সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২৭ আগস্ট, বৃহস্পতিবার। আজকের দিনটি কেমন যাবে তা শুরু করুন আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই। নতুন একটি দিন মানেই নতুন সম্ভাবনা, আশা এবং পথচলা। সময়ের চাকা ঘোরার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকের জীবনের প্রতিটি মুহূর্তে যুক্ত হয় নতুন অভিজ্ঞতা। আজকের দিনটি কেমন যাবে? কর্মক্ষেত্র থেকে শুরু করে ব্যবসা, স্বাস্থ্য, প্রেম – কোনদিকে ঘুরবে আজ আপনার ভাগ্যের চাকা? বৈদিক জ্যোতিষশাস্ত্রের গণনার উপর ভিত্তি করেই আজকের রাশিফল আপনাকে দিনটি সঠিকভাবে পরিকল্পনা করতে সাহায্য করবে।
মেষ থেকে মীন, এই ১২টি রাশির জাতক-জাতিকাদের গ্রহ-নক্ষত্রের অবস্থান কী বার্তা নিয়ে আসবে তা জানতে পড়তে হবে দৈনিক রাশিফল (Daily Horoscope)। কারণ, প্রতিনিয়ত নক্ষত্রের অবস্থান পরিবর্তনের কারণে আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব পড়ে। অন্যদিকে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, আজ চন্দ্র মকর ও কুম্ভ রাশিতে এবং সূর্য সিংহ রাশিতে বিরাজ করছে। এদিকে আজ ধনিষ্ঠা এবং শতভিষা নক্ষত্রের প্রভাব পড়বে। পাশাপাশি শোভন এবং অতিগণ্ড যোগ বিরাজ করবে আজ। আপনার দিনটি কেমন যাবে তা জেনে নিন এখনই।
মেষ রাশির আজকের রাশিফল
আজ আপনার মানসিক চাপ অনেকটাই কমতে পারে। নিজের জন্য টাকা জমানোর পরিকল্পনা করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে সঞ্চয় করতে পারবেন। আজ দীর্ঘদিনের জমে থাকা বাড়ির কাজ সম্পন্ন করার জন্য দিনটি ভালো। বাড়ির পরিস্থিতির কারণে আজ আপনার প্রেমিক-প্রেমিকাকে রাগান্বিত মনে হতে পারে। পরিবারে সুখ শান্তি বজায় থাকলেও দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুব একটা ভালো নয়। আজ জীবনসঙ্গীকে আপনার প্রতি সন্দিহান করে তুলতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
প্রতিকার: ভালোবাসার সম্পর্ক উন্নত করতে হলে আজ আপনার বোনকে সম্মান করার চেষ্টা করুন।
বৃষ রাশি
আজ অসুস্থতা আপনার জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। পরিবারে সুখ ফিরিয়ে আনার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তা কাটিয়ে উঠতে হবে। অতিরিক্ত খরচ করা এড়িয়ে চলতে হবে। সন্তানরা আপনার মনোযোগ আকর্ষণ করবে। আজ আপনার প্রিয়জন আপনাকে অনেক সুখী করে তুলবে। কর্মশক্তি বেশি থাকবে। কর্মক্ষেত্রে সবাই আপনার কথা গুরুত্ব দিয়ে শুনবে। আজ পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। তবে আর্থিক দিক থেকে দিনটি খুব একটা ভালো নয়। ব্যবসায়ীদের জন্য আবার দিনটি মোটামুটি ভালো।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে আজ ভগবান শিবের পূজা করার চেষ্টা করুন।
মিথুন রাশি
আজ দিনটি আপনার জন্য তেমন কর্মচঞ্চল হবে না। ছোটখাটো বিষয়ে বিরক্ত হতে পারেন। নিজের জন্য টাকা জমানার পরিকল্পনা করে থাকলে আজ তা সত্যি হতে পারে। পর্যাপ্ত পরিমাণ সঞ্চয় করতে পারবেন। বন্ধু বা পরিবারের সমর্থনে আজ আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। ভালবাসার দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো। পরিবার আর দাম্পত্য জীবনে কোনওরকম সমস্যা হবে না। আজ আপনার জীবনসঙ্গী বিরক্ত হয়ে উঠতে পারে। অবসর সময় মোবাইল ফোন ব্যবহার করে বা টিভি দেখে নষ্ট করতে পারেন।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে কালো-সাদা ছোপযুক্ত গরুকে খাওয়ানোর চেষ্টা করুন।
