সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১৪ জুন, রবিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র এবং সূর্য উভয়ই বৃষ রাশিতে বিরাজ করছে। এদিকে আজ রোহিনী এবং মৃগশিরা নক্ষত্রের প্রভাব পড়বে। চতুর্দশী তিথির বিশেষ দিনটিতে ধৃতি এবং শূল যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৩০ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:২০ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ রবিবার, তাই সূর্যদেবের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি একটুও ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: আজ শক্তি এবং নির্ভীকতার গুণাবলী আপনার মানসিক ক্ষমতা বৃদ্ধি করতে পারে। যে কোনও পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে কাজের গতি বজায় রাখতে হবে। আজ ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন। এতে আপনি শান্তি পাবেন। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ অতীতের কেউ আপনার সঙ্গে যোগাযোগ করে দিনটিকে স্মরণীয় করে তুলতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো কাটবে। স্বাস্থ্য নিয়ে সেরকম কোনও চিন্তা করার দরকার নেই।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে অবশ্যই দাদু, ঠাকুমা কিংবা বয়স্কদেরকে সম্মান করার চেষ্টা করুন।
বৃষ রাশি: অপ্রয়োজনীয় চিন্তায় শক্তি নষ্ট করবেন না। চাঁদের অবস্থানের কারণে আজ অপ্রয়োজনীয় খরচ হতে পারে। যদি টাকা জমানার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই জীবনসঙ্গী কিংবা বাবা-মায়ের সঙ্গে কথা বলা উচিত। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। কিন্তু দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি ভালো কাটবে না। জীবনসঙ্গীর অসুস্থতা আজ আপনার কাজে প্রভাব ফেলতে পারে। নিজের স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। প্রেমের সম্পর্ক জটিল হয়ে উঠতে পারে। ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ এড়িয়ে চলুন।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে পুজোর সময় দেবতাকে লাল সিঁদুর অর্পণ করার চেষ্টা করতে হবে।
মিথুন রাশি: বন্ধুরা আপনাকে কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেবে, যে আপনার চিন্তাভাবনার উপরে প্রভাব ফেলে। দীর্ঘদিনের বকেয়া ক্ষতিপূরণ বা ঋণ আজ আপনার হাতে এসে পৌঁছাবে এবং আপনি আর্থিক লাভবান হতে পারবেন। কিন্তু ব্যবসায়ীদের জন্য দিনটি মোটেও ভালো কাটবে না। ডেটে গেলে বিতর্কিত বিষয়গুলি উত্থাপন করা থেকে বিরত থাকতে হবে। পরিবার বা বন্ধুদের সাথে আর সময় কাটাতে পারবেন। কেনাকাটা নিয়ে আবেগপ্রবণ থাকতে পারেন।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখের করার জন্য ভৈরব মন্দিরে দুধ নিবেদন করার চেষ্টা করতে হবে।
কর্কট রাশি: ধৈর্য ধরা উচিত। কারণ আপনার চেষ্টা অবশ্যই সাফল্য এনে দেবে। বন্ধুদের সঙ্গে কোনও পার্টিতে আপনার অনেক টাকা খরচ করতে হতে পারে। কিন্তু তা সত্ত্বেও আপনার আর্থিক অবস্থা মজবুত থাকবে। পারিবারিক টানাপড়েনকে আজ মনোযোগ নষ্ট করতে দেবেন না। খারাপ সময়ে আপনার অনেক কিছু শেখাবে। সন্ধ্যাবেলা আজ আপনার মন রোমান্টিকতার দিকে ঝুঁকতে পারে। আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখের করার জন্য টানা ১০৮ দিন কোনও বয়স্ক মহিলার পা ছুঁয়ে প্রণাম করার চেষ্টা করুন।
সিংহ রাশি: আজ আপনার কর্মশক্তি বেশি থাকবে। আর্থিক উন্নতি নিশ্চিত। আজ পারিবারিক সমস্যা সমাধানে বুদ্ধিমত্তা কাজে লাগানো উচিত। ভালবাসাকে পুরোপুরি উপভোগ করতে পারবেন। জীবনে ব্যস্ততার মধ্যেও আজ আপনি নিজের জন্য সময় পাবেন। প্রিয় কাজগুলি করতে পারবেন। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে না। কিন্তু আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ স্বাস্থ্য নিয়ে সেরকম কোনও চিন্তা করার দরকার নেই। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে বলে মনে করা হচ্ছে।
প্রতিকার: মানসিক শান্তি অর্জন করার জন্য রুপোর বালা বা রুপোর চেইন পরার চেষ্টা করুন।
