিছনে রয়েছে তাদের স্থানীয় দেবতার আশীর্বাদ। আবার কেউ কেউ বলেন এই গ্রামের জল-হাওয়ায় ও পরিবেশে কোনো বিশেষ বা দৈবিক গুণ রয়েছে, যা দম্পতিদের যমজ সন্তান লাভ করতে সাহায্য করে। এই সাংস্কৃতিক ও আধ্যাত্মিক বিশ্বাসগুলি গ্রামবাসীদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে এবং তাদের কাছে বছরের পর বছর ধরে ঘটে চলা এই অদ্ভুত ঘটনার ব্যক্তিগত ও আবেগপূর্ণ গুরুত্ব রয়েছে।

আরও India Kerala