গ্রেফতার হননি অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তী, জানালেন তরুণজ্যোতি তিওয়ারি

Published:

Debraj Chakraborty

সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল রাতে খবর ছড়িয়ে পড়েছিল, তৃণমূল নেতা তথা রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty) গ্রেফতার হয়েছেন। রাজ্যে পুর নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন তিনি। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই দেবরাজ চক্রবর্তী। তোলাবাজ থেকে শুরু করে কয়লা পাচার, এমনকি বিভিন্ন রকম অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে আজ রাজারহাট গোপালপুরের বর্তমান বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি দাবি করলেন যে, দেবরাজ চক্রবর্তী এখনও গ্রেফতার হননি, বরং তাঁর এক ডানহাত গ্রেফতার হয়েছেন।

গ্রেফতার হননি দেবরাজ চক্রবর্তী

বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি আজ জানিয়েছেন যে, এক তোলাবাজ গ্রেফতার হয়েছে। চিন্টু ওরফে সমরেশ, দেবরাজের একেবারে ক্লোজ হ্যান্ড, যাকে দিয়েই দেবরাজ তোলাবাজি করত। প্রোমোটারকে মারধর করা এমনকি তাঁকে বন্দুকের বাট দিয়ে মারার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আছে গ্রেফতার হয়েছে। তবে শুধুমাত্র ছোট তোলাবাজই গ্রেফতার হয়েছে। এখনও আসল মাথা বাকি। আশা করবো, খুব তাড়াতাড়ি পুলিশ তোলাবাজের বাবা অর্থাৎ দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করে ফেলবে।

তরুণজ্যোতির আরও দাবি, এখনও পর্যন্ত যা যা অভিযোগ রয়েছে তার সঙ্গে এই সমরেশ বা অন্যরা চুনোপটি। দেবরাজের কাছে যে পরিমাণ টাকা রয়েছে তার উৎস কী তা জানার দরকার রয়েছে। আর দেবরাজ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বড় হাত। এলাকায় গরু, কয়লা, বালি থেকে শুরু করে চাকরি বিক্রি, এমনকি সিন্ডিকেট মাফিয়া রাজের মতো অভিযোগ রয়েছে এই দেবরাজের বিরুদ্ধে। আজ সমরেশ অ্যারেস্ট হয়েছে। কাল দেবরাজ হবে। শুধুমাত্র অপেক্ষা করুন।

আরও পড়ুন: পেট্রোলে এবার মেশানো হবে আরও বেশি ইথানল, কতটা? বিজ্ঞপ্তি কেন্দ্র সরকারের

এদিকে দেবরাজ চক্রবর্তীর আরও এক ডান হাত অমিত চক্রবর্তী ওরফে ননীকে গতকাল পুলিশ গ্রেফতার করেছে বলে আনন্দবাজার সূত্রে খবর। বুধবার আদালতে তাঁকে হাজির করা হবে। তাঁকে ১০ দিনের হেফাজতে নেওয়ার আরজি জানানো হয়েছে পুলিশের তরফে। তবে এদের বড় মাথা অর্থাৎ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বিধাননগর পূর্ব এলাকায় একাধিক নিয়োগ থেকে শুরু করে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। বারবার জিজ্ঞাসাবাদের পরেও গা ঢাকা দিয়ে আছেন তিনি। আশা করে যাচ্ছে, খুব তাড়াতাড়িই পুলিশের জালে পড়বে এই কুখ্যাত অভিযুক্ত।