সৌভিক মুখার্জী, কলকাতা: ক্ষমতা হারানোর পর থেকেই তৃণমূল নেতাদের সম্পত্তির পরিমাণ দেখে চক্ষু চড়কগাছে উঠছে আমজনতার। এখন আলোচনার শিরোনামে রাজারহাট গোপালপুর বিধানসভার প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সি (Aditi Munshi) এবং তাঁর গুণধর স্বামী দেবরাজ চক্রবর্তী। এবার বিজেপির প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারির (Tarunjyoti Tewari) কাছে গো হারা হেরেছেন এই কীর্তনশিল্পী। তবে নতুন বিধায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেই অদিতির দলীয় কার্যালয়ে তল্লাশি চালান তরুণজ্যোতি। সেখান থেকেই উদ্ধার হয় প্রচুর ত্রাণ সামগ্রী। আর আজ প্রাক্তন বিধায়কের সম্পত্তির পরিসংখ্যান তুলে ধরলেন তিনি।
অদিতি মুন্সির মোট সম্পত্তির পরিমাণ
এক্স হ্যান্ডেলে তরুণজ্যোতি তিওয়ারি আজ পোস্ট করে লেখেন, “রাজারহাট গোপালপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি আর তাঁর স্বামীর সম্পত্তির কিছু হিসাব দিলাম। এটা কিছুটা হিসাব। বাকি কার বোনের নামে এবং কার মায়ের নামে কতটা আছে সবকিছু জানি। তবে এখনও পর্যন্ত আমি যেটা খুঁজে পেয়েছি, তার হিসাব মোটামুটি ১২০০ কোটি টাকার মতো।” এমনকি নিচে তিনি সমস্ত হিসাবের ভিডিও পোস্ট করে লেখেন “রাখাল, চিন্টু, পার্থ, গোবিন্দ মন্ডল সহ আরও বেশ কিছু লোকজনের হিসাব পেয়ে গেছি। গণতন্ত্রকে যারা খেলা মনে করে মানুষদের সম্পত্তি লুট করেছিল। হিসাব এবার হবে।”
বিজেপি বিধায়ক যে ভিডিও পোস্ট করেছেন সেখানে ২০২১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত অদিতি মুন্সির সমস্ত সম্পত্তির হিসাবনিকাশ উল্লেখ রয়েছে। কোথায়, কবে তিনি কতটা জমি কিনেছেন তার সমস্ত পরিসংখ্যান রয়েছে ওই ভিডিওতে। এমনকি জমির হিসাব দেখে বোঝা যাচ্ছে যে, প্রতি বছর তাঁর সম্পত্তির গ্রাফ শুধু ঊর্ধ্বগতির দিকেই ঠেকেছে। আর শুধু এক-দুই জায়গায় নয়, বরং একাধিক জায়গায় তাঁদের অবৈধ সম্পত্তির পরিসংখ্যান তুলে ধরেছেন তরুণজ্যোতি। যা থেকে স্পষ্ট উঠে আসছে যে, ক্ষমতা বলকে অপব্যবহার করে নিজেদের পকেট ভরিয়েছেন তৃণমূলের এই সমস্ত নেতাকর্মীরা।
রাজারহাট গোপালপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তার স্বামীর সম্পত্তির কিছু হিসাব দিলাম।
এটা কিছুটা দিলাম।।
বাকি কার বোনের নামে এবং কার মায়ের নামে কতটা আছে সব জানি।
এখনো পর্যন্ত আমি যেটা খুঁজে পেয়েছি তার হিসাব Rs.1200 কোটির মত। কিছুটা অংশ এখানে দিলাম।
রাখাল,… pic.twitter.com/3Jz3iA0OJT
— Tarunjyoti Tewari (@tjt4002) June 13, 2026
আরও পড়ুন: কেজি থেকে পিজি, সরকারি স্কুল-কলেজে বিনামূল্যে পড়াশোনা! ঘোষণা রাজ্য সরকারের
প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন, ভোটের আগে নির্বাচনী হলফনামা অদিতি মুন্সি জানিয়েছিলেন যে, তাঁর কাছে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ মাত্র ১ কোটি ৪২ লক্ষ ৮৪ হাজার ৬৫৭ টাকা। যার মধ্যে নগদ এবং সঞ্চয় সঞ্চয় রয়েছে ২ লক্ষ টাকা মতো, এবং আনুমানিক ৫২.৫ লক্ষ টাকার গয়না আর একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে। এমনকি তাঁর নিজের নামে ৮ লক্ষ ৯৪ হাজার টাকার ঋণ রয়েছে বলেও জানান তিনি। কিন্তু যা পরিসংখ্যান উঠে আসছে, সেখানে তাদের সম্পত্তির পরিমাণ ১২০০ কোটি টাকার বেশি! কীভাবে এত সম্পত্তির মালিক হলেন তাঁরা, এ নিয়ে তো একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে!










