সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২৫ মে, সোমবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র সিংহ ও কন্যা রাশিতে এবং সূর্য বৃষ রাশিতে বিরাজ করছে। এদিকে আজ উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রের প্রভাব পড়বে। দশমী তিথির বিশেষ দিনটিতে বজ্র এবং সিদ্ধি যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৩০ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:২১ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ সোমবার, তাই বাবা মহাদেবের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: আজ ভয়কে মোকাবিলা করার সঠিক সময়। যারা ছোট ব্যবসার সঙ্গে জড়িত তারা আজ কাছের কারও কাছ থেকে পরামর্শ পেতে পারে, যা তাদের আর্থিক সুবিধা নিয়ে আসবে। অফুরন্ত শক্তি এবং প্রবল উৎসাহ আজ আপনার জন্য ইতিবাচক ফলাফল দেবে। রোমান্টিক সাক্ষাৎ খুব উত্তেজনাপূর্ণ হবে। কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না।
প্রতিকার: প্রেমের জীবনকে উন্নত করতে হলে ১১ বার ‘ওম ভৌমায় নমঃ’ মন্ত্র জপ করার চেষ্টা করুন।
বৃষ রাশি: আজ আপনি সাচ্ছন্দ্য এবং সঠিক জীবন উপভোগ করার মেজাজে থাকবেন। আর্থিক সমস্যা নিয়ে চিন্তিত থাকতে পারেন। বিশ্বস্ত কারও কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত। কোনও পারিবারিক অনুষ্ঠানে আজ আপনার নতুন বন্ধু তৈরি হতে পারে। কিন্তু সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো। আজ মদ বা সিগারেটের মতো নেশা জাতীয় দ্রব্য সেবন না করাই সবথেকে বুদ্ধিমানের কাজ। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। জীবনসঙ্গীর সাথে সামান্য হাসি, ঠাট্টা আপনাকে ছোটবেলার দিনগুলি মনে করিয়ে দিতে পারে।
প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নত করতে হলে মদ বা ধূমপান করবেন না।
মিথুন রাশি: আজ আপনি স্বাচ্ছন্দ্য এবং সঠিক জীবন উপভোগ করার মেজাজে থাকবেন। অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটি আর্থিকভাবে বেশি লাভজনক হবে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। আজ দীর্ঘদিনের জমে থাকা বাড়ির কাজগুলি সম্পন্ন করতে পারবেন।।অবসর সময় একটি বই পড়তে পারেন। আজ আপনাকে বড়সড় কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। আজ জীবনে রোমান্সের অভাব থাকবে। ভালোবাসার দিক থেকে আবার দিনটি মোটামুটি ভালো কাটবে। স্বাস্থ্য নিয়ে সেরকম কোনও চিন্তা করার দরকার নেই।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য আজ সকালে বাড়ির জানালাগুলি খোলা রাখুন, যাতে সূর্যের আলো প্রবেশ করতে পারে।
কর্কট রাশি: আজ আপনি মানসিকভাবে স্থির থাকতে পারবেন না। অন্যদের সঙ্গে আচরণ এবং কথাবার্তার ব্যাপারে সতর্ক থাকা উচিত। কোনও প্রতিবেশী আপনার কাছে ঋণ চাইতে আসতে পারে। তাকে টাকা দিলে তার বিশ্বাসযোগ্যতা যাচাই করে নেওয়া উচিত। বাড়ির আনন্দময় পরিবেশ আপনার মানসিক চাপ কমাবে। পুরোপুরি তাতে অংশগ্রহণ করতে হবে। সত্যিকারের ভালোবাসা উপভোগ করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো কাটবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে আজ কোনও সাধুকে সাদা কালো কাপড় দান করার চেষ্টা করুন।
সিংহ রাশি: যদি আপনি উৎসাহে ভরপুর থাকবেন। আপনি কোনও কিছুর অভাব করতে পারেন। নতুন উৎস থেকে হঠাৎ করে অর্থপ্রাপ্তি হবে যা আপনার আর্থিক সমস্যাগুলোকে দূর করবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। দীর্ঘদিন ধরে বিবাহিত জীবনে অসুখী হয়ে থাকলে আজ পরিস্থিতির উন্নতি হবে। আজ ব্যক্তিত্ব অন্যান্য দিনের থেকে কিছুটা আলাদা হতে পারে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। আজ একা সময় কাটাতে পছন্দ করবেন। অফিসের কোনও সমস্যা আপনাকে বিরক্ত করবে।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য মা অথবা স্ত্রীকে কোনও রুপোর গয়না দিন এবং তার পা ছুঁয়ে প্রণাম করার চেষ্টা করুন।
কন্যা রাশি: আজ আপনার মন ইতিবাচক বিষয়গুলির প্রতি উন্মুক্ত থাকতে পারে। ব্যাংক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রেম আপনার হৃদয়ে প্রাধান্য পাবে। আজ প্রিয়জনের সঙ্গে দেখা করতে পারেন। সহকর্মী কিংবা সহযোগীরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। কিন্তু তারা খুব বেশি সাহায্য করতে পারবেনা। পারিবারিক চাহিদা মেটাতে গিয়ে আজ আপনি নিজের জন্য সময় দিতে ভুলে যাবেন। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণভাবে ভালো কাটবে।
প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নত করতে হলে বাড়িতে খালি বাসনপত্রে এক টুকরো পিতল রাখার চেষ্টা করুন।
তুলা রাশি: আজ আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। জীবন যাপনের অভ্যাস নিয়ন্ত্রণ করা উচিত। কাজের চাপ এবং কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ আপনাকে কিছুটা খিটখিটে করে তুলতে পারে। এই রাশির কিছু শিক্ষার্থী ল্যাপটপ বা টিভিতে সিনেমা দেখে মূল্যবান সময় নষ্ট করতে পারে। বিবাহিত জীবনের অন্যতম সেরা দিন হবে আজ। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। অতিরিক্ত সময় এবং অর্থ ব্যয় করা থেকে বিরত থাকতে হবে।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য সিসার টুকরোতে রাহু যন্ত্র খোদাই করে তা পকেটে রাখার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য খেলাধুলা করে সময় কাটাতে পারেন। কোনও পাওনাদার আপনার কাছে ঋণ চাইতে আসতে পারে। তাকে টাকা দিলে আপনার আর্থিক অবস্থা খারাপ হবে। আজ ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো কাটবে। স্বাস্থ্য নিয়ে কোনওরকম চিন্তা করা দরকার নেই। সাহসী-কাজ এবং সিদ্ধান্ত আপনার জন্য অনুকূলে পুরস্কার বয়ে আনবে। যোগাযোগ দক্ষতা উন্নত হবে। বিবাহিত জীবনে কিছুটা গোপনীয়তার প্রয়োজনীয়তা অনুভব করতে পারবেন। ব্যক্তিগত অনুভূতি বা গোপন তথ্য ভাগ করা থেকে আজ এড়িয়ে চলুন।
প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নত করতে হলে সুগন্ধি, ধুপকাঠি বা কর্পূর দান করুন এবং নিজে ব্যবহার করার চেষ্টা করুন।
ধনু রাশি: আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ রূপে ভালো থাকবে। কিন্তু ভ্রমণ ক্লান্তিকর বা চাপপূর্ণ হতে পারে। বাবা-মায়ের কেউ আপনাকে টাকা জমানোর বিষয়ে উপদেশ দিতে পারে। সেগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে। না হলে ভবিষ্যতে সমস্যায় পড়বেন। গোটা পরিবার আজ বিনোদনমূলক কার্যকলাপে অংশগ্রহণ করতে পারে। পরিবারে এমনি সুখ শান্তি বজায় থাকবে। বিনোদনের জন্য আজকের দিনটি চমৎকার। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। আজ আপনার মন্তব্য পরিবারের সদস্যদেরকে বিরক্ত করতে পারে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে অন্যান্য নারীদের প্রতি দৃষ্টি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন।
মকর রাশি: মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া উচিত, যেটি আধ্যাত্মিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আজ ভাল মন্দ সবকিছু আপনার জন্য অপেক্ষা করবে। জীবনের কোনও বড়সড় সমস্যা সমাধান হবে এবং ইতিবাচক চিন্তার মাধ্যমে আজ অন্য কোনও ব্যক্তিকে আলোকিত করতে পারেন। অপ্রত্যাশিত লাভ বা বিনিয়োগের মাধ্যমে আপনার আর্থিক অবস্থা উন্নত হবে। কিন্তু ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো নয়। ব্যবসায় মোটেও বিনিয়োগ করবেন না। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য আজ বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত অশ্বত্থ গাছে জল ঢেলে সন্ধ্যাবেলা তার গোড়ায় প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন।
কুম্ভ রাশি: শারীরিক উপকারিতা বিশেষ করে মানসিক শক্তির জন্য আজ ধ্যান বা যোগ ব্যায়াম করতে হবে। গ্রহ নক্ষত্রের অবস্থানের কারণে আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো কাটবে। খুব বেশি চিন্তা করবেন না। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলে যাবে। বাজার করা নিয়ে আপনার জীবন সঙ্গীর সাথে আজ তর্ক হতে পারে। তবে স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। প্রেমের দিক থেকে আজকের দিনটি ইতি। খুচরা বা পাইকারি বিক্রেতাদের জন্য আজকের দিনটি ভালো।
প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে পকেটে সবুজ রঙের রুমাল রাখার চেষ্টা করুন।
মীন রাশি: আজ এমন কিছু করার জন্য দিনটি চমৎকার যা আপনার নিজের সম্পর্কে ভালো বোধ করায়। জীবনসঙ্গীর সাথে মিলে ভবিষ্যতের কোনও আর্থিক পরিকল্পনা করতে পারেন। পরিবার এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আজ অনেকের জন্য দিনটি রোমান্টিক হতে পারে। সুন্দর সন্ধ্যার পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে পরিস্থিতি উন্নত হবে। সন্ধ্যাবেলা কোনও ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে যেতে পারেন এবং তার সঙ্গে সময় কাটাতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে।
প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো করতে হলে মাংস, মদ এবং অন্যান্য তামাকজাত দ্রব্য ত্যাগ করার চেষ্টা করুন।
প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal










