বড় খবরঃ এবার ফিরহাদ-সহ ৭ নেতাকে বহিষ্কার করল মমতার তৃণমূল

Published:

Firhad Hakim

প্রীতি পোদ্দার, কলকাতা: বিরাট খবর! শোকজের পর এবার কালীঘাটের তৃণমূল (All India Trinamool Congress) থেকে বহিষ্কার করা হল ফিরহাদ হাকিম (Firhad  Hakim) সহ একাধিক নেতা-নেত্রীকে। আগেই শোকজ করা হয়েছিল তাঁদের। কিন্তু এবার তাঁদের পুরোপুরি বহিষ্কার করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তালিকায় রয়েছেন—ফিরহাদ হাকিম, অরূপ রায়, জাভেদ খান, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, সাবিনা ইয়াসমিন-সহ আরও একজন। ব্যাপক শোরগোল রাজনৈতিক মহলে।

বহিষ্কার করা হল একাধিক নেতাকে

তৃণমূলের শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা। কিন্তু ক্ষমতাচ্যুত হতেই সব সম্পকবজেন ভেঙে চুরমার হয়ে গেল। জানা গিয়েছে, গতকাল, সোমবার রাতে ফিরহাদ, অরূপ-সহ একগুচ্ছ নেতাকে শোকজ করা হয়েছিল। কিন্তু সেই শোকজের উত্তর পাওয়ার আগেই আজ তাঁদের বহিষ্কার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খান, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, সাবিনা ইয়াসমিন, স্নেহাশিস চক্রবর্তীদের বহিষ্কার করা হয়েছে। এদিকে জানা গিয়েছে, বহিষ্কৃত তৃণমূল নেতারা ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল’ তৃণমূল শিবিরে যোগ দিয়েছেন।

কী বলছেন ঋতব্রত?

মমতার শোকজ নিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, “কীসের শো, কীসের কজ? ধরুন কমিটি ঘোষণা হচ্ছে দুপুরবেলা। যাঁদের নাম ঘোষণা হচ্ছে, বিকালবেলা তাঁরা বলছেন, তাঁরা নেই । ধরুন কমিটি ঘোষণা হচ্ছে সকাল বেলা । যাঁদের নাম ঘোষণা হচ্ছে, তাঁরা তার আগের দিনই দিল্লি চলে গিয়েছেন । কমিটি ঘোষণা হচ্ছে, যখন যাঁর নাম ঘোষণা হচ্ছে, তখন তিনি হয়তো আমাদের ঘরে বসে রয়েছেন। পদত্যাগ করছেন।” কিছুদিন আগেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছিলেন যে তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন। কিন্তু এবার তিনিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল’ তৃণমূলে যোগ দিলেন।

আরও পড়ুন: শওকত-পুত্রের ‘অরণ্যের কূলে’ ক্যাফেতে চলবে বুলডোজার, দেওয়া হল ৭ দিনের আলটিমেটাম

প্রসঙ্গত, গতকাল, সোমবার নিউটাউনের পাঁচতারা হোটেলে তাঁদের নেতৃত্বে দলের বিশেষ অধিবেশনে নতুন করে ঘোষণা করা হয়েছে জাতীয় কর্মসমিতি। সেখানে দলের চেয়ারপার্সন হয়েছেন অরূপ রায়। সাধারণ সম্পাদক ঋতব্রত-সহ চারজন। এবং সাসপেন্ড করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যদিও অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল যে ফিরহাদ হাকিম নয়া তৃণমূলে যোগ দেবেন, এবার সেই জল্পনাই সত্যি হল।