প্রীতি পোদ্দার, কলকাতা: ইনডোর প্ল্যান্টের মধ্যে গত কয়েক বছরে জনপ্রিয়তা অর্জন করেছে লাকি ব্যাম্বু। বাস্তুশাস্ত্রের (Vastu Tips) পাশাপাশি ফেংশুই অনুসারে লাকি ব্যাম্বু (Lucky Bamboo Plant) নাকি জীবন এবং ঘরের সমস্ত নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভিটি নিয়ে আসে। তাই একদিক থেকে লাকি ব্যাম্বু যেমন ঘরে রাখলে ঘরের শোভা বাড়ায়, ঠিক তেমনই আবার বাড়িতে শুভ শক্তির (Positive Energy) সৃষ্টি করে। কিন্তু জানেন কি কটি কাণ্ডবিশিষ্ট লাকি ব্যাম্বু ট্রি বাড়িতে রাখা শুভ?
সঠিক জায়গায় রাখুন লাকি ব্যাম্বু
শাস্ত্র অনুযায়ী, বাড়ি বা অফিসে ঠিক দিকে লাকি ব্যাম্বু গাছ রাখলে নাকি খুব ভাল সৌভাগ্য লাভ হয়। তবে সেটি অবশ্যই নির্ভর করে স্থান বিশেষে। সেক্ষেত্রে পূর্ব এবং উত্তর-পূর্ব দিক হল লাকি বাম্বু রাখার সঠিক স্থান। এছাড়াও বাড়িতে ঢোকার মুখে, শোওয়ার ঘর ও বসার ঘরও লাকি ব্যাম্বু রাখার জন্য ভাল। সৌভাগ্য লাভের জন্য যেমন লাকি ব্যাম্বুর জায়গা নির্ভরশীল ঠিক তেমনই আবার এই গাছে ডালের সংখ্যার উপরও নির্ভর করে ভাগ্য পরিবর্তন। চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
কাণ্ডের সংখ্যা বিশেষে ভাগ্য পরিবর্তন
বাজারে বিভিন্ন সংখ্যার ‘লাকি ব্যাম্বু ট্রি’ পাওয়া যায়। এবং সবগুলোই লাল সুতো দিয়ে বাঁধা থাকে। ডালের সংখ্যার মাধ্যমে নির্দিষ্ট করা যায় কোন গাছটি কোন উদ্দেশ্য পূরণে ব্যবহার করা যাবে। জানা গিয়েছে, বাড়িতে এককাণ্ডের লাকি ব্যাম্বু থাকলে জীবনের নয়া শুভ সূচনা হয়, নিজের প্রতি আত্মবিশ্বাস যেমন বাড়ে ঠিক তেমনই আবার জীবনে ইতিবাচক প্রভাব পড়ে। অফিসের ডেস্ক বা টেবিলে এটি রাখলে কর্মজীবনে উন্নতি হয় বলে বিশ্বাস করা হয়। আবার দুই কাণ্ডের লাকি ব্যাম্বু থাকলে দাম্পত্য প্রেম বাড়ে। তবে এটিকে শোওয়ার ঘর বা বসার ঘরে রাখা ভালো।
আরও পড়ুন: কাঁচা আম দিয়ে ৫ মিনিটে বানিয়ে ফেলুন কাসুন্দি, জেনে নিন সহজ রেসিপি
তিনটি কাণ্ডবিশিষ্ট লাকি ব্যাম্বু ট্রি আবার স্বাস্থ্য, সম্পত্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে পরিবারের সদস্যদের। এছাড়াও পরিবারে সুখ শান্তি বজায় থাকে। পাশাপাশি পাঁচটি কাণ্ডবিশিষ্ট ট্রি বাড়ির কোনও সদস্যের কেরিয়ার ও পড়াশোনার ভাগ্যে উন্নতি আসে। তাই এটি পড়ার ঘরে কিংবা কর্মক্ষেত্রে রাখা উচিত। অন্যদিকে আট থেকে দশটি কাণ্ডবিশিষ্ট লাকি ব্যাম্বু ট্রি পরিপূর্ণতার প্রতীক। কোনো কাজ যদি আটকে থাকে তাহলে এই গাছ সেই বন্ধ দূর করতে সাহায্য করে। এর ইতিবাচক প্রভাব কয়েকদিনের মধ্যেই বাঁধা দূর করবে। ফলে আপনার উদ্দেশ্য অনুযায়ী আপনাকে ‘লাকি ব্যাম্বু ট্রি’ বেছে নিতে হবে।










