সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগর, দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ঘোষণা করেছে কমিশন। ইতিমধ্যেই কংগ্রেস ও সিপিআইএম-র তরফ থেকে দুই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বাকি রয়েছে বিজেপি আর তৃণমূল। তবে মজার বিষয়, তৃণমূলের আবার দুই শিবির। চলছে দড়ি টানাটানি। প্রতীক কাদের হাতে যাবে তা এখনও চূড়ান্ত করে জানায়নি কমিশন। এরই মধ্যে কালীঘাট শিবিরের কর্মী তথা এবারের নির্বাচনে প্রচারের বড় মুখ অষ্টমী গিরি (Ashtami Giri) নন্দীগ্রামে প্রার্থী হওয়া নিয়ে বড় কথা শোনালেন।
নন্দীগ্রামে প্রার্থী হতে পারেন অষ্টমী গিরি
এবারের বিধানসভা নির্বাচনের পর ভেঙে খানখান হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। সিংহভাগ বিধায়কের সমর্থনে তৈরি হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নব্য তৃণমূল। এমনকি তাঁরাই নিজেদেরকে ‘আসল’ বলে দাবি করে আসছে। এদিকে প্রতীক মমতার তৈরি এই দাবি তুলে সুর চড়িয়েছে কালীঘাট তৃণমূল। সেই সূত্রে গতকাল দুই পক্ষকে নির্বাচন কমিশন দিল্লিতে তলব করে। তবে এখনও পর্যন্ত প্রতীক কার দিকে যাবে, সেই সিদ্ধান্ত নেয়নি ইসিআই। ফলে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এদিকে এরই মধ্যে নন্দীগ্রামের ঘরের মেয়ে তথা ২৬ এর নির্বাচনে প্রচারের অন্যতম মুখ অষ্টমী গিরি প্রার্থী হওয়ার বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “প্রস্তুতি বলতে সেটা সম্পূর্ণ দল ঠিক করছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থী দল দিচ্ছে। তবে আমার কাছে কোনও প্রস্তাব আসেনি। তবে আমি দলকে খুব সম্মান করি। নেত্রীকে প্রথম থেকেই রেসপেক্ট করি। দল আজ পর্যন্ত আমাকে যা যা প্রস্তাব দিয়েছে, দলের কথা ভেবেই আমি সব করি। দলের ঊর্ধ্বে আমি কোনদিন কোনও কিছু করব না। তবে প্রার্থী হব কিনা সেটা দল ঠিক করবে।”
আরও পড়ুন: দলের মণ্ডল সভাপতিকে কার্যালয়ে ডেকে বেধড়ক মারধর বিজেপি বিধায়কের! ভাইরাল ভিডিও
অষ্টমীর আরও সংযোজন, “হারজিত পরের কথা। নন্দীগ্রামের মানুষ ঠিক করবে, তাদের মূল্যবান ভোটটুকু কাদের দেওয়া উচিত। বিগত চার মাসে যা হয়েছে সেটা সবাই দেখতে পেয়েছে। নন্দীগ্রামের মানুষ ঠিক করবে যে তাদের কাকে প্রয়োজন। তবে দল যাকে মনে করবে, নেত্রী যাকে মনে করবে, তাঁকেই আমরা মানব। তবে কোন মহিলা প্রার্থী হবে সেটাও আমি জানি না। সোশ্যাল মিডিয়ায় কিছু ফেক নিউজ ছড়িয়ে পড়েছে। বর্তমানে আমি শুরু তৃণমূল কংগ্রেসের একজন পঞ্চায়েত সদস্য পদে রয়েছি।