কর্কট রাশি
প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আজ আপনার উৎসাহকে দ্বিগুণ করে তুলবে। খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। বন্ধু বা আত্মীয়দের সঙ্গে আপনার সময় উপভোগ করা উচিত। আজ দিনটি চমৎকার ভাবে কাটবে। কর্মক্ষেত্রে আপনি ভালো অনুভব করবেন। সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করতে পারে এবং বস এতে খুশি হতে পারেন। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। বাড়িতে পূজা-পার্বণের আয়োজন করতে পারেন। আজ পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে গরিব ব্যক্তিকে কালো পশমের কম্বল দান করার চেষ্টা করুন।
সিংহ রাশি
আজ আপনার আচরণ জীবনসঙ্গীর মেজাজ খারাপ করবে। আপনার বোঝা উচিত যে কাউকে অসম্মান না করা সবথেকে বুদ্ধিমানের কাজ। পরিবারের কোনও সদস্যের কাছ থেকে টাকা ধার করে থাকলে আজ সেই টাকা ফেরত দেওয়া উচিত। নাহলে সে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আজ আপনি একাকীত্ব বোধ করতে পারেন। সেক্ষেত্রে পরিবারের সাহায্য নেওয়া উচিত। প্রিয়জনের সঙ্গে অতিরিক্তের সংবেদনশীল ভাবে দিনটি কাটাতে পারেন। আজ আবেগপূর্ণ কথাবার্তা এড়িয়ে চলতে হবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে ১৫ থেকে ২০ মিনিট চাঁদের আলোয় বসে থাকার চেষ্টা করুন।
কন্যা রাশি
আজ আপনার চিন্তা-ভাবনা প্রকাশ করতে দ্বিধাবোধ করবেন না। আত্মবিশ্বাসের অভাব আজ আপনাকে সমস্যায় ফেলতে পারে। আজ বিনিয়োগ উপকারে আসবে। আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটলেও ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ইতিবাচক নয়। নতুন প্রকল্পগুলির জন্য আজ আপনার বাবা-মায়ের আস্থা নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ। প্রেমিক বা প্রেমিকাকে অসন্তুষ্ট করতে পারেন। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে ইতিবাচক ফলাফল পাবেন।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় উন্নতির জন্য আজ আপনার বাড়ির প্রবেশপথ দিয়ে বিশুদ্ধ বাতাস প্রবেশের ব্যবস্থা করার চেষ্টা করুন।
তুলা রাশি
কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের চাপ বা বাড়িতে দ্বন্দ্বের কারণে আজ আপনার মানসিক চাপ তৈরি হতে পারে। এতে আপনার মনোযোগ ব্যাহত হবে। সারাদিন ধরে অর্থের প্রবাহ থাকবে এবং দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আজ আপনি সঞ্চয় করতে পারবেন। আজ অন্যদের চাহিদার দিকে মনোযোগ দেওয়া উচিত। রোমান্সের জন্য প্রচুর সুযোগ থাকবে। বড় ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করতে পারেন বা বিনোদনমূলক প্রকল্পে একাধিক ব্যক্তিকে যুক্ত করতে পারেন। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে না আজ।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ ফিরিয়ে আনার জন্য একটি বর্গাকার তামার টুকরোয় জাফরান লাগিয়ে সেটিকে একটি গোলাপী কাপড়ে মুড়ে পূর্ব দিকে সূর্যোদয়ের সময় কোনও নির্জন স্থানে পুঁতে দেওয়ার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি
