অনন্যা সরকার, কলকাতা: মাইক্রো ফাইনান্স কোম্পানিগুলির জন্য সুখবর নিয়ে এল সরকার। ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থাগুলির জন্য চালু হওয়া ‘ক্রেডিট গ্যারান্টি স্কিম-২.০’ (CGSMFI-2.0)-এর মেয়াদ আগামী ৩১ আগস্ট পর্যন্ত অথবা কুড়ি হাজার কোটি টাকা গ্যারান্টি প্রদান করা পর্যন্ত – এর মধ্যে যেটি আগে হবে, সে সময় অবধি বৃদ্ধি করা হয়েছে। বুধবার (১০ জুন) সরকারের তরফে বড় আকারের নন ব্যাংকিং ফাইনান্স কোম্পানি-মাইক্রো ফাইনান্স ইনস্টিটিউট (NBFC-MFI) বা মাইক্রো ফাইনান্স ইনস্টিটিউট (MFI) গুলির সর্বোচ্চ লোন অ্যামাউন্ট ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১,০০০ কোটি টাকা করার বিষয়টিও অনুমোদন করা হচ্ছে।
সিজিএসএমএফআই-২.০- এর মেয়াদ বৃদ্ধি হল
ভারত সরকার চলতি বছরের ২০ মার্চ সিজিএসএমএফআই-২.০ প্রকল্পটি চালু করেছিল। এর মেয়াদ প্রাথমিকভাবে ৩০ জুন পর্যন্ত স্থির করা হয়। এই প্রকল্পটির উদ্দেশ্য হল, ক্ষুদ্র ঋণগ্রহীতাদের লোন দেওয়ার ফলে প্রত্যাশিত ক্ষতি রোধ করতে ন্যাশনাল ক্রেডিট গ্যারান্টি ট্রাস্টি কোম্পানি লিমিটেড (এনজিসিটিসি)-এর মাধ্যমে ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানগুলিকে ক্রেডিট গ্যারান্টি সুরক্ষা প্রদান করা। এখনও পর্যন্ত, এই প্রকল্পের অধীনে মোট ৭৭০ কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয়েছে।
Government has approved extension in validity of the Credit Guarantee Scheme for Microfinance Institutions-2.0 up to August 31, 2026 or till guarantees for an amount of Rs 20,000 crore are issued.@FinMinIndia said that as of date, loans totalling Rs 770 crore have been… pic.twitter.com/30AwnATCGs
— All India Radio News (@airnewsalerts) June 10, 2026
আজ অর্থ মন্ত্রকের জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে যে, সরকার বড় আকারের এনবিএফসি-এমএফআই/এমএফআই-গুলির জন্য সর্বোচ্চ ঋণের সীমা ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১,০০০ কোটি টাকা করার আবেদন মঞ্জুর করেছে। তবে এই বৃদ্ধি ‘অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট’ (AUM)-এর ২০ শতাংশের সামগ্রিক সীমা বা সিলিং-এর অধীনে বলবৎ হবে।
আরও পড়ুনঃ কম বাজেটে ঘুরে আসুন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ থেকে, তালিকায় রাখুন বুলস ট্রেক
ক্রেডিট গ্যারান্টি স্কিম-২.০ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি এবং বড় এনবিএফসি-এমএফআই বা এমএফআই-গুলির জন্য লোন অ্যামাউন্ট বাড়ানোর ফলে প্রকল্পটি আরও কার্যকরী হবে বলে আশা সরকারের। আর মাইক্রোফাইন্যান্স সংস্থাগুলির ক্ষেত্রে ক্রেডিট ফ্লো বৃদ্ধি পাবে বলেও মনে করা হচ্ছে।










