‘মাছ-মাংস নয়, গোমাংস বিক্রি বন্ধ হবে বলেই চিন্তা দিদির’ মমতাকে নিশানা হিমন্তর

Published:

Himanta Biswa Sarma

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) নিয়ে দহরম মহরম পরিস্থিতি বঙ্গ জুড়ে। একদিকে যেমন চতুর্থবার সরকার করতে মরিয়া হয়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অন্যদিকে বিজেপি ও সরকার প্রতিষ্ঠানের জন্য উঠে পড়ে লেগেছে। এমতাবস্থায় জনগণের সামনেই মাছ মাংস খাওয়া নিয়ে তুমুল বিতর্ক শুরু হল বিজেপি আর তৃণমূলের। আর এই বিতর্কের মাঝেই মমতাকে মাছ-মাংস খাওয়ানোর নিমন্ত্রণ জানাল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)।

মাংস নিয়ে বিতর্ক তৃণমূল বিজেপির

আসন্ন বিধানসভা ভোটের প্রচারপর্বের প্রথম দিন থেকেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে চলেছে যে বিজেপি ক্ষমতায় এলে বাঙালির পাতে আর মাছ পড়বে না! সরকার মাছ খাওয়া বন্ধ করে দেবে বাংলায়। গতকাল, বৃহস্পতিবার দিনহাটায় নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে নিয়ে বিজেপিকে নিশানা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ! কে কী খাবে সেটাও ওরা ঠিক করবে।’ এমনকি সুর চড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাঁর হুঁশিয়ারি, ‘বিজেপি বলেছিল বাংলায় মাছের দোকান বন্ধ করে দেবে। ৪ মে–র পরে মাছের বাজারে নিয়ে গিয়ে বিজেপি নেতাদের দিয়ে মাছ বিক্রি করাব।’ আর এবার পাল্টা জবাব দিলেন অসমের মুখ্যমন্ত্রী।

মমতাকে মাংস খাওয়ার নিমন্ত্রণ হিমন্ত বিশ্ব শর্মার

রিপোর্ট মোতাবেক, বঙ্গের ভোটপ্রচারে গতকাল, বৃহস্পতিবার কোচবিহারে হাজির হয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বিজেপিশাসিত রাজ্যে মাছ-মাংস বিক্রি বন্ধ করা হচ্ছে, তৃণমূলের তোলা এই অভিযোগকে পুরোপুরি অস্বীকার করেন হিমন্ত। তাঁর দাবি, ‘এখানে দিদি ভয় পেয়েছেন। বিজেপি ক্ষমতায় এলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে।’ তাঁর দাবি অসমে বিজেপি সরকার আসার পর কামাখ্যা মন্দিরে বলিও বন্ধ হয়নি। মানুষের মাছ মাংস খাওয়া বন্ধ হয়নি। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে অসমে মাছ-মাংস খাওয়ার নিমন্ত্রণ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

আরও পড়ুন: বাংলার নির্বাচনে লড়বে জিন্নার মুসলিম লিগ! দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা IUML-র

হিমন্ত বিশ্ব শর্মা কোচবিহারের সভা থেকে এদিন অনুপ্রবেশের প্রসঙ্গ তুলে ধরেছেন। রাজ্যে অনুপ্রবেশ আটকাতেই SIR করা হয়েছে বলে দাবি করেছে বিজেপি। হিমন্ত বিশ্বশর্মার কথায়, ‘পশ্চিমবঙ্গে একাধিক জায়গায় সীমান্ত খোলা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেন না। আমরা যতই অনুপ্রবেশ আটকাতে চেষ্টা করি না কেন, এই রাজ্য সেটা ব্যর্থ। উত্তর পূর্ব ভারতকে বাঁচাতে হলে রাজ্যের সীমান্তে কাঁটাতার বসানো প্রয়োজন রয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকলে এটা হবে না। ’