আজ আপনি সন্তানদের সাথে শান্তি খুঁজে পাবেন। আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। সন্তানের শিক্ষার জন্য চিন্তা করার কারণ থাকবে না। পরিবারের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ দীর্ঘদিনের বিবাদ কাটিয়ে ওঠার জন্য দিনটি খুবই ভালো। একাধিক অংশীদার জড়িত রয়েছে এরকম কোনও উদ্যোগ নেওয়া থেকে বিরত থাকুন। আজ আপনার কাছের মানুষদের পরামর্শ নিতে দ্বিধাবোধ করবেন না। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে বাড়িতে একটি কুকুর পোষার চেষ্টা করুন।
ধনু রাশি
আজ আপনি ঝামেলা ছাড়া আরাম করতে পারবেন। পেশিকে শিথিল করতে তেল মালিশ করতে পারেন। যারা ঋণ চাইবে তাদেরকে উপেক্ষা করা উচিত। সন্ধ্যেবেলা আপনার বাড়িতে অনাকাঙ্ক্ষিত অতিথিরা আসতে পারে। আজ আপনার আচরণ ভালো রাখা উচিত। প্রিয়জন সহজেই আপনার উপর বিরক্ত হয়ে যাবে। আজ আপনি যে নতুন তথ্য পাবেন তা আপনাকে প্রতিযোগীদের থেকে এগিয়ে রাখবে। টিভি বা মোবাইলে সিনেমা দেখে সময় কাটাতে পারেন। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি ভালো নয়।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে আজ আপনার ভাইদের প্রতি রাগ রাখবেন না এবং গালিগালাজ করা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে।
মকর রাশি
নিজে নিজে ওষুধ খাওয়া থেকে বিরত থাকা উচিত। কারণ ওষুধের ওপর আপনার নির্ভরশীলতাকে উপেক্ষা করলে সমস্যা হবে। আজ আপনার ভাই বা বোনের সাহায্যে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। যদি পরিবারের সদস্যদের সাথে সময় না কাটান, তাহলে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ প্রিয়জনের সঙ্গে আপনার দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে উত্তেজনা বাড়তে পারে। আজ অংশীদারিত্ব এবং ব্যবসায়িক ভাগাভাগি এড়িয়ে চলার চেষ্টা করতে পারেন।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে সাদা পোশাক পরার চেষ্টা করুন।
কুম্ভ রাশি
ধর্মীয় বা আধ্যাত্মিক সাধনা করার জন্য দিনটি ভালো। আর্থিকভাবে আজ আপনি স্বাবলম্বী থাকবেন। গ্রহ-নক্ষত্রের অবস্থানের কারণে আজ আপনার অর্থ উপার্জনের অনেক সুযোগ তৈরি হবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ কর্মক্ষেত্রে পেশাগত সাফল্য এবং সুবিধা পাবেন। আজ আপনি অনুভব করবেন যে আপনার জীবন আরও অর্থবহ হয়ে উঠেছে। প্রেমের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো। আজ অবসর সময় পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে সমপরিমাণ কালো এবং সাদা তেল নিয়ে একটি দাগযুক্ত কালো কাপড়ে বেঁধে নিজের কাছে রাখার চেষ্টা করুন।
মীন রাশি
যারা অফিসে অতিরিক্ত কাজ করছিলেন এবং শক্তির অভাবে ভুগছিলেন, তাদের আজ একই সমস্যা আবার হতে পারে। নিত্য প্রয়োজনীয় গৃহস্থালির সামগ্রীতে অর্থ ব্যয় করা থেকে আজ বিরত থাকতে হবে। নাহলে আর্থিক ক্ষতি হতে পারে। আজ ব্যস্ত সময় থেকে কিছুটা সময় বের করে পরিবারের সঙ্গে কোনও অনুষ্ঠানে যোগ দেওয়া উচিত। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না। আজ কোনও ঘনিষ্ঠ বন্ধু আপনার বাড়িতে সময় কাটাতে আসতে পারে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে ভগবান বিষ্ণুর চারটি মন্ত্র জপ করার চেষ্টা করুন।
প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।