কন্যা রাশি: আজ হতাশাবাদি মনোভাব পরিহার করা উচিত। দিনের দ্বিতীয় ভাগে আর্থিক লাভ হতে পারে। যাই করেন না কেন আপনার সঙ্গে বসবাসকারী লোকেরা আজ আপনার উপর খুব একটা খুশি হবে না। পরিবারের দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না। জীবনসঙ্গীর সাথে প্রেম এবং রোমান্স অনুভব করতে পারবেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। জীবনসঙ্গীর সাথে প্রেম এবং রোমাঞ্চ উপভোগ করতে পারবেন। আজ দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে গলায় সাদা-কালো মুক্তার মালা পরার চেষ্টা করুন।
তুলা রাশি: অস্বস্তি আপনার মনকে আজ সমস্যায় ফেলবে। বন্ধুরা আপনার সমস্যা সমাধানে সাহায্য করবে। মানসিক চাপ এড়াতে শান্তিদায়ক সংগীতের সাহায্য নেওয়া উচিত। অপ্রত্যাশিত খরচ আর্থিক বোঝা বাড়াবে। পরিবারের সদস্যদের সাথে আরামদায়ক বা শান্তিপূর্ণ দিন উপভোগ করতে পারেন। যদি লোকজন আপনার কাছে সমস্যা নিয়ে আসে তাহলে অবশ্যই তাদেরকে উপেক্ষা করা উচিত। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। আজ শারীরিক আনন্দের দিক থেকে কিছুটা সুন্দর পরিবর্তন আসতে পারে।
প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে আজ কপালে সাদা চন্দনের তিলক লাগাতে হবে।
বৃশ্চিক রাশি: আজ ভাজা খাবার পরিহার করা উচিত এবং ব্যায়াম করা উচিত। হঠাৎ করে হাতে টাকা আসবে, যা আপনার খরচ বা বিল মেটাতে সাহায্য করবে। সন্ধ্যাবেলা রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। জীবনে জটিলতা বোঝার জন্য আজ পরিবারের কোনও বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সঙ্গে সময় কাটাতে পারেন। দাম্পত্য জীবনে বিরক্ত হয়ে আজ আপনার সঙ্গী আপনার উপর ক্ষিপ্ত হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো কাটবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: দাম্পত্য জীবনের সুখ ফিরিয়ে আনার জন্য জাফরান ব্যবহার করার চেষ্টা করুন।
ধনু রাশি: আজ উচ্চ কোলেস্টেরল যুক্ত খাবার এবং পানীয় এড়িয়ে চলতে হবে। সঞ্চয় কাজে লাগতে পারে। কিন্তু তা হারানোর জন্য আপনাকে দুঃখিত হতে হবে। পরিবারে সমস্যার সম্ভাবনা রয়েছে। আজ আত্মীয়স্বজন থেকে দূরে এমন কোনও জায়গায় দিন কাটানোর সিদ্ধান্ত নেবেন, যেখানে আপনি শান্তি খুঁজে পান। বাবা-মা আপনার জীবনসঙ্গীর উপর আজ আশীর্বাদ দিতে পারে। দাম্পত্য জীবনে কোনও সমস্যা হবে না। আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো কাটবে। কিন্তু স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখের করার জন্য দুর্গা মন্দিরে প্রসাদ নিবেদন করার চেষ্টা করতে হবে।
মকর রাশি: সৃজনশীল সখ আজ আপনার মানসিক শান্তি এনে দিতে পারে। ছোট ব্যবসার সঙ্গে যারা জড়িতদের কাছের কারো কাছ থেকে পরামর্শ নিতে হতে পারে, যা আর্থিক লাভের কারণ হয়ে দাঁড়াবে। বন্ধু বা পরিবারের সাথে আনন্দদায়ক সময় কাটবে। প্রেমিক-প্রেমিকার সঙ্গে অভদ্র আচরণ করবেন না। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনি কোনও খেলাধুলা করতে পারেন বা জিমে যেতে পারেন। বিবাহিত জীবনে কিছুটা গোপনীয়তার প্রয়োজন পড়বে।
প্রতিকার: প্রেমের জীবনকে উন্নত করতে হলে আজ কোনও গরিব ব্যক্তিকে চামড়ার জুতা দান করার চেষ্টা করতে হবে।
কুম্ভ রাশি: আজ আপনার পরিবারের উপর অনেক প্রত্যাশা থাকবে, যা আপনাকে বিরক্ত করতে পারে। আজ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। কিন্তু খরচ বেড়ে যাওয়ার কারণে সঞ্চয় করা কঠিন হতে পারে। পরিবারের সদস্যদের সমস্ত কথার সঙ্গে আপনি একমত নাও হতে পারেন। কিন্তু তাদের অভিজ্ঞতা থেকে অবশ্যই শিক্ষা নেওয়া উচিত। যারা বাগদান করেছেন তাঁরা আজ হবু জীবনসঙ্গীর মধ্যে অনেক সুখ খুঁজে পেতে পারেন। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না।
প্রতিকার: স্বাস্থ্যের উপকার পাওয়ার জন্য তুলসী পাতা খাওয়ার চেষ্টা করতে হবে।
মীন রাশি: ব্যস্ত দিন সত্ত্বেও আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। দ্রুত অর্থ উপার্জনের ইচ্ছা জাগবে। আজ আত্মীয়দের বাড়িতে সংক্ষিপ্ত ভ্রমণ আপনার ব্যস্ত দিনের মধ্যেও স্বস্তি এবং আরাম দেবে। হৃদস্পন্দন প্রিয়জনের সঙ্গে মিলিয়ে যেতে পারে। আজ পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো কাটবে। বিবাহিত জীবনের দৃষ্টিকোণ থেকে দিনটি চমৎকার যেতে পারে। স্বাস্থ্য নিয়ে সেরকম কোনও চিন্তা করার দরকার নেই আজ।
প্রতিকার: প্রেমের জীবনকে ভালো রাখতে হলে আজ রেওয়াদিয়াকে জলে ডুবিয়ে রাখার চেষ্টা করতে হবে।
প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal










