উপনির্বাচনে বড় চমক, নন্দীগ্রাম-রেজিনগরে সবার আগে প্রার্থী ঘোষণা কংগ্রেসের

Published:

West Bengal Bypoll 2026

প্রীতি পোদ্দার, কলকাতা: আর দেরি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট জল্পনা ভেস্তে সবার আগে নন্দীগ্রাম ও রেজিনগর দুই কেন্দ্রে উপনির্বাচনে (West Bengal Bypoll 2026) প্রার্থী ঘোষণা করল জাতীয় কংগ্রেস (Indian National Congress)। জানা গিয়েছে, শুক্রবার রাতে কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। যেখানে বিজেপি, বাম থেকে শুরু করে তৃণমূলের দুই শিবির যেখানে প্রার্থী (Congress Candidate Lists) ঘোষণা করতে পারেনি, সেখানে কংগ্রেসের এই তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে সত্যিই ভাবাচ্ছে রাজনীতিবিদদের।

উপনির্বাচন নিয়ে শোরগোল রাজ্য ও রাজনীতিতে

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম এইবদু’টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দু’টি আসনেই জয় লাভ করলেও নিয়ম অনুযায়ী, একটি আসন ছাড়তে হয়েছে তাঁকে। তাই নন্দীগ্রাম আসন ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে আবার আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীরও নওদা এবং রেজিনগর এই দু’টি আসনেই জেতেন। তিনি নিয়ম অনুযায়ী রেজিনগর ছেড়ে দেন। তাই সেই দুটি আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করল কমিশন। আগামী ৬ অক্টোবর হবে নির্বাচন। আর এই ঘোষণা করার পরেই চারদিনের মাথায় দুই কেন্দ্রে নিজেদের প্রার্থী ঘোষণা করল কংগ্রেস।

প্রার্থী ঘোষণা কংগ্রেসের

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ শুক্রবার রাতে কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে একটি জরুরি ঘোষণাপত্র জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন ভূমি আন্দোলনের নেতা মিলন প্রধান এবং রেজিনগর কেন্দ্রে হচ্ছেন জেলা পরিষদের সদস্য মহম্মদ আবদুল্লাহিল কাফি। রেজিনগর উপনির্বাচনের প্রার্থী বর্তমানে কংগ্রেসের জেলা পরিষদের সদস্য। আর সেখানকারই বিরোধী দলনেতা হলেন মহম্মদ আবদুল্লাহিল কাফি. তাই তাঁর উপরই আস্থা রাখছে কংগ্রেস নেতৃত্ব। জানা গিয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর এই দুই কেন্দ্রে মনোনয়ন জমা দেবেন প্রার্থীরা।

আরও পড়ুন: আবাস যোজনার আবেদন পার করল ৫৪ লক্ষ! শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা, এবার হবে ভেরিফিকেশন

উপনির্বাচনের দিন এগিয়ে এলেও এখনও বিজেপি, তৃণমূল এবং বামেদের তরফ থেকে প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে সবচেয়ে জটিল পরিণতি তৃণমূল কংগ্রেসের। রেজিনগর এবং নন্দীগ্রামের নির্বাচনে কালীঘাট নাকি ঋত শিবির কোন পক্ষের কাছে থাকবে জোড়াফুল প্রতীক, তা নিয়ে এখনও চলছে দড়ি টানাটানি। তবে অনেকের ধারণা নন্দীগ্রাম থেকে তৃণমূল থেকে লড়াই করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রেজিনগর থেকে ‘আম জনতা উন্নয়ন পার্টি’র প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন হুমায়ুন কবীরের পুত্র গোলাম নবী আজাদ রবিন। আগামী ৯ অক্টোবর প্রকাশ্যে আসবে উপনির্বাচনের ফলাফল।